হযরত-আবু-জুহাইফা-(রাঃ)

বর্ণিত হাদীস - ৭২ টি

সকল রাবী একত্রে দেখুন

জামে' তিরমিযী

হাদীস নং: ২৮২৭
আন্তর্জাতিক নং: ২৮২৭
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ ওয়াদা।
২৮২৭. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-কে দেখেছি। হাসান ইবনে আলী (রাযিঃ) ছিলেন তাঁর সাদৃশ্য।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي العِدَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، حَدَّثَنَا أَبُو جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ . قَالَ أَبُو عِيسَى وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ نَحْوَ هَذَا . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ . وَأَبُو جُحَيْفَةَ اسْمُهُ وَهْبٌ السُّوَائِيُّ .

জামে' তিরমিযী

হাদীস নং: ৩৭৭৭
আন্তর্জাতিক নং: ৩৭৭৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭৭। মুহাম্মাদ ইব্ন বাশ্শার (রাহঃ)... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল (স) কে দেখেছি। হাসান ইবনে আলী (রাযিঃ) ছিলেন তার সদৃশ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ الحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَفِي البَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، وَابْنِ عَبَّاسٍ، وَابْنِ الزُّبَيْرِ

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৫২০
আন্তর্জাতিক নং: ৫২০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৯. মুয়াযযিনের আযানের সময় ঘূর্ণন সম্পর্কে।
৫২০. মুসা ইবনে ইসমাঈল ..... আওন ইবনে আবু জুহায়ফা থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি। বলেন, আমি মক্কাতে নবী (ﷺ)-এর খিদমতে আগমন করি ঐ সময় তিনি একটি চামড়ার তৈরী লাল তাবুর মধ্যে অবস্থান করছিলেন। ঐ সময় বিলাল (রাযিঃ) বের হয়ে আযান দেওয়ার সময় যেরূপ তাঁর মুখমণ্ডল এদিক ওদিক ঘুরিয়েছিলেন- আমিও তদ্রূপ ঘুরাচ্ছিলাম।

রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) এমন অবস্থায় বাইরে আসেন যে, তাঁর গায়ে একটি ইয়ামানী ডোরা কাটা চাঁদর ছিল। রাবী মুসা বলেন, আমি বিলাল (রাযিঃ)-কে আবতাহ্ নামক স্থানের দিকে বাইরে গিয়ে আযান দিতে দেখেছি। তিনি যখন হাইয়া আলাস-সালাহ্ ও হাইয়া আলাল-ফালাহ্ শব্দদ্বয়ে পৌছান-তখন তিনি তাঁর কাঁধ ডান ও বাম দিকে ফিরান কিন্তু শরীর ঘুরান নাই। অতঃপর তিনি তাবুর মধ্যে প্রবেশ করেন এবং ছোট একটি তীর বের করেন ......... এইরূপে হাদীসটি বর্ণিত হয়েছে।
كتاب الصلاة
باب فِي الْمُؤَذِّنِ يَسْتَدِيرُ فِي أَذَانِهِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ يَعْنِي ابْنَ الرَّبِيعِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، جَمِيعًا عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِمَكَّةَ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ فَخَرَجَ بِلاَلٌ فَأَذَّنَ فَكُنْتُ أَتَتَبَّعُ فَمَهُ هَا هُنَا وَهَا هُنَا . قَالَ ثُمَّ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ بُرُودٌ يَمَانِيَةٌ قِطْرِيٌّ . وَقَالَ مُوسَى قَالَ رَأَيْتُ بِلاَلاً خَرَجَ إِلَى الأَبْطَحِ فَأَذَّنَ فَلَمَّا بَلَغَ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ . لَوَى عُنُقَهُ يَمِينًا وَشِمَالاً وَلَمْ يَسْتَدِرْ ثُمَّ دَخَلَ فَأَخْرَجَ الْعَنَزَةَ وَسَاقَ حَدِيثَهُ .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৬৮৮
আন্তর্জাতিক নং: ৬৮৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১০৮. নামাযের সময় কিরূপ সুতরা বা আড় ব্যবহার করবে।
৬৮৮. হাফস ইবনে উমর ..... আওফ ইবনে আবু জুহায়ফা থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। নবী (ﷺ) তাদের সাথে আল-বাতহা নামক প্রান্তরে নামায আদায় করেন। এই সময় তাঁর সম্মুখভাগে একটি বর্শা প্রতিষ্ঠিত ছিল। ঐদিন তিনি যোহর ও আসরের নামায দুই দুই রাকআত করে আদায় করেন। এই সুতরার অপর পাশ দিয়ে মহিলা ও গাধা অতিক্রম করত।*

* খালি জায়্গায় বা মাঠে নামায পড়ার সময় নামাযীর সম্মুখে সিজদার স্থানের একটু সামনে অন্ততঃ এক হা উঁচু একটি কাঠি, লাঠি বা অনুরূপ কোন বস্তু আড় রেখে নামায আদায় করতে হয়। ঐ কাঠি বা বস্তুকে সুতরা বলা হয়। - (অনুবাদক)
كتاب الصلاة
باب مَا يَسْتُرُ الْمُصَلِّي
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ بِالْبَطْحَاءِ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ يَمُرُّ خَلْفَ الْعَنَزَةِ الْمَرْأَةُ وَالْحِمَارُ .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৭৫৬
আন্তর্জাতিক নং: ৭৫৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১২৬. নামাযের সময় বাম হাতের উপর ডান হাত রাখা।
৭৫৬. মুহাম্মাদ ইবনে মাহবুব ..... আবু জুহাইফা (রাযিঃ) থেকে বর্ণিত। আলী (রাযিঃ) বলেন, নামাযে রত অবস্থায় নাভির নীচে বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রাখা সুন্নতের অন্তর্ভুক্ত।
كتاب الصلاة
باب وَضْعِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى فِي الصَّلاَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ زِيَادِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ، أَنَّ عَلِيًّا، - رضى الله عنه - قَالَ السُّنَّةُ وَضْعُ الْكَفِّ عَلَى الْكَفِّ فِي الصَّلاَةِ تَحْتَ السُّرَّةِ .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৩৪৪৭
আন্তর্জাতিক নং: ৩৪৮৩
ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৫৭. কুকুরের মূল্য গ্রহণ সম্পর্কে।
৩৪৪৭. আবু ওয়ালীদ (রাহঃ) ..... আওন ইবনে আবু জুহায়ফা (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কুকুরের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন।[১]

[১] ইমাম আবু হানীফা (র.), ইমাম আবু ইউসুফ (র.) ও ইমাম মুহাম্মাদ (র.)-এর নিকট শিকারী কুকুরের মূল্য গ্রহণ করা জায়েয। ইমাম তাহাবী (র.)-এর মতে, এ নিষেধাজ্ঞা ততদিন বলবৎ ছিল, যতদিন কুকুর হত্যার বিধান কার্যকরী ছিল। এরপর এ বিধান শিথিল হওয়ায় ঐ সমস্ত কুকুর, যা দিয়ে উপকার পাওয়া যায়, তার মূল্য গ্রহণ করা জায়েয। (অনুবাদক)
كتاب البيوع
باب فِي أَثْمَانِ الْكِلاَبِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، أَنَّ أَبَاهُ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৩৭২৭
আন্তর্জাতিক নং: ৩৭৬৯
খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৬৮. হেলান দিয়ে খাওয়া।
৩৭২৭. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) .... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ আমি হেলান দিয়ে খানা খাই না।*

* কেননা, এটা অহংকারী ব্যক্তিকেদের কাজ, আর এভাবে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সোজা হয়ে বসে থানা খেলে ভুক্তদ্রব্য সরাসরি খাদ্য নালি দিয়ে পাকস্থলীতে যায় এবং সহজে হযম হয়। - (অনুবাদক)
كتاب الأطعمة
باب مَا جَاءَ فِي الأَكْلِ مُتَّكِئًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ آكُلُ مُتَّكِئًا " .

সুনানে নাসায়ী

হাদীস নং: ১৩৭
আন্তর্জাতিক নং: ১৩৭
পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ ওযুর উদ্ধৃত্ত পানি দ্বারা লাভবান হওয়া
১৩৭। মুহাম্মাদ ইবনে মনসূর (রাহঃ) ......... আবু জুহাইফাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বাতহা নামক স্থানে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত ছিলাম। তখন দেখলাম বিলাল (রাযিঃ) তার উযুর অবশিষ্ট পানি পান করলেন, আর লোক সেদিকে দৌড়াচ্ছে। আমিও তার কিছু পেলাম। তারপর তার সম্মুখে একটি লাঠি স্থাপন করা হল। তিনি লোকদের ইমাম হয়ে নামায আদায় করলেন। আর গাধা, কুকুর এবং স্ত্রীলোক তার সম্মুখ দিয়ে চলাচল করছিল।
كتاب الطهارة
باب الانتفاع بفضل الوضوء
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ شَهِدْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِالْبَطْحَاءِ وَأَخْرَجَ بِلاَلٌ فَضْلَ وَضُوئِهِ فَابْتَدَرَهُ النَّاسُ فَنِلْتُ مِنْهُ شَيْئًا وَرَكَزْتُ لَهُ الْعَنَزَةَ فَصَلَّى بِالنَّاسِ وَالْحُمُرُ وَالْكِلاَبُ وَالْمَرْأَةُ يَمُرُّونَ بَيْنَ يَدَيْهِ

সুনানে নাসায়ী

হাদীস নং: ৪৭০
আন্তর্জাতিক নং: ৪৭০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সফর অবস্থায় যোহরের নামায (কত রাকআত)
৪৭১। মুহাম্মাদ ইবনে মুসান্না ও মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) দ্বিপ্রহরে ‘বাতহা’ নামক স্থানে আসেন। তারপর ওযু করেন এবং যোহর ও আসরের নামায দুই রাকআত করে আদায় করেন। এ সময়ে তাঁর সামনে একটি লাঠি ছিল। (অর্থাৎ লাঠিটি সুতরা হিসাবে ব্যবহার করেছিলেন)।
كتاب الصلاة
باب صلاة الظهر في السفر
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ - قَالَ ابْنُ الْمُثَنَّى إِلَى الْبَطْحَاءِ - فَتَوَضَّأَ وَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ .

সুনানে নাসায়ী

হাদীস নং: ৬৪৩
আন্তর্জাতিক নং: ৬৪৩
আযান - ইকামতের অধ্যায়
পরিচ্ছেদঃ আযান দেয়ার সময় মুয়াযযিন কি করবে?
৬৪৪। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্থিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ) এর নিকট উপস্থিত হলাম। তখন বিলাল (রাযিঃ) বের হলেন এবং আযান দিলেন। তিনি আযান দেয়ার সময় ডানদিকে এবং বামদিকে এভাবে মুখ ফিরালেন।
كتاب الأذان
كيف يصنع المؤذن في أذانه
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَخَرَجَ بِلاَلٌ فَأَذَّنَ فَجَعَلَ يَقُولُ فِي أَذَانِهِ هَكَذَا يَنْحَرِفُ يَمِينًا وَشِمَالاً .

সুনানে নাসায়ী

হাদীস নং: ৭৭২
আন্তর্জাতিক নং: ৭৭২
ক্বিবলা সম্পর্কিত
পরিচ্ছেদঃ লাল কাপড়ে নামায
৭৭৩। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) লাল ডোরাযুক্ত জুব্বা পরিধান করে বের হলেন এবং একটি তীর পুঁতে তার দিকে নামায আদায় করলেন যার অপরদিক দিয়ে কুকুর, নারী এবং গাধা চলাচল করছিল।
كتاب القبلة
الصلاة في الثياب الحمر
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ فِي حُلَّةٍ حَمْرَاءَ فَرَكَزَ عَنَزَةً فَصَلَّى إِلَيْهَا يَمُرُّ مِنْ وَرَائِهَا الْكَلْبُ وَالْمَرْأَةُ وَالْحِمَارُ .

সুনানে নাসায়ী

হাদীস নং: ৪৭৪৪
আন্তর্জাতিক নং: ৪৭৪৪
ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
পরিচ্ছেদঃ মুসলমান হতে কাফিরের কিসাস রহিত হওয়া
৪৭৪৪. মুহাম্মাদ ইবনে মনসুর (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা আমরা আলী (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম, আপনার নিকট কি কুরআন ব্যতীত রাসূলুল্লাহ্ (ﷺ) এর কোন অন্য বাণী রয়েছে। তিনি বললেনঃ না, আল্লাহ্ তাআলার শপথ! যিনি বীজ বিদীর্ণ করে অঙ্কুর বের করে থাকেন এবং জীবন দান করেন। তবে হ্যাঁ, আল্লাহ্ তাআলা কোন বান্দাকে তাঁর কিতাবের যে বুঝ-সমঝ দান করেন অথবা যা এ সহীফায় রয়েছে সেটা ভিন্ন। আমি জিজ্ঞাসা করলামঃ ঐ সহীফায় কী রয়েছে। তিনি বললেনঃ তাতে রয়েছে দিয়াতের আহকাম, দাসমুক্ত করার বর্ণনা এবং আরো রয়েছে, কোন মুসলমানকে কোন কাফিরের পরিবর্তে হত্যা করা যাবে না।
كتاب القسامة
سُقُوطُ الْقَوَدِ مِنْ الْمُسْلِمِ لِلْكَافِرِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مُطَرِّفِ بْنِ طَرِيفٍ عَنْ الشَّعْبِيِّ قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ يَقُولُ سَأَلْنَا عَلِيًّا فَقُلْنَا هَلْ عِنْدَكُمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْءٌ سِوَى الْقُرْآنِ فَقَالَ لَا وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ إِلَّا أَنْ يُعْطِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَبْدًا فَهْمًا فِي كِتَابِهِ أَوْ مَا فِي هَذِهِ الصَّحِيفَةِ قُلْتُ وَمَا فِي الصَّحِيفَةِ قَالَ فِيهَا الْعَقْلُ وَفِكَاكُ الْأَسِيرِ وَأَنْ لَا يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ

সুনানে নাসায়ী

হাদীস নং: ৫৩৭৮
আন্তর্জাতিক নং: ৫৩৭৮
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
পরিচ্ছেদঃ লাল তাঁবু ব্যবহার করা
৫৩৭৭. আব্দুর রহমান ইবনে মুহাম্মাদ ইবনে সাল্লাম (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বাহা নামক স্থানে রাসূলুল্লাহ্ (ﷺ) এর সাথে ছিলাম, তখন তিনি একটি লালবর্ণের তাবুতে ছিলেন এবং তাঁর নিকট অল্পসংখ্যক লোকই ছিল। এ সময় বিলাল (রাযিঃ) এসে আযান দিলেন। তিনি ডানে ও বামে তাঁর মুখ ফেরাচ্ছিলেন।
كتاب الزينة
اتِّخَاذُ الْقُبَابِ الْحُمْرِ
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ قَالَ حَدَّثَنَا إِسْحَقُ الْأَزْرَقُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَطْحَاءِ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ وَعِنْدَهُ أُنَاسٌ يَسِيرُ فَجَاءَهُ بِلَالٌ فَأَذَّنَ فَجَعَلَ يُتْبِعُ فَاهُ هَاهُنَا وَهَاهُنَا

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ১০০
আন্তর্জাতিক নং: ১০০
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
পরিচ্ছেদঃ আবু বকর সিদ্দীক (রাযিঃ)-এর ফযীলত বর্ণনা।
১০০। আবু শুয়াইব সালিহ্ ইবন হায়সাম ওয়াসিতী (রাহঃ) . আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আবু বকর এবং “উমর (রাযিঃ) নবী-রাসূলগণ ব্যতীত সকল পূর্ববর্তী ও পরবর্তী যুগের বয়স্ক জান্নাতীদের সরদার হবেন।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَاب فَضْلِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا أَبُو شُعَيْبٍ، صَالِحُ بْنُ الْهَيْثَمِ الْوَاسِطِيُّ حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ بَكْرِ بْنِ خُنَيْسٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَبُو بَكْرٍ وَعُمَرُ سَيِّدَا كُهُولِ أَهْلِ الْجَنَّةِ مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ إِلاَّ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ২০৭
আন্তর্জাতিক নং: ২০৭
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি কোন ভাল অথবা মন্দ কাজের প্রচলন করে।
২০৭। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) …… আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন ভাল কাজের প্রচলন করে এবং সে অনুসারে আমল করা হয়, তবে তার জন্য এ কাজের পুরস্কার রয়েছে এবং অন্য যারা এ কাজ করবে, তাদের সমপরিমাণ পুরস্কারও ঐ ব্যক্তি পাবে, অথচ তাদের পুরস্কারে কোন ঘাটতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোন মন্দ কাজের প্রচলন করে এবং তদনুযায়ী কাজ করা হয়, তবে এ কাজের গুনাহ তার হবে এবং যারা এ কাজ করবে, তাদের গুনাহের সমপরিমাণ গুনাহও তার হবে, অথচ এতে তাদের গুনাহের পরিমাণ আদৌ কমবে না।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَاب مَنْ سَنَّ سُنَّةً حَسَنَةً أَوْ سَيِّئَةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو إِسْرَائِيلَ، عَنِ الْحَكَمِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ سَنَّ سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كَانَ لَهُ أَجْرُهَا وَمِثْلُ أُجُورِهِمْ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ سَنَّ سُنَّةً سَيِّئَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كَانَ عَلَيْهِ وِزْرُهُ وَمِثْلُ أَوْزَارِهِمْ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৭১১
আন্তর্জাতিক নং: ৭১১
আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ আযানের তরীকা
৭১১। আইয়ুব ইবন মুহাম্মাদ হাশিমী (রাহঃ) ….. আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আবতাহ (মিনা) নামক উপত্যকায় এলাম। এ সময় তিনি একটি লাল গম্বুজের মধ্যে অবস্থান করছিলেন। তখন বিলাল বেরিয়ে এসে আযান দিলেন এবং তিনি আযানের সময় এদিক ওদিক মুখ ফিরাচ্ছিলেন; আর তিনি তাঁর দুই কানের ছিদ্রপথে অঙ্গুলী প্রবিষ্ট করেছিলেন।
أبواب الأذان والسنة فيه
بَاب السُّنَّةِ فِي الْأَذَانِ
حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْهَاشِمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِالأَبْطَحِ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ فَخَرَجَ بِلاَلٌ فَأَذَّنَ فَاسْتَدَارَ فِي أَذَانِهِ وَجَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৮৭৯
আন্তর্জাতিক নং: ৮৭৯
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ রুকু থেকে মাথা উঠানোর সময় যা বলবে
৮৭৯। ইসমাঈল ইবন মুসা সুদ্দী (রাহঃ)............আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ) সালাতে রত থাকা অবস্থায় তাঁর কাছে লোকদের মধ্যে ধন-সম্পদ সম্পর্কে আলাপ হচ্ছিল, তখন জনৈক ব্যক্তি বললেনঃ অমুকের কাছে অনেক ঘোড়া আছে। আরেকজন বললেনঃ অমুকের কাছে অনেক উট আছে। অপরজন বললেনঃ অমুকের কাছে অনেক বকরী আছে। অন্য একজন বললেনঃ অমুকের কাছে অনেক গোলাম আছে। রাসূলুল্লাহ্ (ﷺ) শেষ রাকআতের রুকূ হতে মাথা উঠিয়ে বললেনঃ
اللهم ربنا لك الحمد ، ملء السموات وملء الأرض ـ وملء ما شئت من شيء بعد - اللهم لا مانع لما أعطيت ـ ولا معطى لما منعت ـ ولا ينفع ذا الجد منك الجد
আর রাসূলুল্লাহ্ (الجد) শব্দটি উচ্চৈস্বরে বললেন, যাতে লোকেরা বুঝতে পারে যে, তারা যা বলছিল, তা যথার্থ নয়।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا يَقُولُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي عُمَرَ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، يَقُولُ ذُكِرَتِ الْجُدُودُ عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ فِي الصَّلاَةِ فَقَالَ رَجُلٌ جَدُّ فُلاَنٍ فِي الْخَيْلِ ‏.‏ وَقَالَ آخَرُ جَدُّ فُلاَنٍ فِي الإِبِلِ ‏.‏ وَقَالَ آخَرُ جَدُّ فُلاَنٍ فِي الْغَنَمِ ‏.‏ وَقَالَ آخَرُ جَدُّ فُلاَنٍ فِي الرَّقِيقِ ‏.‏ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَلاَتَهُ وَرَفَعَ رَأْسَهُ مِنْ آخِرِ الرَّكْعَةِ قَالَ ‏ "‏ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ ‏"‏ ‏.‏ وَطَوَّلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَوْتَهُ بِالْجَدِّ لِيَعْلَمُوا أَنَّهُ لَيْسَ كَمَا يَقُولُونَ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ২৬৫৮
আন্তর্জাতিক নং: ২৬৫৮
নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ কোন মুসলিম-কে কোন কাফিরের কতল করা হবে না
২৬৫৮। 'আলকামা ইবন 'আমর দারিমী (রাহঃ).... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী ইবন আবু তালিব (রাযিঃ)-কে বললামঃ আপনাদের কাছে কি এমন কোন ইলম আছে, যা অন্য লোকের কাছে নেই? তিনি বললেনঃ না, আল্লাহর কসম! আমাদের কাছে ভিন্ন কিছু নাই, মানুষের কাছে যা আছে তাছাড়া। তবে আল্লাহ্ কোন লোককে কুরআনের জ্ঞান দান করেন। (যা সকলকে দেননা; সে তার দ্বারা কুরআন থেকে অনেক কিছু বের করতে পারে)। আর এই সহীফার মধ্যে যা কিছু আছে; এতে রয়েছে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে দিয়াতের বিবরণ। আরো রয়েছে যে, কোন মুসলিমকে কোন কাফিরের পরিবর্তে কতল করা যাবে না।
أبواب الديات
بَاب لَا يُقْتَلُ مُسْلِمٌ بِكَافِرٍ
حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ عَمْرٍو الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ قُلْتُ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ هَلْ عِنْدَكُمْ شَىْءٌ مِنَ الْعِلْمِ لَيْسَ عِنْدَ النَّاسِ قَالَ لاَ وَاللَّهِ مَا عِنْدَنَا إِلاَّ مَا عِنْدَ النَّاسِ إِلاَّ أَنْ يَرْزُقَ اللَّهُ رَجُلاً فَهْمًا فِي الْقُرْآنِ أَوْ مَا فِي هَذِهِ الصَّحِيفَةِ فِيهَا الدِّيَاتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنْ لاَ يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৩২৬২
আন্তর্জাতিক নং: ৩২৬২
পানাহার সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ হেলান দিয়ে খাদ্যগ্রহণ
৩২৬২। মুহাম্মাদ ইব্‌ন সাব্বাহ (রাহঃ)...... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ আমি কখনও হেলান দিয়ে আহার করি না।
كتاب الأطعمة
بَاب الْأَكْلُ مُتَّكِئًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ مِسْعَرٍ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ آكُلُ مُتَّكِئًا ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৩৬২৮
আন্তর্জাতিক নং: ৩৬২৮
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
পরিচ্ছেদঃ খেযাব বর্জন করা
৩৬২৮। মুহাম্মাদ ইব্‌ন মুসান্না (রাহঃ)........ আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর এ অংশটা অর্থাৎ তাঁর থুতনির নীচে এবং উপরের কিছু চুল সাদা দেখেছি।
كتاب اللباس
بَاب مَنْ تَرَكَ الْخِضَابَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ هَذِهِ مِنْهُ بَيْضَاءُ ‏.‏ يَعْنِي عَنْفَقَتَهُ ‏.‏