আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১১৩৭৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় শায়েখ।
আমি কয়েক দিন ধরে খুব চিন্তিত আছি কোন কিছু ভালো লাগছে না।কার কাছে জানতে চাইবো এটাও বুঝতে পারছি না। অবশেষে আপনার কাছে প্রশ্ন টি করলাম।

আমার প্রশ্ন টি হলো, আমি বিবাহিত এবং মাদ্রাসায় লেখাপড়া করি। আমার এখনো চার বছর বাকি। কিন্তু আমার স্ত্রী চাইনা যে আমি লেখাপড়া করি।তো কয়েকদিন আগে আমি আমার স্ত্রীর সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে বললাম যে, আমার এসব আর ভালো লাগছে না ,রাগ হয়ে গেলে বাড়ি থেকে একেবারে চলে গিয়ে লেখাপড়া করব।চার বছর আর বাড়ি আসব না। তুমি থাকতে মনে চাইলে থাকবা, মনে না চাইলে.... অর্থাৎ এপর্যন্ত বলেই চুপ হয়ে গেছি।

তৎক্ষণাৎ আমার স্ত্রী বলে উঠল ।কি.....! এতো বড় কথা? থাকতে মনে চাইলে থাকবা?
আমি থাকব না তোমার সাথে। বাপের বাড়ি চলে যাব।

এখন আমার কথা হলো আমার স্ত্রী এখনো আমার সাথেই আছে।আর আমার বলার উদ্দেশ্য ছিল যে,যেই চার বছর বাইরে গিয়ে লেখাপড়া করব তখন তুমি থাকতে চাইলে থাকবা, থাকতে মনে না চাইলে.... যা আমি উপরে উল্লেখ করেছি।

আমি জানতে চাচ্ছি আমার স্ত্রী কি তালাক হয়ে যাবে।।??
জানালে খুব উপকৃত হব।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ ডিসেম্বর, ২০২১
Begumpur
৯৭৬১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
স্যার,
আমি এখনো অবিবাহিত।
দুই মাস আগে আমি জানতে পেরেছিলাম যে কেউ যদি শপথ করে যে আমি যদি এমন কাজ করি তবে আমার স্ত্রী তালাকপ্রাপ্ত। এবং তারপর যদি সে তা করে, তার স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যাবে। এবং এক মাস আগে আমি আরেকটি তথ্য জেনেছি যে যদি কেউ শপথ করে যে 'ভবিষ্যতে আমি যাকে বিয়ে করব সে তালাকপ্রাপ্ত।' তারপর সে যখনই কাউকে বিয়ে করবে বিবাহ সম্পন্ন হওয়ার সাথে সাথে তার স্ত্রী তালাকপ্রাপ্ত হবে।
যখন থেকে আমি এটি সম্পর্কে জানতে পেরেছি, তখন থেকেই যখনই আমি কিছু করতে যাই, কিছু অদ্ভুত চিন্তা আমার মনে আসে।
উদাহরণস্বরূপ, যখন আমি আমার খাবার খেতে যাই, তখন আমার মাথায় চিন্তা আসে যে আমি এটা খাব না এবং যদি আমি তা খাই, আমার ভবিষ্যত স্ত্রী তালাকপ্রাপ্ত।
এটি শুধু একটি উদাহরণ। এরকম আরো অনেক ঘটনা আমার সাথে দিনে অনেকবার ঘটে। এবং যখনই আমি আমার মনে আসা শপথ ভঙ্গ করি, আমার ভয় হয় যে, 'আমার ভবিষ্যত স্ত্রী‌ কি ইতিমধ্যে আমার কাছ থেকে তালাকপ্রাপ্ত?'

তাই প্রশ্ন হল-
আমার মনে হয় না যে শপথের কথাগুলো যখন আমার মনে এসেছিল তখন কখনো মৌখিকভাবে তা বলেছি বা ঠোঁট নাড়াচাড়া করেছি। কিন্তু আমি যদি একটু ভয় পাই যে যদি কখনো আমি মুখে উচ্চারণ করে থাকি অথবা ঠোঁট নাড়িয়ে থাকি। কিন্তু আমার তেমন কিছু মনে পরছে না যে আমি এটা মৌখিকভাবে বলেছি অথবা আমি কখনো আমার ঠোঁট নড়িয়েছি যখন আমার মনে ঐ শপথের চিন্তাগুলো আসেছিল।
তাহলে আমার জন্য কি আদেশ? আমি এখন কি করব?
জাযাকাল্লাহু খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ অক্টোবর, ২০২১
ঢাকা
৮৮৭৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম দয়া করে দ্রুত উত্তর করবেন।

স্বামী স্ত্রী মুখে তালাক উচ্চারণ করেনি স্বামী মন থেকে চায়নি স্ত্রীকে তালাক দিতে। স্বামী স্ত্রী দুজন একসাথে কাজী অফিসে যায় । স্ত্রী রাগ করে বাংলাম পৃষ্ঠায় সাইন করে চলে যায় পরে স্বামী বাধ্য হয়ে সাইন করে এতে কি তালাক হয়ে গিয়েছে ? তারা কি একসাথে থাকতে পারবে। স্বামী স্ত্রী দুজনি অনেক কান্না করছে। বেহুঁশ হয়ে গিয়েছে। এটা কি তিন তালাক হিসেবে গন্য হবে নাকি এক তালাক । দয়া করে দ্রুত জানাবেন আলেমা কিংবা এই বিষয়ে মুফতি কেউ থাকলে।
জাজাকামুল্লাহু খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
১৫ সেপ্টেম্বর, ২০২১
Dhaka