শামাঈলে তিরমিযী
হাদীস নং: ১৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ মোহরে নবুওয়াত
১৭। সাঈদ ইবন ইয়াকুব তালিকানী (রাহঃ)..... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর দু’কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুওয়াত দেখেছি। আর তা যেন ছিল কবুতরের ডিমের ন্যায় লাল বর্ণের গোশতপিণ্ড।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
باب ما جاء في خاتم النبوة
حدّثنا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالقانيُّ، أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ جَابِرٍ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: رَأَيْتُ الْخَاتَمَ بَيْنَ كَتِفَيْ رَسُولِ اللّه صلى الله عليه وسلم غُدّةً حَمْرَاءَ مِثْلَ بَيْضَةِ الْحَمَامَةِ.
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ৩৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
৩৯।মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ)... সিমাক ইবনে হারব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর সাদা চুল সম্পর্কে জাবির ইবন সামুরা (রাযিঃ)-কে আমি জিজ্ঞাসিত হতে শুনেছি। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন তাঁর মাথায় তৈল ব্যবহার করতেন তখন সাদা চুল দেখা যেত না। পক্ষান্তরে তৈল ব্যবহার না করলে কয়েক গাছি চুল সাদা হয়েছে মনে হতো।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : أَخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ : سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ ، وَقَدْ سُئِلَ عَنْ شَيْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : كَانَ إِذَا دَهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ شَيْبٌ ، وَإِذَا لَمْ يَدْهِنْ رُئِيَ مِنْهُ.
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ৪৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
৪৪।আহমাদ ইবন মানী’ (রাহঃ)... সিমাক ইবন হারব (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: জাবির ইবন সামুরা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করা হল যে, রাসূলুল্লাহ (ﷺ) এর মাথায় সাদা (পাকা) চুল ছিল কি? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সিথি কাটার স্থানে কেবল কয়েকটি সাদা চুল শোভা পাচ্ছিল। এ চুলগুলোতে তৈল ব্যবহার করা হলে শুদ্রতা ঢেকে যেত।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ : قِيلَ لِجَابِرِ بْنِ سَمُرَةَ : أَكَانَ فِي رَأْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْبٌ ؟ قَالَ : لَمْ يَكُنْ فِي رَأْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْبٌ إِلَّا شَعَرَاتٌ فِي مَفْرِقِ رَأْسِهِ ، إِذَا ادَّهَنَ وَارَاهُنَّ الدُّهْنُ.
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ১৩০
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ২২- রাসূলুল্লাহ্ -এর বালিশে হেলান দেওয়ার বিবরণ
১৩০।"আব্বাস ইবন মুহাম্মাদ আদ্-দাওরী আল্-বাগদাদী (রাহঃ).... জাবির ইবন সামুরা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বাম কাঁধে বালিশের উপর হেলান দেওয়া অবস্থায় দেখেছি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ مَا جَاءَ فِي تَكَأَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ الْبَغْدَادِيُّ قَالَ : حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، عَنِ إِسْرَائِيلَ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ عَلَى يَسَارِهِ.
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ১৩৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ -এর বালিশে হেলান দেওয়ার বিবরণ
১৩৪।ইউসূফ ইবন ঈসা (রাহঃ),..., জাবির ইবন সামুরা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী ﷺ-কে বালিশের উপর ঠেসরত অবস্থায় দেখেছি।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, ইসরাঈলের শাগরিদ ওয়াকী’ তাঁর ’বামে’ কথাটি উল্লেখ করেননি। এভাবে ইসরাঈলের একাধিক শাগরিদ ওয়াকী (রাহঃ)-এর ন্যায় তাঁর বামে’ কথাটি ব্যতীতই রিওয়ায়াত করেছেন। ইসরাঈলের শাগরিদদের মধ্যে একমাত্র ইসহাক ইবন মনসুর (রাহঃ) তাঁর বামে কথাটি বলেন। তিনি ব্যতীত কেউ এই হাদীসে ‘তাঁর বামে’ কথাটি রিওয়ায়াত করেছেন বলে আমি জানি না।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, ইসরাঈলের শাগরিদ ওয়াকী’ তাঁর ’বামে’ কথাটি উল্লেখ করেননি। এভাবে ইসরাঈলের একাধিক শাগরিদ ওয়াকী (রাহঃ)-এর ন্যায় তাঁর বামে’ কথাটি ব্যতীতই রিওয়ায়াত করেছেন। ইসরাঈলের শাগরিদদের মধ্যে একমাত্র ইসহাক ইবন মনসুর (রাহঃ) তাঁর বামে কথাটি বলেন। তিনি ব্যতীত কেউ এই হাদীসে ‘তাঁর বামে’ কথাটি রিওয়ায়াত করেছেন বলে আমি জানি না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا إِسْرَائِيلُ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ.
قَالَ أَبُو عِيسَى : لَمْ يَذْكُرْ وَكِيعٌ عَلَى يَسَارِهِ ، وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ إِسْرَائِيلَ نَحْوَ رِوَايَةِ وَكِيعٍ ، وَلاَ نَعْلَمُ أَحَدًا رَوَى فِيهِ عَلَى يَسَارِهِ إِلَّا مَا رَوَاهُ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، عَنِ إِسْرَائِيلَ.

হাদীস নং: ২২৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ৩৫- রাসূলুল্লাহ ﷺ এর হাসির বর্ণনা
২২৬।আহমদ ইবন মানী' (রাহঃ)... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কদম মুবারকের গোছা (নলা) খানিকটা সরু গোছের ছিল। আর তিনি মুচকি হাসিই হাসতেন। এরপর আমি (বর্ণনাকারী) তাঁর প্রতি দৃষ্টিপাত করতাম। তখন আমি বলতাম যে, তিনি চোখে সুরমা লাগিয়েছেন। অথচ তিনি (তখন) সুরমা লাগানো অবস্থায় ছিলেন না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ مَا جَاءَ فِي ضَحِكِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ قَالَ : أَخْبَرَنَا الْحَجَّاجُ وَهُوَ ابْنُ أَرْطَاةَ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : كَانَ فِي سَاقَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُمُوشَةٌ ، وَكَانَ لاَ يَضْحَكُ إِلَّا تَبَسُّمًا ، فَكُنْتُ إِذَا نَظَرْتُ إِلَيْهِ قُلْتُ : أَكْحَلُ الْعَيْنَيْنِ وَلَيْسَ بِأَكْحَلَ.
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ২৪৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ কাব্যিক ছন্দে রাসূলুল্লাহ ﷺ এর কথামালা
২৪৭।'আলী ইবন হুজুর (রাহঃ)... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর মজলিসে শতাধিক বার বসেছি। আর তাতে তাঁর সাহাবাগণ কবিতা আবৃত্তি করতেন এবং জাহিলিয়া যুগের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করতেন। আর তিনি কখনো চুপ থাকতেন। আবার কখনো তাদের সাথে মুচকি হাসতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا شَرِيكٌ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : جَالَسْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ مِنْ مِائَةِ مَرَّةٍ وَكَانَ أَصْحَابُهُ يَتَنَاشَدُونَ الشِّعْرَ وَيَتَذَاكَرُونَ أَشْيَاءَ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ وَهُوَ سَاكِتٌ وَرُبَّمَا تَبَسَّمَ مَعَهُمْ.
মুসনাদে আবু হানীফা রহঃ
হাদীস নং: ১৭৭
নামায অধ্যায়
পরিচ্ছেদঃ ফজরের সুন্নত
১৭৭। হযরত জাবির ইবনে সামুরা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ফজর নামায আদায় করার পর সূর্য উদিত হয়ে ফর্সা না হওয়া পর্যন্ত স্বীয় জায়গা থেকে প্রস্থান করতেন না।
كتاب الصلاة
عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الصُّبْحَ، لَمْ يَبْرَحْ عَنْ مَكَانِهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَتَبْيَضَّ»
মুসনাদে আবু হানীফা রহঃ
হাদীস নং: ৪৬৬
আদাব - শিষ্টাচার অধ্যায়
পরিচ্ছেদঃ জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দেয়া নিষিদ্ধ
হাদীস নং- ৪৬৬
হযরত জাবির ইব্ন সামুরা (রাযিঃ) বলেন, আমরা যখন নবী করীম (ﷺ)-এর মজলিসে হাযির হতাম তখন মজলিসের শেষ প্রান্তে বসতাম।
হযরত জাবির ইব্ন সামুরা (রাযিঃ) বলেন, আমরা যখন নবী করীম (ﷺ)-এর মজলিসে হাযির হতাম তখন মজলিসের শেষ প্রান্তে বসতাম।
كتاب الآداب
عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَعَدْنَا حَيْثُ انْتَهَى بِنَا الْمَجْلِسُ»
আখলাকুন্নবী (ﷺ)
হাদীস নং: ৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর চারিত্রিক সৌন্দর্য
৫। সিমাক (রাহঃ) বলেন, আমি জাবির ইবন সামুরা (রাযিঃ)-কে বললাম, আপনি কি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাহচর্যে বসতেন ? তিনি জবাব দিলেন, হ্যাঁ। (আমি তাঁর সাহচর্যে বসে দেখলাম) তিনি অধিকতর নীরব থাকতেন। সাহাবা (রাযিঃ) তাঁর সামনে কবিতা আবৃত্তি করতেন; জাহিলী যুগের প্রসঙ্গ আলোচনা করতেন এবং পরিহাস করতেন। তাঁরা যখন হাসতেন, তখন তিনিও মুচকি হাসতেন।
أبواب الكتاب
فَأَمَّا حُسْنُ خُلُقِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
5 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نَا قَيْسٌ، نَا سِمَاكٌ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: قُلْتُ لَهُ: أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ، كَانَ طَوِيلَ الصَّمْتِ، وَكَانَ أَصْحَابُهُ يَتَنَاشَدُونَ الشِّعْرَ عِنْدَهُ، وَيَذْكُرُونَ أَشْيَاءَ مِنْ أَمَرِ الْجَاهِلِيَّةِ وَيَضْحَكُونَ، فَيَبْتَسِمُ مَعَهُمْ إِذَا ضَحِكُوا
আখলাকুন্নবী (ﷺ)
হাদীস নং: ২০৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কথাবার্তা বলার নীতি
২০৮। হযরত জাবির ইব্ন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) অধিকাংশ সময় চুপ থাকতেন।
أبواب الكتاب
صِفَةُ مَنْطِقِهِ وَأَلْفَاظِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
208 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْبَغَوِيُّ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، نَا قَيْسٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَوِيلَ الصَّمْتِ
আখলাকুন্নবী (ﷺ)
হাদীস নং: ২৬৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬৬। হযরত জাবির ইব্ন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক চাঁদনি রাতে রাসূলুল্লাহ্ (ﷺ) -কে লাল ডোরা বিশিষ্ট পোশাক পরিহিত অবস্থায় দেখেছি। (তাঁর গায়ে ঐ পোশাকটি এতই সুন্দর মনে হচ্ছিলো যে) আমি একবার নবী (ﷺ) এর দিকে দেখছিলাম এবং আরেকবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। আমার দৃষ্টিতে পূর্ণিমার চাঁদের চেয়ে নবী (ﷺ)-কেই অধিক সুন্দর মনে হলো।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
266 - حَدَّثَنَا أَبُو الْحَرِيشِ الْكِلَابِيُّ، نَا هَارُونُ بْنُ إِدْرِيسَ الْخُشْكِيُّ، نَا الْمُحَارِبِيُّ، عَنْ أَشْعَثَ بْنِ سِوَارٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ إِضْحِيَانٍ، وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ، فَجَعَلْتُ أَنْظُرُ إِلَيْهِ وَإِلَى الْقَمَرِ، فَلَهُوَ أَحْسَنُ فِي عَيْنِي مِنَ الْقَمَرِ
আখলাকুন্নবী (ﷺ)
হাদীস নং: ৫৩৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩৬। হযরত জাবির ইব্ন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মাথার সামনের এবং দাড়ির সামনের দিকের কয়েকটি চুল সাদা হয়ে গিয়েছিলো। তিনি মাথার সামনের দিকের চুলে চিরুনি করলে এবং তেল লাগালে উক্ত চুল আর দৃষ্টিগোচর হতো না।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
536 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، نَا عَبْيدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ شَمِطَ مُقَدِّمُ رَأْسِهِ وَلِحْيَتِهِ، فَكَانَ إِذَا مَشَطَ رَأْسَهُ وَادَّهَنَ لَمْ يُرَيْنَ
আখলাকুন্নবী (ﷺ)
হাদীস নং: ৭৮৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর উপবেশন, হেলান দেয়া ও চাদর মুড়ি দেওয়া ও পথ চলার বর্ণনা
৭৮৪। হযরত জাবির ইব্ন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর দরবারে উপস্থিত হলাম। এ সময় তিনি একটি বালিশের উপর হেলান দিয়ে বসা ছিলেন। বালিশটি তাঁর বাম দিকে ছিল।
أبواب الكتاب
ذِكْرُ جُلُوسَهِ وَاتِّكَائِهِ وَاحْتِبَائِهِ وَمَشْيِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
784 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ هَارُونَ بْنِ رَوْحِ الْبَرْدَعِيُّ، نَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدِ بْنِ حَاتِمٍ، نَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، نَا إِسْرَائِيلُ بْنُ يُونُسَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَّكِئٌ عَلَى وِسَادَةٍ عَلَى يَسَارِهِ
আখলাকুন্নবী (ﷺ)
হাদীস নং: ৮১৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা এবং আল্লাহ্র যিকরের মধ্যে ব্যাপৃত থাকার বর্ণনা
৮১৯। হযরত জাবির ইব্ন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফজরের সালাত পড়ার পর সূর্য পরিষ্কারভাবে উদিত হওয়া পর্যন্ত নিজ জায়গায় বসে থাকতেন।
أبواب الكتاب
ذِكْرُ لُزُومِهِ الْمَسْجِدَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذِكْرُ اللَّهِ بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ إِلَى طُلُوعِ الشَّمْسِ
819 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ مُكْرَمٍ، نَا عُبَيْدُ اللَّهِ الْقَوَارِيرِيُّ، نَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الصُّبْحَ لَمْ يَبْرَحْ مِنْ مَجْلِسِهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَسْنَاءَ
রিয়াযুস সালিহীন
হাদীস নং: ১৪৮
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ ‘ইবাদতে মধ্যপন্থা প্রসঙ্গ।
ইমামের কর্তব্য নামায ও খুতবায় মধ্যপন্থা রক্ষা
হাদীছ নং: ১৪৮
হযরত জাবির ইবন সামুরা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে নামায পড়তাম। তাঁর নামায হত মাঝামাঝি এবং তাঁর খুতবাও হত মাঝামাঝি। -মুসলিম.
(সহীহ মুসলিম, হাদীছ নং ৮৬৬; সুনানে আবু দাউদ, হাদীছ নং ১৩১০; জামে তিরমিযী, হাদীছ নং ৫০৭: সুনানে নাসাঈ, হাদীছ নং ১৫৮২; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২০৮৮৫; বায়হাকী, হাদীছ নং ৫৭৬১; বাগাবী, হাদীছ নং ১০৭৭)

مقدمة الامام النووي
14 - باب في الاقتصاد في العبادة
148 - وعن أَبي عبد الله جابر بن سمرة رضي الله عنهما، قَالَ: كُنْتُ أصَلِّي مَعَ النَّبيِّ - صلى الله عليه وسلم - الصَّلَوَاتِ، فَكَانتْ صَلاتُهُ قَصْدًا وَخُطْبَتُهُ قَصْدًا. رواه مسلم. (1)
قوله: «قَصْدًا»: أي بين الطولِ والقِصرِ.
قوله: «قَصْدًا»: أي بين الطولِ والقِصرِ.
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং: ৬৮১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ ফজর ও আসরের সালাতের পর লোকের মুসাল্লায় বসার প্রতি অনুপ্রেরণা
৬৮১. হযরত জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) ফজরের সালাত আদায় করার পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়া পর্যন্ত মুসাল্লায় চার জানু হয়ে বসে থাকতেন।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানীর বর্ণনার শব্দমালা হলঃ সূর্যোদয় হওয়া অবধি তিনি ফজরের সালাত আদায় করে মুসাল্লায় যিকর করতেন। ইবন খুযায়মা নিজ শব্দযোগে তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন। তিনি বলেন: সিমাক থেকে বর্ণিত, তিনি হযরত জাবির ইবন সামুরা (রা)-কে জিজ্ঞাসা করলেন: রাসূলুল্লাহ (সা) ফজরের সালাত আদায় শেষে কি করতেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ (সা) ফজরের সালাত আদায় করে সূর্যোদয় হওয়া পর্যন্ত মুসাল্লায় বসে থাকতেন।)

كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي جُلُوس الْمَرْء فِي مُصَلَّاهُ بعد صَلَاة الصُّبْح وَصَلَاة الْعَصْر
681 - وَعَن جَابر بن سَمُرَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذا صلى الْفجْر تربع فِي مَجْلِسه حَتَّى تطلع الشَّمْس حسنا
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَالطَّبَرَانِيّ وَلَفظه كَانَ إِذا صلى الصُّبْح جلس يذكر الله حَتَّى تطلع الشَّمْس
وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَ عَن سماك أَنه سَأَلَ جَابر بن سَمُرَة كَيفَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يصنع إِذا صلى الصُّبْح قَالَ كَانَ يقْعد فِي مُصَلَّاهُ إِذا صلى الصُّبْح حَتَّى تطلع الشَّمْس

হাদীস নং: ৭১২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১২. হযরত জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আমাদের কাছে এসে বললেনঃ ফিরিশতাকুল যেভাবে তাঁদের রবের সামনে দাঁড়ায়, তোমরা কেন তাঁদের ন্যায় সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছ না? আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! ফিরিশতাগণ তাদের রবের সামনে কিরূপ সারিবদ্ধভাবে দাঁড়ায়? তিনি বললেনঃ তারা প্রথম সারিসমূহ পূরা করে এবং দু'জনের মধ্যে কোন প্রকার ব্যবধান না রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন)
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
712 - وَعَن جَابر بن سَمُرَة رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَلا تصفون كَمَا تصف الْمَلَائِكَة عِنْد رَبهَا فَقُلْنَا يَا رَسُول الله وَكَيف تصف الْمَلَائِكَة عِنْد رَبهَا قَالَ يتمون الصُّفُوف الأول ويتراصون فِي الصَّفّ
رَوَاهُ أَبُو مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
رَوَاهُ أَبُو مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং: ৭৮৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ সালাত আদায়কালে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপের প্রতি ভীতি প্রদর্শন
৭৮৮. হযরত জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: যারা সালাতের মধ্যে আকাশের দিকে তাকায়, অবশ্যই তাদের তা থেকে বিরত থাকা উচিত। অন্যথায় তাদের দৃষ্টিশক্তি আর ফিরে নাও আসতে পারে।
(মুসলিম, আবু দাউদ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। আবু দাউদে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ (সা) মসজিদে প্রবেশ করে দেখলেন, সেখানে লোকেরা তাদের হাত আকা শমুখী করে আছে। তিনি বললেন: লোকদের এ থেকে বিরত থাকা উচিত। অন্যথায় সালাতের মধ্যেই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়া হবে, অথবা তারা তাদের দৃষ্টিশক্তি আর ফিরে নাও পেতে পারে।)

التَّرْهِيب من رفع الْبَصَر إِلَى السَّمَاء فِي الصَّلَاة
788 - وَعَن جَابر بن سَمُرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لينتهين أَقوام يرفعون
أَبْصَارهم إِلَى السَّمَاء فِي الصَّلَاة أَو لَا ترجع إِلَيْهِم
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَلأبي دَاوُد دخل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَسْجِد فَرَأى فِيهِ نَاسا يصلونَ رافعي أَيْديهم إِلَى السَّمَاء فَقَالَ لينتهين رجال يشخصون أَبْصَارهم فِي الصَّلَاة أَو لَا ترجع إِلَيْهِم أَبْصَارهم