হযরত-আবু-জুহাইফা-(রাঃ)

বর্ণিত হাদীস - ৭২ টি

সকল রাবী একত্রে দেখুন

সহীহ বুখারী

হাদীস নং: ৫৩৭০
আন্তর্জাতিক নং: ৫৭৮৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
পরিচ্ছেদঃ ৩০৬২. কাপড়ের মধ্যে জড়িয়ে থাকা।
৫৩৭০। ইসহাক (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বিলাল (রাযিঃ) কে দেখলাম, তিনি একটি বর্শা নিয়ে এসেছেন এবং তা মাটিতে পুঁতে দিলেন। তারপর নামাযের ইকামত দিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) কে দেখলাম, একটি চাদরের মধ্যে নিজেকে জড়িয়ে বের হয়ে আসলেন এবং বর্শার দিকে ফিরে দু’রাকআত নামায আদায় করলেন। আর মানুষ ও পশুকে দেখলাম, তারা তার সামনে দিয়ে বর্শার পিছন দিয়ে গমন করছে।
كتاب اللباس
باب التَّشْمِيرِ فِي الثِّيَابِ
5786 - حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا ابْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، أَخْبَرَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ أَبِي جُحَيْفَةَ، قَالَ: فَرَأَيْتُ بِلاَلًا جَاءَ بِعَنَزَةٍ فَرَكَزَهَا، ثُمَّ أَقَامَ الصَّلاَةَ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «خَرَجَ فِي حُلَّةٍ مُشَمِّرًا، فَصَلَّى رَكْعَتَيْنِ إِلَى العَنَزَةِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ بَيْنَ يَدَيْهِ مِنْ وَرَاءِ العَنَزَةِ»

সহীহ বুখারী

হাদীস নং: ৫৪৪১
আন্তর্জাতিক নং: ৫৮৫৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
পরিচ্ছেদঃ ৩১০১. লাল চামড়ার তাঁবু।
৫৪৪১। মুহাম্মাদ ইবনে আরআরা (রাহঃ) ......... আওনের পিতা (আবু জুহাইফা রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ) এর কাছে এলাম। তখন তিনি একটি লাল চামড়ার তাঁবুতে ছিলেন। আর বিলালকে দেখলাম, তিনি নবী (ﷺ) এর উযুর পানি উঠিয়ে দিচ্ছেন এবং লোকজন উযুর পানি নেয়ার জন্য ছুটাছুটি করছে। যে ওখান থেকে কিছু পায়, সে তা মুখে মেখে নেয়। আর যে সেখান থেকে কিছু পায় নি, সে তার সাথীর ভিজা হাত থেকে কিছু নিয়ে নেয়।
كتاب اللباس
باب الْقُبَّةِ الْحَمْرَاءِ مِنْ أَدَمٍ
5859 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ، وَرَأَيْتُ بِلاَلًا أَخَذَ وَضُوءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:155]، وَالنَّاسُ يَبْتَدِرُونَ الوَضُوءَ، فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ، وَمَنْ لَمْ يُصِبْ مِنْهُ شَيْئًا، أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِهِ»

সহীহ বুখারী

হাদীস নং: ৫৫২১
আন্তর্জাতিক নং: ৫৯৪৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
পরিচ্ছেদঃ ৩১৪৫. উল্কি উৎকীর্ণকারী নারী।
৫৫২১। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আওন ইবনে আবু জুহায়ফা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, নবী (ﷺ) রক্তের মূল্য ও কুকুরের মুল্য নিতে নিষেধ করেছেন। আর তিনি সুদ গ্রহণকারী, সুদ দাতা, উল্কি উৎকীর্ণকারী ও উল্কি গ্রহণকারী নারীদের উপর লা'নত করেছেন।
كتاب اللباس
باب الْوَاشِمَةِ
5945 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ: رَأَيْتُ أَبِي، فَقَالَ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الكَلْبِ، وَآكِلِ الرِّبَا وَمُوكِلِهِ، وَالوَاشِمَةِ وَالمُسْتَوْشِمَةِ»

সহীহ বুখারী

হাদীস নং: ৫৫৩৭
আন্তর্জাতিক নং: ৫৯৬২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
পরিচ্ছেদঃ ৩১৫৫. ছবি নির্মাণকারীকে যিনি লা’নত করেছেন।
৫৫৩৭। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) রক্তের মূল্য, কুকুরের মূল্য ও যিনাকারীর উপার্জন গ্রহণ করতে নিষেধ করেছেন। আর তিনি সুদ গ্রহিতা, সুদদাতা, অঙ্গ প্রত্যঙ্গে (সূচের মাথা দিয়ে ছিদ্র করে) উল্কি উৎকীর্নকারী নারী ও যে তা করায় এবং ছবি নির্মাণকারীকে লা'নত করেছেন।
كتاب اللباس
باب مَنْ لَعَنَ الْمُصَوِّرَ
5962 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنِي غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ: أَنَّهُ اشْتَرَى غُلاَمًا حَجَّامًا، فَقَالَ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الكَلْبِ، وَكَسْبِ البَغِيِّ، وَلَعَنَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ وَالمُصَوِّرَ»

সহীহ বুখারী

হাদীস নং: ৫৭০৯
আন্তর্জাতিক নং: ৬১৩৯
- আদব - শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩২৪৮. খাবার তৈরী করা ও মেহমানের জন্য কষ্ট স্বীকার করা।
৫৭০৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) সালমান (রাযিঃ) ও আবু দারদা (রাযিঃ) এর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দেন। এরপর একদিন সালমান (রাযিঃ) আবু দারদা (রাযিঃ) এর সঙ্গে দেখা করতে গেলেন, তখন তিনি উম্মে দারদা (রাযিঃ) কে অতি সাধারণ পোশাকে দেখতে পেলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেনঃ তোমার কি হয়েছে? তিনি বললেনঃ তোমার ভাই আবু দারদা (রাযিঃ) এর দুনিয়াতে কিছুরই প্রয়োজন নেই। ইতিমধ্যে আবু দারদা (রাযিঃ) এলেন। তারপর তার জন্য খাবার প্রস্তুত করে তাঁকে বললেনঃ আপনি খেয়ে নিন, আমি তো রোযা পালন করছি। তিনি বললেনঃ আপনি যতক্ষণ না খাবেন, ততক্ষণ আমিও খাব না। তখন তিনিও খানা খেলেন। তারপর যখন রাত হল, তখন আবু দারদা (রাযিঃ) নামাযে দাঁড়ালেন। তখন সালমান (রাযিঃ) তাকে বললেনঃ আপনি ঘুমিয়ে নিন। তিনি শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়ালে সালমান রাঃ বললেনঃ (আরও) ঘুমান। অবশেষে যখন রাত শেষ হয়ে এল, তখন সালমান (রাযিঃ) বললেনঃ এখন উঠুন এবং তারা উভয়েই নামায আদায় করলেন। তারপর সালমান (রাযিঃ) বললেনঃ তোমার উপর তোমার রবের দাবী আছে, (তেমনি) তোমার উপর তোমার দাবী আছে এবং তোমার স্ত্রীরও তোমার উপর দাবী আছে। সুতরাং তুমি প্রত্যেক দাবীদারের দাবী আদায় করবে। তারপর তিনি নবী (ﷺ) এর কাছে এসে তার কথা উল্লেখ করলেন, নবী ﷺ বললেনঃ সালমান সত্যই বলেছে।
كتاب الأدب
باب صُنْعِ الطَّعَامِ وَالتَّكَلُّفِ لِلضَّيْفِ
6139 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو العُمَيْسِ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: آخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ، وَأَبِي الدَّرْدَاءِ، فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ، فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً، فَقَالَ لَهَا: مَا شَأْنُكِ؟ قَالَتْ: أَخُوكَ أَبُوالدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا، فَجَاءَ أَبُوالدَّرْدَاءِ، فَصَنَعَ لَهُ طَعَامًا، فَقَالَ: كُلْ فَإِنِّي صَائِمٌ، قَالَ: مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ، فَأَكَلَ، فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُوالدَّرْدَاءِ يَقُومُ، فَقَالَ: نَمْ، فَنَامَ، ثُمَّ ذَهَبَ يَقُومُ، فَقَالَ: نَمْ، فَلَمَّا كَانَ آخِرُ اللَّيْلِ، قَالَ سَلْمَانُ: قُمِ الآنَ، قَالَ: فَصَلَّيَا، فَقَالَ لَهُ سَلْمَانُ: إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ [ص:33] عَلَيْكَ حَقًّا، وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ سَلْمَانُ» أَبُو جُحَيْفَةَ وَهْبٌ السُّوَائِيُّ يُقَالُ: وَهْبُ الخَيْرِ

সহীহ বুখারী

হাদীস নং: ৬৪৩৬
আন্তর্জাতিক নং: ৬৯০৩
- রক্তপণ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ২৮৮৯. আকিলা (রক্তপণ) প্রসঙ্গে।
৬৪৩৬। সাদাকা ইবনে ফযল (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, যা কুরআনে নেই (আরেকবার তিনি বলেছেন, যা মানুষের নিকট নেই) এমন কিছু আপনাদের নিকট আছে কি? তখন তিনি বললেন, ঐ সত্তার কসম! যিনি খাদ্যশস্য অংকুরিত করেন এবং প্রাণ সৃষ্টি করেন। কুরআনে যা কিছু রয়েছে, তা ব্যতীত আমাদের নিকট অন্য কিছু নেই। তবে এমন জ্ঞান, যা আল্লাহর কিতাব বুঝবার জন্য কোন ব্যক্তিকে দেয়া হয় এবং এ কাগজের টুকরায় যা রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কাগজের টুকরায় কি রয়েছে? তিনি বললেনঃ রক্তপণ ও মুক্তিপণের বিধান। আর (এ নীতি যে,) কোন কাফেরের বদলে কোন মুসলমানকে হত্যা করা হবে না।
كتاب الديات
بَابُ العَاقِلَةِ
6903 - حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا مُطَرِّفٌ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، قَالَ: سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، قَالَ: سَأَلْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، هَلْ عِنْدَكُمْ شَيْءٌ مِمَّا لَيْسَ فِي القُرْآنِ؟ وَقَالَ مَرَّةً: مَا لَيْسَ عِنْدَ النَّاسِ؟ فَقَالَ: «وَالَّذِي فَلَقَ الحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ، مَا عِنْدَنَا إِلَّا مَا فِي القُرْآنِ، إِلَّا فَهْمًا يُعْطَى رَجُلٌ فِي كِتَابِهِ، وَمَا فِي الصَّحِيفَةِ» قُلْتُ: وَمَا فِي الصَّحِيفَةِ؟ قَالَ: «العَقْلُ، وَفِكَاكُ الأَسِيرِ، وَأَنْ لاَ يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ»

সহীহ বুখারী

হাদীস নং: ৬৪৪৭
আন্তর্জাতিক নং: ৬৯১৫
- রক্তপণ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ২৮৯৬. কাফিরের বদলে মুসলমানকে হত্যা করা যাবে না।
৬৪৪৭। আহমদ ইবনে ইউনুস ও সাদাকা ইবনে ফযল (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, আপনাদের কাছে এমন কিছু আছে কি, যা কুরআনে নেই? তিনি বললেন, দিয়াতের বিধান, বন্দীমুক্তির বিধান এবং (এ বিধান যে,) কাফেরের বদলে কোন মুসলমানকে হত্যা করা যাবে না।
كتاب الديات
بَابٌ: لاَ يُقْتَلُ المُسْلِمُ بِالكَافِرِ
6915 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُطَرِّفٌ، أَنَّ عَامِرًا، حَدَّثَهُمْ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: قُلْتُ لِعَلِيٍّ: ح حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا مُطَرِّفٌ، سَمِعْتُ الشَّعْبِيَّ، يُحَدِّثُ قَالَ: سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، قَالَ: سَأَلْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ [ص:13] مِمَّا لَيْسَ فِي القُرْآنِ؟، وَقَالَ ابْنُ عُيَيْنَةَ مَرَّةً: مَا لَيْسَ عِنْدَ النَّاسِ؟ فَقَالَ: «وَالَّذِي فَلَقَ الحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ مَا عِنْدَنَا إِلَّا مَا فِي القُرْآنِ إِلَّا فَهْمًا يُعْطَى رَجُلٌ فِي كِتَابِهِ، وَمَا فِي الصَّحِيفَةِ» قُلْتُ: وَمَا فِي الصَّحِيفَةِ؟ قَالَ: «العَقْلُ، وَفِكَاكُ الأَسِيرِ، وَأَنْ لاَ يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ»

সহীহ মুসলিম

হাদীস নং: ১০০২
আন্তর্জাতিক নং: ৫০৩-১
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৭. মুসল্লীর জন্য সুতরা, সুতরার দিকে নামায আদায় করার নির্দেশ, মুসল্লীর সম্মুখ দিয়ে যাতায়াত নিষেধ ও তার হুকুম এবং যাতায়াতকারীকে বাধাপ্রদান, মুসল্লীর সম্মুখে শয়ন করার বৈধতা, সাওারীর দিকে মুখ করে নামায আদায় করা, সুতরার নিকটবর্তী হওয়ার নির্দেশ, সুতরার পরিমাণ ও তৎসংশ্লিষ্ট বিষয়াদি
১০০২। আবু বকর ইবনে আবি শাঈবা ও যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মক্কায় নবী (ﷺ) এর নিকট এলাম। তখন তিনি আবতাহ নামক স্থানে লাল চামড়ার তাবুতে অবস্থান করছিলেন। বিলাল (রাযিঃ) তার উযুর পানি নিয়ে বের হলেন, অতঃপর কেউ অবশিষ্ট পানি পেল আর কেউ অন্যের নিকট থেকে পানির ছিটা নিল। আবু জুহায়ফা (রাযিঃ) বলেন, নবী (ﷺ) লাল চাঁদর গায়ে দিয়ে বের হলেন। আমি যেন এখনও তাঁর পায়ের গোছাদ্বয়ের শুভ্রতা দেখতে পাচ্ছি। তিনি উযু করলেন এবং বিলাল (রাযিঃ) আযান দিলেন।

আমি দেখেছিলাম তিনিحَىَّ عَلَى الصَّلاَ ةِ এবং حَىَّ عَلَى الْفَلاَحِ বলার সময় এদিক-ওদিক অর্থাৎ ডানে ও বামে মুখ ফিরাচ্ছেন। অতঃপর তার জন্য অগ্রভাগে লৌহযুক্ত ছোট যষ্টি (আনাযা) পুঁতে দেয়া হল। তিনি সামনে এগিয়ে গেলেন এবং যোহরের দু’রাকআত নামায আদায় করলেন। তাঁর সামনে দিয়ে গাধা, কুকুর আসা-যাওয়া করছিল। তিনি তাদের বাধা দেননি। তারপর আসরের দু-রাকআত নামায আদায় করলেন। এরূপে মদীনায় পৌছা পর্যন্ত তিনি দুই দুই রাক’আত নামায আদায় করেছেন।
كتاب الصلاة
باب سُتْرَةِ الْمُصَلِّي
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنْ وَكِيعٍ، - قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا وَكِيعٌ، - حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِمَكَّةَ وَهُوَ بِالأَبْطَحِ فِي قُبَّةٍ لَهُ حَمْرَاءَ مِنْ أَدَمٍ - قَالَ - فَخَرَجَ بِلاَلٌ بِوَضُوئِهِ فَمِنْ نَائِلٍ وَنَاضِحٍ - قَالَ - فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ سَاقَيْهِ - قَالَ - فَتَوَضَّأَ وَأَذَّنَ بِلاَلٌ - قَالَ - فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا - يَقُولُ يَمِينًا وَشِمَالاً - يَقُولُ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ - قَالَ - ثُمَّ رُكِزَتْ لَهُ عَنَزَةٌ فَتَقَدَّمَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ يَمُرُّ بَيْنْ يَدَيْهِ الْحِمَارُ وَالْكَلْبُ لاَ يُمْنَعُ ثُمَّ صَلَّى الْعَصْرَ رَكْعَتَيْنِ ثُمَّ لَمْ يَزَلْ يُصَلِّي رَكْعَتَيْنِ حَتَّى رَجَعَ إِلَى الْمَدِينَةِ .

সহীহ মুসলিম

হাদীস নং: ১০০৩
আন্তর্জাতিক নং: ৫০৩-২
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৭. মুসল্লীর জন্য সুতরা, সুতরার দিকে নামায আদায় করার নির্দেশ, মুসল্লীর সম্মুখ দিয়ে যাতায়াত নিষেধ ও তার হুকুম এবং যাতায়াতকারীকে বাধাপ্রদান, মুসল্লীর সম্মুখে শয়ন করার বৈধতা, সাওারীর দিকে মুখ করে নামায আদায় করা, সুতরার নিকটবর্তী হওয়ার নির্দেশ, সুতরার পরিমাণ ও তৎসংশ্লিষ্ট বিষয়াদি
১০০৩। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... আওন ইবনে আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা রাসূলুল্লাহ (ﷺ) কে লাল চামড়ার তাবুতে দেখেছেন। তিনি বলেন, আমি বিলাল (রাযিঃ) কে রাসূলুল্লাহ (ﷺ) এর উযু-র অবশিষ্ট পানি বের করতে দেখলাম। আর দেখলাম লোকেরা ঐ পানির জন্য তাড়াহুড়া করছে। যে ঐ পানি পেল, সে তা তার গায়ে মাখল। আর যে তা পেলনা সে তার সাথীর হাতের আদ্রতা থেকে কিছু নিল। তারপর দেখলাম একটি অগ্রভাগে লৌহযুক্ত যষ্ঠি বের করে গেড়ে দিলেন। এবং রাসূলুল্লাহ (ﷺ) লাল ডোরাযুক্ত চাঁদর পরিধান করে তা উঠিয়ে বের হলেন। অতঃপর লোকজনকে নিয়ে যষ্ঠি সামনে রেখে দু’রাকআত নামায আদায় করলেন। আর দেখলাম মানুষ ও জীবজন্তুকে বর্শার সম্মুখ দিয়ে চলাফেরা করছে।
كتاب الصلاة
باب سُتْرَةِ الْمُصَلِّي
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، أَنَّ أَبَاهُ، رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ وَرَأَيْتُ بِلاَلاً أَخْرَجَ وَضُوءًا فَرَأَيْتُ النَّاسَ يَبْتَدِرُونَ ذَلِكَ الْوَضُوءَ فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ وَمَنْ لَمْ يُصِبْ مِنْهُ أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِهِ ثُمَّ رَأَيْتُ بِلاَلاً أَخْرَجَ عَنَزَةً فَرَكَزَهَا وَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حُلَّةٍ حَمْرَاءَ مُشَمِّرًا فَصَلَّى إِلَى الْعَنَزَةِ بِالنَّاسِ رَكْعَتَيْنِ وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ بَيْنَ يَدَىِ الْعَنَزَةِ .

সহীহ মুসলিম

হাদীস নং: ১০০৪
আন্তর্জাতিক নং: ৫০৩-৩
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৭. মুসল্লীর জন্য সুতরা, সুতরার দিকে নামায আদায় করার নির্দেশ, মুসল্লীর সম্মুখ দিয়ে যাতায়াত নিষেধ ও তার হুকুম এবং যাতায়াতকারীকে বাধাপ্রদান, মুসল্লীর সম্মুখে শয়ন করার বৈধতা, সাওারীর দিকে মুখ করে নামায আদায় করা, সুতরার নিকটবর্তী হওয়ার নির্দেশ, সুতরার পরিমাণ ও তৎসংশ্লিষ্ট বিষয়াদি
১০০৪। ইসহাক ইবনে মনসুর, আব্দ ইব হূমায়দ ও আল কাসিম ইবনে যাকারিয়া (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে মালিক ইবনে মিগওয়াল বর্ণিত হাদীসে আছে, যখন দুপুর হলো, তখন বিলাল (রাযিঃ) বের হলেন এবং নামাযের আযান দিলেন।
كتاب الصلاة
باب سُتْرَةِ الْمُصَلِّي
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا أَبُو عُمَيْسٍ، ح قَالَ وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، كِلاَهُمَا عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِ حَدِيثِ سُفْيَانَ وَعُمَرَ بْنِ أَبِي زَائِدَةَ يَزِيدُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ وَفِي حَدِيثِ مَالِكِ بْنِ مِغْوَلٍ فَلَمَّا كَانَ بِالْهَاجِرَةِ خَرَجَ بِلاَلٌ فَنَادَى بِالصَّلاَةِ .

সহীহ মুসলিম

হাদীস নং: ১০০৫
আন্তর্জাতিক নং: ৫০৩-৪
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৭. মুসল্লীর জন্য সুতরা, সুতরার দিকে নামায আদায় করার নির্দেশ, মুসল্লীর সম্মুখ দিয়ে যাতায়াত নিষেধ ও তার হুকুম এবং যাতায়াতকারীকে বাধাপ্রদান, মুসল্লীর সম্মুখে শয়ন করার বৈধতা, সাওারীর দিকে মুখ করে নামায আদায় করা, সুতরার নিকটবর্তী হওয়ার নির্দেশ, সুতরার পরিমাণ ও তৎসংশ্লিষ্ট বিষয়াদি
১০০৫। মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনে বাশার (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুপূর বেলা বাতহার দিকে বের হয়ে গেলেন। তারপর উযু করে দু-রাক’আত যোহরের ও দু’রাক’আত আসরের নামায আদায় করলেন। তাঁর সামনে একটি বর্শা প্রোথিত ছিল। তার অপর দিক দিয়ে স্ত্রীলোক ও গাধা যাতায়াত করছিল।
كتاب الصلاة
باب سُتْرَةِ الْمُصَلِّي
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ إِلَى الْبَطْحَاءِ فَتَوَضَّأَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ . قَالَ شُعْبَةُ وَزَادَ فِيهِ عَوْنٌ عَنْ أَبِيهِ أَبِي جُحَيْفَةَ وَكَانَ يَمُرُّ مِنْ وَرَائِهَا الْمَرْأَةُ وَالْحِمَارُ .

সহীহ মুসলিম

হাদীস নং: ১০০৬
আন্তর্জাতিক নং: ৫০৩-৫
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৭. মুসল্লীর জন্য সুতরা, সুতরার দিকে নামায আদায় করার নির্দেশ, মুসল্লীর সম্মুখ দিয়ে যাতায়াত নিষেধ ও তার হুকুম এবং যাতায়াতকারীকে বাধাপ্রদান, মুসল্লীর সম্মুখে শয়ন করার বৈধতা, সাওারীর দিকে মুখ করে নামায আদায় করা, সুতরার নিকটবর্তী হওয়ার নির্দেশ, সুতরার পরিমাণ ও তৎসংশ্লিষ্ট বিষয়াদি
১০০৬। যুহাইর ইবনে হারব ও মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... শু’বা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি এ হাদীসটি উপরোক্ত হাদীসের অনূরূপ বর্ণনা করেছেন। কিন্তু আল-হাকামের বর্ণনায় ‘লোকেরা তার উযুর পানি সংগ্রহ করতে লাগল’ কথাটি বেশী আছে।
كتاب الصلاة
باب سُتْرَةِ الْمُصَلِّي
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالاَ حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، بِالإِسْنَادَيْنِ جَمِيعًا مِثْلَهُ . وَزَادَ فِي حَدِيثِ الْحَكَمِ فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ مِنْ فَضْلِ وَضُوئِهِ .

সহীহ মুসলিম

হাদীস নং: ৫৮৭০
আন্তর্জাতিক নং: ২৩৪২
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
পরিচ্ছেদঃ ২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৭০। আহমাদ ইবনে ইউনুস ও ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এতটুকু সাদা হতে দেখেছি এবং যুহাইর (রাহঃ) তার ক’টি অঙ্গুলি ছোট দাঁড়িতে রেখে বলতে লাগলেন; তখন লোকেরা আবু জুহায়ফাকে বললো, সে দিন আপনি কার মত (বয়সের) ছিলেন? তিনি বললেনঃ আমি তীর চাঁছতাম এবং তীরে শর লাগাতাম (কিশোর ছিলাম)।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ، يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ مِنْهُ بَيْضَاءَ وَوَضَعَ زُهَيْرٌ بَعْضَ أَصَابِعِهِ عَلَى عَنْفَقَتِهِ قِيلَ لَهُ مِثْلُ مَنْ أَنْتَ يَوْمَئِذٍ قَالَ أَبْرِي النَّبْلَ وَأَرِيشُهَا .

সহীহ মুসলিম

হাদীস নং: ৫৮৭১
আন্তর্জাতিক নং: ২৩৪৩-১
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
পরিচ্ছেদঃ ২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৭১। ওয়াসিল ইবনে আব্দুল আলা (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি তার রং ছিল ফর্সা, তিনি প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, হাসান ইবনে আলী (রাযিঃ) দেখতে তাঁর সদৃশ ছিলেন।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَبْيَضَ قَدْ شَابَ كَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ .

সহীহ মুসলিম

হাদীস নং: ৫৮৭২
আন্তর্জাতিক নং: ২৩৪৩-২
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
পরিচ্ছেদঃ ২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৭২। সাঈদ ইবনে মানসুর ও ইবনে নুমাইর (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে এ হাদীসটিই বর্ণনা করেছেন; কিন্তু বর্ণনাকারীরা ″ফর্সা এবং বুড়ো হয়ে গিয়েছিলেন″ এ কথাগুলো উল্লেখ করেন নি।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا سُفْيَانُ، وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، كُلُّهُمْ عَنْ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، بِهَذَا وَلَمْ يَقُولُوا أَبْيَضَ قَدْ شَابَ .

জামে' তিরমিযী

হাদীস নং: ১৯৭
আন্তর্জাতিক নং: ১৯৭
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ আযানের সময়ে কানে আঙ্গুল প্রবেশ করান।
১৯৭. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) .... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি বিলাল (রাযিঃ) কে দেখেছি তিনি আযান দিচ্ছিলেন এবং (হায়্যা আলা বলার সময়) ঘুরছিলেন আর তিনি এদিকে এবং ওদিকে তাঁর মুখ ফিরাচ্ছিলেন। তাঁর দুই আঙ্গুল ছিল তাঁর কানে। তখন রাসূল (ﷺ) একটি লাল তাঁবুতে অস্থান করছিলেন। রাবী আওন বলেন আমার মনে হয় আবু জুহায়ফা বলেছেন যে, তাঁবুটি ছিল চমড়ার। পরে বিলাল (রাযিঃ) একটি ছোট ছড়ি নিয়ে বের হলেন এবং এটিকে বাতাহায়[১] গেড়ে দিলেন। এটি সামনে রেখে রাসূল (ﷺ) নামায আদায় করলেন। কুকুর ও গাধাগুলি তাঁর সামনে দিয়ে চলা ফেরা করছিল। তাঁর পরনে ছিল লাল রং্গের একটি হুল্লা।[২] আমি যেন এখনও তাঁর জাংঘাদ্বয়ের উজ্জ্বলতা দর্শন করছি। সুফিয়ান বলেন এই হুল্লাটি ছিল লাল ডুরিদার।

[১]মক্কার অদূরবর্তী একটি মাঠ। এটিকে আবতহ ও মুহাসসাবও বলা হয়।
[২]একই রং্গের লুঙ্গি ও চাদর পরিধান করলে এটিকে হুল্লা বলা হয়।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي إِدْخَالِ الإِصْبَعِ فِي الأُذُنِ عِنْدَ الأَذَانِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ بِلاَلاً يُؤَذِّنُ وَيَدُورُ وَيُتْبِعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا وَإِصْبَعَاهُ فِي أُذُنَيْهِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي قُبَّةٍ لَهُ حَمْرَاءَ أُرَاهُ قَالَ مِنْ أَدَمٍ فَخَرَجَ بِلاَلٌ بَيْنَ يَدَيْهِ بِالْعَنَزَةِ فَرَكَزَهَا بِالْبَطْحَاءِ فَصَلَّى إِلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْكَلْبُ وَالْحِمَارُ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَرِيقِ سَاقَيْهِ . قَالَ سُفْيَانُ نُرَاهُ حِبَرَةً . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي جُحَيْفَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ أَنْ يُدْخِلَ الْمُؤَذِّنُ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ فِي الأَذَانِ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَفِي الإِقَامَةِ أَيْضًا يُدْخِلُ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ . وَهُوَ قَوْلُ الأَوْزَاعِيِّ . وَأَبُو جُحَيْفَةَ اسْمُهُ وَهْبُ بْنُ عَبْدِ اللَّهِ السُّوَائِيُّ .

জামে' তিরমিযী

হাদীস নং: ৬৪৯
আন্তর্জাতিক নং: ৬৪৯
নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায়
পরিচ্ছেদঃ ধনীদের থেকে যাকাত গ্রহণ করা হবে এবং দরিদ্রদের মধ্যে তা বন্টন করে দেওয়া হবে।
৬৪৯. আলি ইবনে সাঈদ আল-কিন্দী কুফী (রাহঃ) ...... আবু জুহায়ফা তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কাছে নবী (ﷺ) কর্তৃক নিযুক্ত যাকাত আদায়কারী এলেন। তিনি আমাদের ধনীদের নিকট থেকে সাদ্‌কা (যাকাত) আদায় করে আমাদের দরিদ্রদের মাঝেই তা বন্টন করে দিলেন। আমি ছিলাম এক ইয়াতীম বালক। আমাকেও তিনি একটি তাজা উটনী দিলেন। এ বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, আবু জুহায়ফা (রাহঃ) থেকে বর্ণিত হাদীসটি হাসান গরীব।
كتاب الزكاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ أَنَّ الصَّدَقَةَ تُؤْخَذُ مِنَ الأَغْنِيَاءِ فَتُرَدُّ فِي الْفُقَرَاءِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ أَشْعَثَ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَدِمَ عَلَيْنَا مُصَدِّقُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخَذَ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِنَا فَجَعَلَهَا فِي فُقَرَائِنَا وَكُنْتُ غُلاَمًا يَتِيمًا فَأَعْطَانِي مِنْهَا قَلُوصًا . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي جُحَيْفَةَ حَدِيثٌ حَسَنٌ .

জামে' তিরমিযী

হাদীস নং: ১৮৩০
আন্তর্জাতিক নং: ১৮৩০
খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ হেলান দিয়ে আহার করা মাকরূহ।
১৮৩৭। কুতায়বা (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আর আমি তো হেলান দিয়ে খাই না। ইবনে মাজাহ ৩২৬২, বুখারী

এই বিষয়ে আলী, আব্দুল্লাহ ইবনে আমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। আলী ইবনে আকমার (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। যাকারিয়া ইবনে আবী যাইদা, সুফিয়ান ছাওরী ও ইবনে সাঈদ প্রমুখ (রাহঃ) এই হাদীসটি আলী ইবনে আকমার (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। শু‘বা (রাহঃ) সুফিয়ান ছাওরী (রাহঃ) সূত্রে এই হাদীসটি আলী ইবনে আকমার (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।
أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الأَكْلِ مُتَّكِئًا
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا أَنَا فَلاَ آكُلُ مُتَّكِئًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَلِيِّ بْنِ الأَقْمَرِ . وَرَوَى زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ وَسُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ هَذَا الْحَدِيثَ وَرَوَى شُعْبَةُ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ هَذَا الْحَدِيثَ عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ .

জামে' তিরমিযী

হাদীস নং: ২৪১৩
আন্তর্জাতিক নং: ২৪১৩
যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা
পরিচ্ছেদঃ শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২৪১৬. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আওন ইবনে আবু জুহায়ফা তৎপিতা আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সালমান এবং আবুদ-দারদা এর মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক পাতিয়ে দিয়েছিলেন। একদিন সালমান (রাযিঃ) আবুদ-দারদা (রাযিঃ)-এর সাক্ষাতে এসে উম্মে দারদা (রাযিঃ)-কে সাধারণ বেশ-ভুষায় দেখতে পেয়ে বললেনঃ কি বিষয়, তুমি এমন নিরাভরণ সাধারণ বেশ ভুষায় কেন?

তিনি বললেনঃ আপনার আবুদ-দারদার তো দুনিয়ার কিছু দরকার নেই। উম্মুদ-দারদা (রাযিঃ) বললেনঃ পরে যখন আবুদ-দারদা (রাযিঃ) এলেন তখন তিনি (সালমান-এর সামনে) খানা পেশ করে বললেনঃ আপনি খান, আমি তো রোযাদার।

তিনি বললেনঃ আপনি না খেলে আমিও খাব না। রাবী বলেন, তখন আবুদ-দারদা (রাযিঃ)ও খানায় শরীক হলেন। রাত্রি (একটু গভীর) হয়ে এলে আবুদ-দারদা (তাহাজ্জুদের) নামাযে দাঁড়াতে গেলেন। সালমান (রাযিঃ) তাঁকে বললেনঃ ঘুমান। ফলে তিনি ঘুমালেন। কিন্তু পরে আবার নামাযের জন্য উঠতে গেলে সালমানি (রাযিঃ) তাঁকে বললেনঃ ঘুমান। ফলে তিনি আরো ঘুমালেন, শেষে সুবহে সাদিক ঘনিয়ে এলে সালমান (রাযিঃ) তাঁকে বললেনঃ এখন উঠুন।

অনন্তর তাঁরা উভয়ে উঠে নামায আদায় করলেন। এরপর সালমান (রাযিঃ) বললেনঃ আপনার উপর আপনার নিজেরও হক রয়েছে। আপনার উপর আপনার প্রভুরও হক রয়েছে। আপনার উপর আপনার মেহমানেরও হক রয়েছে। আপনার উপর আপনার স্ত্রীরও হক রয়েছে। সুতরাং প্রত্যেক হক ওয়ালার হক আদায় করে দিবেন। পরে তাঁরা উভয়ে নবী (ﷺ) এর কাছে এলেন এবং তাঁর নিকট উক্ত বিষয়টি উল্লেখ করেন। তখন তিনি বললেনঃ সালমান ঠিকই বলেছে।
أبواب الزهد عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ آخَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ سَلْمَانَ وَبَيْنَ أَبِي الدَّرْدَاءِ فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً فَقَالَ مَا شَأْنُكِ مُتَبَذِّلَةً قَالَتْ إِنَّ أَخَاكَ أَبَا الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا . قَالَ فَلَمَّا جَاءَ أَبُو الدَّرْدَاءِ قَرَّبَ إِلَيْهِ طَعَامًا فَقَالَ كُلْ فَإِنِّي صَائِمٌ . قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ . قَالَ فَأَكَلَ فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ لِيَقُومَ فَقَالَ لَهُ سَلْمَانُ نَمْ . فَنَامَ ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ لَهُ نَمْ . فَنَامَ فَلَمَّا كَانَ عِنْدَ الصُّبْحِ قَالَ لَهُ سَلْمَانُ قُمِ الآنَ فَقَامَا فَصَلَّيَا فَقَالَ إِنَّ لِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا وَلِرَبِّكَ عَلَيْكَ حَقًّا وَلِضَيْفِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لأَهْلِكَ عَلَيْكَ حَقًّا فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ . فَأَتَيَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَا ذَلِكَ فَقَالَ لَهُ " صَدَقَ سَلْمَانُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَأَبُو الْعُمَيْسِ اسْمُهُ عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ وَهُوَ أَخُو عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ الْمَسْعُودِيِّ .

জামে' তিরমিযী

হাদীস নং: ২৮২৬
আন্তর্জাতিক নং: ২৮২৬
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ ওয়াদা।
২৮২৬. ওয়াসিল ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ..... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে (রক্তিমাভ) সাদা বর্ণের দেখেছি। তাঁর কিছু চুল সাদা হয়ে পড়েছিল। হাসান ইবনে আলী (রাযিঃ) ছিলেন তাঁর সাদৃশ্য। তিনি আমাদের জন্য তেরটি জওয়ান উটনি দিতে বলেছিলেন। আমরা যখন সেগুলো গ্রহণ করতে গেলাম তখন তাঁর ওফাতের সংবাদ আমাদের কাছে পৌছঁল। সুতরাং আমাদের তা দেওয়া হল না। আবু বকর (রাযিঃ) যখন (খলীফা নিযুক্ত হয়ে) ভাষণ দিতে দাঁড়ালেন। তাতে তখন এই কথাও বললেনঃ আমি দাঁড়িয়ে আমাদের বিষয়টি তাঁকে অবহিত করলাম। তখন তিনি আমাদের তা প্রদানের নির্দেশ দিলেন।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي العِدَةِ
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى الْكُوفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَبْيَضَ قَدْ شَابَ وَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ وَأَمَرَ لَنَا بِثَلاَثَةَ عَشَرَ قَلُوصًا فَذَهَبْنَا نَقْبِضُهَا فَأَتَانَا مَوْتُهُ فَلَمْ يُعْطُونَا شَيْئًا فَلَمَّا قَامَ أَبُو بَكْرٍ قَالَ مَنْ كَانَتْ لَهُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عِدَةٌ فَلْيَجِئْ . فَقُمْتُ إِلَيْهِ فَأَخْبَرْتُهُ فَأَمَرَ لَنَا بِهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَى مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ هَذَا الْحَدِيثَ بِإِسْنَادٍ لَهُ عَنْ أَبِي جُحَيْفَةَ نَحْوَ هَذَا . وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ وَلَمْ يَزِيدُوا عَلَى هَذَا .