সুনানে আবু দাউদ
হাদীস নং: ৬৬১
আন্তর্জাতিক নং: ৬৬১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১০০. কাতার সোজা করা।
৬৬১. আব্দুল্লাহ্ ইবনে মুহাম্মাদ ..... জাবের ইবনে সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ ফিরিশতারা তাদের প্রতিপালকের নিকটে যেরূপ সারিবদ্ধভাবে দণ্ডায়মান হয়ে থাকে তোমরা ঐরূপ কর না কেন? আমরা জিজ্ঞাসা করি, ফিরিশতারা তাদের প্রতিপালকের নিকটে কিরূপে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়? তিনি বলেনঃ তারা সর্বাগ্রে প্রথম কাতার পূরণ করে, অতঃপর পর্যায়ক্রমে দ্বিতীয় কাতার ইত্যাদি পূর্ণ করে এবং তারা কাতারে দণ্ডায়মান হওয়ার সময় পরস্পর মিলে দাঁড়ায়।
كتاب الصلاة
باب تَسْوِيَةِ الصُّفُوفِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ سَأَلْتُ سُلَيْمَانَ الأَعْمَشَ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، فِي الصُّفُوفِ الْمُقَدَّمَةِ فَحَدَّثَنَا عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرْفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهِمْ جَلَّ وَعَزَّ " . قُلْنَا وَكَيْفَ تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهِمْ قَالَ " يُتِمُّونَ الصُّفُوفَ الْمُقَدَّمَةَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ " .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৮০৩
আন্তর্জাতিক নং: ৮০৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৩৬. শেষের দুই রাকআত সংক্ষেপ করা সম্পর্কে।
৮০৩. হাফস ইবনে উমর ..... জাবের ইবনে সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, উমর (রাযিঃ) সা’দ (রাযিঃ)-কে বলেন, জনসাধারণ আপনার বিরুদ্ধে প্রতিটি ব্যাপারে অতিযোগ করেছে, এমনকি আপনার নামায সম্পর্কেও। সা’দ (রাযিঃ) বলেন, আমি নামাযের প্রথম রাকআতে কিরাআত দীর্ঘ এবং শেষ দুই রাকআতে কেবলমাত্র সূরা ফাতিহা পাঠ করে থকি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পেছনে যেরূপ নামায পড়েছি, তার কোন ব্যতিক্রম করিনি। উমর (রাযিঃ) বলেন, আমিও আপনার সম্পর্কে এরূপ ধারণা পোষণ করে থাকি।
كتاب الصلاة
باب تَخْفِيفِ الأُخْرَيَيْنِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ أَبِي عَوْنٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ عُمَرُ لِسَعْدٍ قَدْ شَكَاكَ النَّاسُ فِي كُلِّ شَىْءٍ حَتَّى فِي الصَّلاَةِ . قَالَ أَمَّا أَنَا فَأَمُدُّ فِي الأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ وَلاَ آلُو مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ ذَاكَ الظَّنُّ بِكَ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৮০৫
আন্তর্জাতিক নং: ৮০৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৩৭. যোহর ও আসর নামাযের কিরাআতের পরিমাণ।
৮০৫. মুসা ইবনে ইসমাঈল .... জাবের ইবনে সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) যোহর ও আসরের নামাযে সূরা “ওয়াস-সামায়ে ওয়াত-তারিক” এবং “ওয়াস-সামায়ে যাতিল-বুরূজ”-এর অনুরূপ সূরা পাঠ করতেন।
كتاب الصلاة
باب قَدْرِ الْقِرَاءَةِ فِي صَلاَةِ الظُّهْرِ وَالْعَصْرِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ بِالسَّمَاءِ وَالطَّارِقِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَنَحْوِهِمَا مِنَ السُّوَرِ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৮০৬
আন্তর্জাতিক নং: ৮০৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৩৭. যোহর ও আসর নামাযের কিরাআতের পরিমাণ।
৮০৬. উবাইদুল্লাহ ইবনে মুআয .... জাবের ইবনে সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ত, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) যোহরের নামায পড়তেন এবং নামাযে সূরা “ওয়াল-লায়লি ইযা ইয়াগশা”-এর অনুরূপ সূরা পাঠ করতেন। তিনি আসর ও অন্যন্য নামাযে একইরূপ (দৈর্ঘ্যের সূরা) পাঠ করতেন। তবে ফজরের নামাযে তিনি লম্বা সূরা পাঠ করতেন।
كتاب الصلاة
باب قَدْرِ الْقِرَاءَةِ فِي صَلاَةِ الظُّهْرِ وَالْعَصْرِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، سَمِعَ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَحَضَتِ الشَّمْسُ صَلَّى الظُّهْرَ وَقَرَأَ بِنَحْوِ مِنْ ( وَاللَّيْلِ إِذَا يَغْشَى ) وَالْعَصْرَ كَذَلِكَ وَالصَّلَوَاتِ كَذَلِكَ إِلاَّ الصُّبْحَ فَإِنَّهُ كَانَ يُطِيلُهَا .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৯১২
আন্তর্জাতিক নং: ৯১২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৭৩. নামাযের মধ্যে কোন দিকে দৃষ্টিপাত করা সম্পর্কে।
৯১২. মুসাদ্দাদ (রাহঃ) ..... জাবের ইবনে সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে প্রবেশ করে দেখেন যে, লোকেরা আকাশের দিকে হাত উত্তোলন করে নামায আদায় করছে। তা দেখে তিনি বলেন, যারা আকাশের প্রতি দৃষ্টিপাত করে নামায পড়ছে। তারা যেন স্ব-স্ব দৃষ্টি অনতিবিলম্বে ফিরিয়ে আনে। অন্যথায় তাদের চক্ষু কখনই তাদের দিকে ফিরে আসবে না।
كتاب الصلاة
باب النَّظَرِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، - وَهَذَا حَدِيثُهُ وَهُوَ أَتَمُّ - عَنِ الأَعْمَشِ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ الطَّائِيِّ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، - قَالَ عُثْمَانُ - قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْجِدَ فَرَأَى فِيهِ نَاسًا يُصَلُّونَ رَافِعِي أَيْدِيهِمْ إِلَى السَّمَاءِ - ثُمَّ اتَّفَقَا - فَقَالَ " لَيَنْتَهِيَنَّ رِجَالٌ يَشْخَصُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ - قَالَ مُسَدَّدٌ فِي الصَّلاَةِ - أَوْ لاَ تَرْجِعُ إِلَيْهِمْ أَبْصَارُهُمْ " .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৯৯৮
আন্তর্জাতিক নং: ৯৯৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯৫. সালাম সম্পর্কে।
৯৯৮. উছমান ইবনে্ আবি শাঈবা (রাহঃ) ...... জাবের ইবনে্ সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে নামায পাঠকালে এক ব্যক্তি সালাম ফিরাবার সময় ডান দিকের লোকদের প্রতি হাতের ইশারায় সালাম দেয় এবং পরে বাম দিকের লোকদেরও। নামায শেষে তিনি বলেনঃ তোমাদের ঐ ব্যক্তির কি হয়েছে যে, সে সালাম ফিরাবার কালে এইরূপে হাতের ইশারা করল, যেন তা ঐ ঘোড়ার লেজের মত যা দ্বারা মশা-মাছি বিতাড়িত করা হয়? বরং সে ব্যক্তি যদি হাতের আঙ্গুলের ইশারা দ্বারা ডান ও বাম পাশের লোকদের সালাম করত, তবে তাই যথেষ্ট ছিল।
كتاب الصلاة
باب فِي السَّلاَمِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا، وَوَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ ابْنِ الْقِبْطِيَّةِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَلَّمَ أَحَدُنَا أَشَارَ بِيَدِهِ مِنْ عَنْ يَمِينِهِ وَمِنْ عَنْ يَسَارِهِ فَلَمَّا صَلَّى قَالَ " مَا بَالُ أَحَدِكُمْ يَرْمِي بِيَدِهِ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمْسٍ إِنَّمَا يَكْفِي أَحَدَكُمْ - أَوْ أَلاَ يَكْفِي أَحَدَكُمْ - أَنْ يَقُولَ هَكَذَا " . وَأَشَارَ بِأُصْبُعِهِ " يُسَلِّمُ عَلَى أَخِيهِ مَنْ عَنْ يَمِينِهِ وَمَنْ عَنْ شِمَالِهِ " .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১০০০
আন্তর্জাতিক নং: ১০০০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯৫. সালাম সম্পর্কে।
১০০০. আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... জাবের ইবনে্ সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এমন সময় আগমন করেন, যখন লোকেরা নামাযের মধ্যে তাদের হাত উপরের দিক উঠিয়ে ছিল। এতদদর্শনে তিনি বলেনঃ আমি এটা কি দেখেছি? মনে হয় যেন তোমরা তোমাদের হস্তদ্বয়কে ঘোড়ার লেজের মত মশা-মাছি বিতাড়নের জন্য আন্দোলিত করছ? তোমরা নামাযের মধ্যে শান্ত থাকবে।
كتاب الصلاة
باب فِي السَّلاَمِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمٍ الطَّائِيِّ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسُ رَافِعُو أَيْدِيهِمْ - قَالَ زُهَيْرٌ أُرَاهُ قَالَ - فِي الصَّلاَةِ فَقَالَ " مَا لِي أَرَاكُمْ رَافِعِي أَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمْسٍ اسْكُنُوا فِي الصَّلاَةِ " .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১০৯৩
আন্তর্জাতিক নং: ১০৯৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৩৪. দাঁড়িয়ে খুতবা (ভাষণ) দেয়া সম্পর্কে।
১০৯৩. আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাযিঃ) .... জাবের ইবনে সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দণ্ডায়মান হয়ে খুতবা দিতেন এবং প্রথম খুতবা শেষে কিছুক্ষণ বসে থাকার পর দ্বিতীয় খুতবা দিতেন।
রাবী বলেন, যদি কেউ বলে, রাসূলুল্লাহ (ﷺ) বসে খুতবা দিতেন, তবে সে মিথ্যাবাদী। আল্লাহর শপথ! আমি তাঁর সাথে দুই হাজারেরও অধিক ওয়াক্ত নামায আদায় করেছি।
রাবী বলেন, যদি কেউ বলে, রাসূলুল্লাহ (ﷺ) বসে খুতবা দিতেন, তবে সে মিথ্যাবাদী। আল্লাহর শপথ! আমি তাঁর সাথে দুই হাজারেরও অধিক ওয়াক্ত নামায আদায় করেছি।
كتاب الصلاة
باب الْخُطْبَةِ قَائِمًا
حَدَّثَنَا النُّفَيْلِيُّ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ قَائِمًا فَمَنْ حَدَّثَكَ أَنَّهُ كَانَ يَخْطُبُ جَالِسًا فَقَدْ كَذَبَ فَقَالَ فَقَدْ وَاللَّهِ صَلَّيْتُ مَعَهُ أَكْثَرَ مِنْ أَلْفَىْ صَلاَةٍ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১০৯৪
আন্তর্জাতিক নং: ১০৯৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৩৪. দাঁড়িয়ে খুতবা (ভাষণ) দেয়া সম্পর্কে।
১০৯৪. ইবরাহীম ইবনে মুসা (রাযিঃ) .... জাবের ইবনে সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইটি খুতবা দিতেন এবং মাঝখানে বসতেন। তিনি খুতবার মধ্যে কুরআনের আয়াত তিলাওয়াত করতেন এবং লোকদের উপদেশ দিতেন।
كتاب الصلاة
باب الْخُطْبَةِ قَائِمًا
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، - الْمَعْنَى - عَنْ أَبِي الأَحْوَصِ، حَدَّثَنَا سِمَاكٌ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خُطْبَتَانِ كَانَ يَجْلِسُ بَيْنَهُمَا يَقْرَأُ الْقُرْآنَ وَيُذَكِّرُ النَّاسَ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১০৯৫
আন্তর্জাতিক নং: ১০৯৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৩৪. দাঁড়িয়ে খুতবা (ভাষণ) দেয়া সম্পর্কে।
১০৯৫. আবু কামিল (রাযিঃ) ..... জাবির ইবনে সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করীম (ﷺ)কে দাঁড়িয়ে খুতবা দিতে দেখেছি। তিনি প্রথম খুতবা দেয়ার পর ক্ষণিকের জন্য বসতেন এবং ঐ সময় কোন কথা বলতেন না ......... অবশিষ্ট বর্ণনা পূর্ববৎ।
كتاب الصلاة
باب الْخُطْبَةِ قَائِمًا
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَقْعُدُ قَعْدَةً لاَ يَتَكَلَّمُ . وَسَاقَ الْحَدِيثَ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১১০১
আন্তর্জাতিক নং: ১১০১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৩৫. ধনুকের উপর ভর করে খুতবা দেয়া।
১১০১. মুসাদ্দাদ ....... জাবির বিন সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর খুতবা ও নামায উভয় ছিল মধ্যম দৈর্ঘ্যের। তিনি খুতবার মধ্যে কুরআনের বিভিন্ন আয়াত পড়ে লোকদেরকে উপদেশ দিতেন।
كتاب الصلاة
باب الرَّجُلِ يَخْطُبُ عَلَى قَوْسٍ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي سِمَاكٌ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَصْدًا وَخُطْبَتُهُ قَصْدًا يَقْرَأُ آيَاتٍ مِنَ الْقُرْآنِ وَيُذَكِّرُ النَّاسَ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১১০৭
আন্তর্জাতিক নং: ১১০৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৩৭. খুতবাসমূহ সংক্ষেপ করা।
১১০৭. মুহাম্মাদ ইবনে খালিদ (রাহঃ) .... জাবের ইবনে সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমার দিন ওয়াজ-নসীহত দীর্ঘ করতেন না এবং সংক্ষিপ্ত খুতবা দিতেন।
كتاب الصلاة
باب إِقْصَارِ الْخُطَبِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، أَخْبَرَنِي شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ السُّوَائِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُطِيلُ الْمَوْعِظَةَ يَوْمَ الْجُمُعَةِ إِنَّمَا هُنَّ كَلِمَاتٌ يَسِيرَاتٌ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১১৪৮
আন্তর্জাতিক নং: ১১৪৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৫৬. ঈদের নামাযে আযান নেই।
১১৪৮. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... জাবের ইবনে সামুরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করীম (ﷺ) এর সাথে বহুবার ঈদের নামায আযান ও ইকামত ছাড়া আদায় করেছি।
كتاب الصلاة
باب تَرْكِ الأَذَانِ فِي الْعِيدِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَهَنَّادٌ، - وَهَذَا لَفْظُهُ - قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، - يَعْنِي ابْنَ حَرْبٍ - عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ مَرَّةٍ وَلاَ مَرَّتَيْنِ الْعِيدَيْنِ بِغَيْرِ أَذَانٍ وَلاَ إِقَامَةٍ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১২৯৪
আন্তর্জাতিক নং: ১২৯৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩০৬. বেলা এক প্রহরে চাশতের নামায।
১২৯৪. ইবনে নুফায়েল (রাহঃ) ..... সিমাক (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি জাবের ইবনে সামুরা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করি, আপনি কি অধিক সময় রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে থাকতেন? তিনি বলেন, হ্যাঁ, আমি বহু সময় তাঁর সাথে থাকতাম। তিনি ফজরের নামাযের পর ঐ স্থানে সূর্যোদয় পর্যন্ত বসে থাকতেন। অতঃপর সূর্য উপরে উঠলে তিনি ইশরাকের নামায আদায় করতেন।
كتاب الصلاة
باب صَلاَةِ الضُّحَى
حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ، وَأَحْمَدُ بْنُ يُونُسَ، قَالاَ حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكٌ، قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ كَثِيرًا فَكَانَ لاَ يَقُومُ مِنْ مُصَلاَّهُ الَّذِي صَلَّى فِيهِ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ قَامَ صلى الله عليه وسلم .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৩১৬৪
আন্তর্জাতিক নং: ৩১৭৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ ২২৭. জানাযার সাথে বাহনে সওয়ার হয়ে যাওয়া নিষেধ।
৩১৬৪. উবাইদুল্লাহ ইবনে মুআয (রাহঃ) ..... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) আলী ইবনে দাহদাহ নামক জনৈক সাহাবীর জানাযার নামায আদায় করেন। আর এ সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম। অতঃপর তাঁর আরোহণের জন্য একটা ঘোড়া আনা হলে তিনি সেটিকে বেঁধে রাখেন। এরপর তিনি তার পিঠে সওয়ার হলে সেটি লাফালাফি করে চলতে থাকে। এ সময় আমরা নবী (ﷺ)-এর পাশাপাশি দৌড়ে চলছিলাম।
كتاب الجنائز
باب الرُّكُوبِ فِي الْجَنَازَةِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، سَمِعَ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى ابْنِ الدَّحْدَاحِ وَنَحْنُ شُهُودٌ ثُمَّ أُتِيَ بِفَرَسٍ فَعُقِلَ حَتَّى رَكِبَهُ فَجَعَلَ يَتَوَقَّصُ بِهِ وَنَحْنُ نَسْعَى حَوْلَهُ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৩১৭১
আন্তর্জাতিক নং: ৩১৮৫
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৩০. আত্মহত্যাকারীর জানাযার নামাযে ইমামের শরীক না হওয়া।
৩১৭১. ইবনে নুফায়ল (রাহঃ) ..... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল। পরে তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। তখন তার প্রতিবেশী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাযির হয়ে বলেঃ সে ব্যক্তি মারা গেছে। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ তুমি কিরূপে এ খবর জানলে? সে বলেঃ আমি তাকে দেখে এসেছি। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ সে মারা যায়নি। রাবী বলেনঃ তখন সে ব্যক্তি ফিরে যায়। ইত্যবসরে তাঁর জন্য কান্নার রোল শোনা গেলে, সে ব্যক্তি (প্রতিবেশী) আবার রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাযির হয়ে বললঃ অমুক ব্যক্তি মারা গেছে। তখন নবী (ﷺ) বলেনঃ না, সে মারা যায়নি। রাবী বলেনঃ তখন সে ব্যক্তি ফিরে যায়। তখন তার জন্য আবার কান্নার রোল শোনা গেল এবং সে মৃত ব্যক্তির স্ত্রী তাকে (প্রতিবেশী) বললঃ আপনি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে গিয়ে এ খবর দিন।
তখন সে ব্যক্তি বললঃ ইয়া আল্লাহ! আপনি এর উপর লা’নত করুন! রাবী বলেনঃ তখন সে ব্যক্তি মৃত ব্যক্তির কাছে হাযির হয়ে দেখতে পেল যে, সে তীরের ফলা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। তখন সে নবী (ﷺ)-এর কাছে গিয়ে খবর দিল যেঃ সে ব্যক্তি মারা গেছে। তিনি জিজ্ঞাসা করলেনঃ তুমি কিরূপে এ খবর জানলে? সে বলেঃ আমি দেখে এসেছি যে, সে ব্যক্তি তার নিজের তীরের ফলা দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছে। তিনি বলেনঃ তুমি কি তাকে এরূপই দেখে এসেছ? তখন সে বলেঃ হ্যাঁ। তিনি বলেনঃ তাহলে আমি তার জানাযার নামায পড়ব না।
তখন সে ব্যক্তি বললঃ ইয়া আল্লাহ! আপনি এর উপর লা’নত করুন! রাবী বলেনঃ তখন সে ব্যক্তি মৃত ব্যক্তির কাছে হাযির হয়ে দেখতে পেল যে, সে তীরের ফলা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। তখন সে নবী (ﷺ)-এর কাছে গিয়ে খবর দিল যেঃ সে ব্যক্তি মারা গেছে। তিনি জিজ্ঞাসা করলেনঃ তুমি কিরূপে এ খবর জানলে? সে বলেঃ আমি দেখে এসেছি যে, সে ব্যক্তি তার নিজের তীরের ফলা দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছে। তিনি বলেনঃ তুমি কি তাকে এরূপই দেখে এসেছ? তখন সে বলেঃ হ্যাঁ। তিনি বলেনঃ তাহলে আমি তার জানাযার নামায পড়ব না।
كتاب الجنائز
باب الإِمَامِ لاَ يُصَلِّي عَلَى مَنْ قَتَلَ نَفْسَهُ
حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكٌ، حَدَّثَنِي جَابِرُ بْنُ سَمُرَةَ، قَالَ مَرِضَ رَجُلٌ فَصِيحَ عَلَيْهِ فَجَاءَ جَارُهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ إِنَّهُ قَدْ مَاتَ . قَالَ " وَمَا يُدْرِيكَ " . قَالَ أَنَا رَأَيْتُهُ . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهُ لَمْ يَمُتْ " . قَالَ فَرَجَعَ فَصِيحَ عَلَيْهِ فَجَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّهُ قَدْ مَاتَ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّهُ لَمْ يَمُتْ " . فَرَجَعَ فَصِيحَ عَلَيْهِ فَقَالَتِ امْرَأَتُهُ انْطَلِقْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبِرْهُ . فَقَالَ الرَّجُلُ اللَّهُمَّ الْعَنْهُ . قَالَ ثُمَّ انْطَلَقَ الرَّجُلُ فَرَآهُ قَدْ نَحَرَ نَفْسَهُ بِمِشْقَصٍ مَعَهُ فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ أَنَّهُ قَدْ مَاتَ فَقَالَ " مَا يُدْرِيكَ " . قَالَ رَأَيْتُهُ يَنْحَرُ نَفْسَهُ بِمَشَاقِصَ مَعَهُ . قَالَ " أَنْتَ رَأَيْتَهُ " . قَالَ نَعَمْ . قَالَ " إِذًا لاَ أُصَلِّي عَلَيْهِ " .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৩৭৭২
আন্তর্জাতিক নং: ৩৮১৬
খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৮৭. মৃত জন্তু খেতে বাধ্য হলে।
৩৭৭২. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি হাররা নামক স্থানে অবতরণ করে এবং তার সাথে ছিল তার পরিবার-পরিজন ও সন্তান-সন্ততি। সে সময় জনৈক ব্যক্তি তাকে বলেঃ আমার উট হারিয়ে গেছে, যদি তুমি সেটিকে পাও, তবে বেঁধে রাখবে। সে ব্যক্তি সে উটকে পেল, কিন্তু তার মালিককে আর পেল না। হঠাৎ সে উটটি অসুস্থ হয়ে পড়ে। তখন তার স্ত্রী তাকে বলেঃ তুমি এটিকে নহর বা যবেহ কর। কিন্তু সে তা করতে অস্বীকার করে এবং পরে উটটি মারা যায়। এরপর তার স্ত্রী বলেঃ তুমি এর চামড়া ছুলে ফেল, যাতে আমরা এর গোশত ও চর্বি খেতে পারি, (কারণ আমরা উপোস ও ক্ষুধার্ত)।
তখন সে ব্যক্তি বলেঃ (অপেক্ষা কর) যাতে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। তখন সে এসে নবী (ﷺ)-কে সে সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ তোমার নিকট এমন কিছু (খাবার) আছে কি, যা তোমাকে এ মৃত জন্তু খাওয়া থেকে অমুখাপেক্ষী করতে পারে? তখন সে বলে আমার কাছে কিছুই নেই। তিনি বলেনঃ তবে তোমরা তা খেতে পার। রাবী বলেনঃ এ সময় উটের মালিক সেখানে আসলে, সে লোকটি তাকে ব্যাপারটি অবহিত করে। তখন উটের মালিক বলেঃ তুমি তাকে কেন নহর করলে না? সে লোকটি বলেঃ তোমার কথা চিন্তা করে আমি লজ্জানুভব করি (যে, তোমার বিনা অনুমতিতে সেটিকে কিভাবে যবেহ করবো?)
তখন সে ব্যক্তি বলেঃ (অপেক্ষা কর) যাতে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। তখন সে এসে নবী (ﷺ)-কে সে সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ তোমার নিকট এমন কিছু (খাবার) আছে কি, যা তোমাকে এ মৃত জন্তু খাওয়া থেকে অমুখাপেক্ষী করতে পারে? তখন সে বলে আমার কাছে কিছুই নেই। তিনি বলেনঃ তবে তোমরা তা খেতে পার। রাবী বলেনঃ এ সময় উটের মালিক সেখানে আসলে, সে লোকটি তাকে ব্যাপারটি অবহিত করে। তখন উটের মালিক বলেঃ তুমি তাকে কেন নহর করলে না? সে লোকটি বলেঃ তোমার কথা চিন্তা করে আমি লজ্জানুভব করি (যে, তোমার বিনা অনুমতিতে সেটিকে কিভাবে যবেহ করবো?)
كتاب الأطعمة
باب فِي الْمُضْطَرِّ إِلَى الْمَيْتَةِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلاً، نَزَلَ الْحَرَّةَ وَمَعَهُ أَهْلُهُ وَوَلَدُهُ فَقَالَ رَجُلٌ إِنَّ نَاقَةً لِي ضَلَّتْ فَإِنْ وَجَدْتَهَا فَأَمْسِكْهَا . فَوَجَدَهَا فَلَمْ يَجِدْ صَاحِبَهَا فَمَرِضَتْ فَقَالَتِ امْرَأَتُهُ انْحَرْهَا . فَأَبَى فَنَفَقَتْ فَقَالَتِ اسْلُخْهَا حَتَّى نُقَدِّدَ شَحْمَهَا وَلَحْمَهَا وَنَأْكُلَهُ . فَقَالَ حَتَّى أَسْأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَاهُ فَسَأَلَهُ فَقَالَ " هَلْ عِنْدَكَ غِنًى يُغْنِيكَ " . قَالَ لاَ . قَالَ " فَكُلُوهَا " . قَالَ فَجَاءَ صَاحِبُهَا فَأَخْبَرَهُ الْخَبَرَ فَقَالَ " هَلاَّ كُنْتَ نَحَرْتَهَا " . قَالَ اسْتَحْيَيْتُ مِنْكَ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৪০৯৬
আন্তর্জাতিক নং: ৪১৪৩
পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
পরিচ্ছেদঃ ৪২. বিছানা সম্পর্কে।
৪০৯৬. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) .... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি নবী (ﷺ) এর ঘরে প্রবেশ করে দেখতে পাই যে, তিনি একটি বালিশে হেলান দিয়ে বসে আছেন। ইবনে জাররাহ (রাহঃ) বলেনঃ তিনি (ﷺ) তাঁর বাম দিকে হেলান দিয়ে বসে ছিলেন।
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন, ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ইসরাঈল (রাহঃ) থেকে এরূপ বর্ণনা করেছেন যে, তিনি তার বাম পাশে হেলান দিয়ে বসে ছিলেন।
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন, ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ইসরাঈল (রাহঃ) থেকে এরূপ বর্ণনা করেছেন যে, তিনি তার বাম পাশে হেলান দিয়ে বসে ছিলেন।
كتاب اللباس
باب فِي الْفُرُشِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، عَنْ وَكِيعٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَيْتِهِ فَرَأَيْتُهُ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ - زَادَ ابْنُ الْجَرَّاحِ - عَلَى يَسَارِهِ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ عَنْ إِسْرَائِيلَ أَيْضًا عَلَى يَسَارِهِ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৪২৩০
আন্তর্জাতিক নং: ৪২৭৯
ইমাম মাহদীর রাঃ বিবরণ
পরিচ্ছেদঃ ১. ইমাম মাহদী (আলাইহিস সালাম) সম্পর্কে।
৪২৩০. আমর ইবনে উছমান (রাহঃ) .... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, এ দ্বীন ততক্ষণ পর্যন্ত কায়েম থাকবে, যতক্ষণ না তোমাদের উপর সর্ব সম্মতিক্রমে নির্বাচিত বার জন খলীফা (নিযুক্ত) হয়।
(রাবী বলেনঃ) এরপর আমি নবী (ﷺ)-কে আরো কিছু বলতে শুনি, কিন্তু আমি তা বুঝতে পারিনি। তখন আমি আমার পিতাকে জিজ্ঞাসা করি যে, তিনি কি বলেছেন? তিনি বলেনঃ এ সমস্ত খলীফা কুরাইশ বংশ থেকে হবে।
(রাবী বলেনঃ) এরপর আমি নবী (ﷺ)-কে আরো কিছু বলতে শুনি, কিন্তু আমি তা বুঝতে পারিনি। তখন আমি আমার পিতাকে জিজ্ঞাসা করি যে, তিনি কি বলেছেন? তিনি বলেনঃ এ সমস্ত খলীফা কুরাইশ বংশ থেকে হবে।
كتاب المهدى
باب المهدى
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ إِسْمَاعِيلَ، - يَعْنِي ابْنَ أَبِي خَالِدٍ - عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَزَالُ هَذَا الدِّينُ قَائِمًا حَتَّى يَكُونَ عَلَيْكُمُ اثْنَا عَشَرَ خَلِيفَةً كُلُّهُمْ تَجْتَمِعُ عَلَيْهِ الأُمَّةُ " . فَسَمِعْتُ كَلاَمًا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَمْ أَفْهَمْهُ قُلْتُ لأَبِي مَا يَقُولُ قَالَ " كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ " .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৪২৩১
আন্তর্জাতিক নং: ৪২৮০
ইমাম মাহদীর রাঃ বিবরণ
পরিচ্ছেদঃ ১. ইমাম মাহদী (আলাইহিস সালাম) সম্পর্কে।
৪২৩১. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি যে, বার জন খলীফা নির্বাচিত না হওয়া পর্যন্ত এ দ্বীন ‘ইযযতের সাথে প্রতিষ্ঠিত থাকবে। রাবী বলেনঃ একথা শুনে সাহাবীগণ তাকবীর দেন এবং চিৎকার করেন। এরপর তিন আস্তে আস্তে কিছু বলেন, (যা আমি শুনতে না পাওয়ায়) আমার পিতাকে জিজ্ঞাসা করিঃ হে আমার প্রিয় পিতা! তিনি কি বলেছেন? তিনি বলেনঃ সে সব খলীফা কুরাইশ বংশ থেকে হবে।
كتاب المهدى
باب المهدى
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَامِرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَزَالُ هَذَا الدِّينُ عَزِيزًا إِلَى اثْنَىْ عَشَرَ خَلِيفَةً " . قَالَ فَكَبَّرَ النَّاسُ وَضَجُّوا ثُمَّ قَالَ كَلِمَةً خَفِيَّةً قُلْتُ لأَبِي يَا أَبَةِ مَا قَالَ قَالَ " كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ " .