আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৩৪৫২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর অনুগ্রহ করে আমার উত্তর টা দিলে আমি অনেক উপকৃত হব।
আমার বোন বাবা মা কে না জানিয়ে গোপনে বিয়ে করে এবং বাবা মা কে এই বিষয়ে কিচ্ছু জানায় নাই এবং আমার বাবা অন্য জায়গায় থেকে তার বিয়ের কথা জানতে পায় এবং আমার বাবা কোন ভাবেই এই বিয়ে মেনে নিতে রাজি না। তাই আমার বোন ওই ছেলের থেকে দূরে সরে আসে এবং ও ওর ভুল বুঝতে পারে এবং ওই ছেলের থেকে তালাক চাই কিন্তু ওই ছেলে তালাক দিতে রাজি হয় নাই এবং আমার বাবা অন্য জায়গায় তালাক ছাড়া আমার বোন কে বিয়ে দেয়।

বিয়ের ৬ মাস পরে আমার বোন ওই ছেলের সাথে কথা বলে এবং ওই ছেলে তালাক দিতে রাজি হয় ওই ছেলে আমার বোন কে আল্লাহ কসম দিয়ে বলে যে সে আমার বোন কে আর চায় না এবং আমার বোন কে মুক্তি করে দিয়েছে এবং ওই ছেলে আমার বোন কে তালাক দিতে বলে এবং আমার বন তালাক তালাক তালাক বলে এবং ওই ছেলে রাজি হয় তালাক এ। এই পুরো বিষয় টা আমরা বোন আমাদের এলাকার এক হুজুর সাথে বলে এবং হুজুর ওই ছেলের সাথে কথা বলে এবং ওই ছেলে আমার বোন কে ওই হুজুর এর সামনে তালাক দেয়,, এবং হুজুর ৩ মাস পরে আমার বাবা মা যেই ছেলের সাথে বিয়ে দিয়েছে তার সাথে নতুন করে শুধু ইজাব আর কবুল টা পরায়। তাহলে কি আমার বোন এর ২ বিয়েটা ঠিক ও সহি আছে।
+8801687000455
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৪ নভেম্বর, ২০২০
ঢাকা
৮৪০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

মুহতারাম মুফতী সাহেব! আমাদের এলাকায় একটি ঘটনা নিয়ে খুব তোলপাড় হচ্ছে। বিষয়টির সমাধান জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন। ঘটনাটি বোঝানোর জন্য আমরা ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি হল, জনাব আবু বকর সাহেবের দুই স্ত্রী ছিল। যায়নাব ও হাফসা। যায়নাবের ঘরে তার মেয়ে ফাতেমা। আর হাফসার ঘরে তার মেয়ে আয়েশা। আয়েশার ছেলে আবদুর রহমান। আবদুর রহমানের ছেলে আবদুল্লাহ। এই আবদুল্লাহ যায়নাবের মেয়ে ফাতেমাকে বিয়ে করেছে। কেউ এই বিয়েকে জায়েয বলছেন, কেউ নাজায়েয বলছেন। সঠিক মাসআলাটি আলকাউসারে ছাপানোর ব্যবস্থা করলে ভালো হয়।
 

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
৭ সেপ্টেম্বর, ২০২১
৬৯৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

একটি বিষয়ে শরীয়তের আলোকে সমাধান জানানোর অনুরোধ করছি।

আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল আমাদের এক মামাতো বোনের সাথে। কিন্তু তার মা অর্থাৎ আমাদের মামী বললেন, তিনি আমার বড় বোনকে ছোটবেলায় দুধ পান করিয়েছিলে। বিষয়টি জানাজানি হওয়ার পর মুরব্বীরা বলছেন, এ বিয়ে জায়েয হবে না।

মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, ঐ মামাতো বোনের সাথে আমার ছোট ভাইয়ের বিয়ে জায়েয হবে কি না? আর এ ব্যাপারে এতদিন পর্যন্ত কেউ জানতো না। এমনকি আমার আম্মাও জানতো না। এদিকে পরিবারের অনেকে মামীর এ দাবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠিয়েছে।

এ সব বিষয়কে সামনে রেখে বিষয়টির সমাধান জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন।

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০
৩৩৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমার মামা তার সৎ খালাকে বিবাহ করেছে। আমার নিজের নানী অর্থাৎ মামার আপন মা মারা যাওয়ার পর, নানা আরেকটি বিবাহ করেন এবং সেই নানীর আপন ছোট বোনকে মামা বিবাহ করেন। উল্লেখ্য, সে নানা মারা যাওয়ার পর তারা বিবাহ করে। এখন আমি জানতে চাচ্ছি যে, তাদের এই বিবাহ শরীয়তসম্মত হয়েছে কি না? তাদের ঘরে দুটি সন্তান হয়েছে। তাদের বিবাহ যদি শরীয়তসম্মত না হয় তবে ক) তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা যাবে কি না? খ) তাদের ভুল হয়েছে বলে তাদের জানানোর পরও যদি তারা বিবাহ বিচ্ছেদ না করে তবে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব কি না? গ) তাদের বিবাহ নাজায়েয হলে তাদের সঙ্গে কিভাবে এটা উপস্থাপন করব। এ বিষয়ে বিস্তারিত জানাবেন এবং এই অবস্থায় তারা ইবাদত-বন্দেগী করলে তা কবুল হবে কি? তাদের সন্তানদের বয়স ১০ ও ৪ বছর। এদের সৎভাবে চলতে আমাদের করণীয় কী?


 


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০
১৬৫৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

নওশীনের মা ও মাহরোস আহসানের মা সহোদর বোন। নওশীনের বয়স ৬মাস কালে তার মা অসুস্থ হওয়াতে তার খালার (মাহরোস আহসানের মায়ের) দুধ পান করে। আমাদের জানামতে নওশীন ও মাহরোস আহসানের মধ্যে বিবাহ বৈধ নয়।

জানার বিষয় হল, মাহরোস আহসানের সাথে নওশীনের ছোট বোন নোভার বিবাহ হতে পারবে কি না? নোভা তো মাহরোস আহসানের মার দুধ পান করেনি।

মাহরোস আহসান ও নোভার মধ্যে বিয়ে হওয়া জায়েয ও নাজায়েয নিয়ে মত পার্থক্য দেখা দিয়েছে বিধায় বিষয়টি বিস্তারিতভাবে দলীলাদি দিয়ে সমাধান দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
৯ অক্টোবর, ২০২০