আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১৩৩৬৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মুহতারাম, আমি কখন বালেগ হয়েছি তা বলতে পারি না, তবে নিয়মিত নামাজ পড়ি 6/7 বছর থেকেই, কোন নামায কাযা হয়না, তবে একটি কথা, আমি জানি নামাজ সহীহ হওয়ার জন্য নিয়াত করা ফরয। নিয়ত না করলে নামায হয় না।
তাই আমার প্রশ্ন হল, নামাজের সময় নিয়াত অবশ্যই করেছি, কিন্তু আমার উপর নামাজ ফরজ হয়েছে কিনা তা জানা না থাকার কারণে এমনি সাধারণ নামাজের নিয়ত করেছি, আমার উপর যে এই নামাজ ফরজ সেভাবে নিয়ত করিনি। আমার নামাজ কি হয়েছে? আমি বালেগ হয়েছি একথা জানার পূর্বে যে নামায রোযা গুলো আদায় করেছি তা কি আদায় হয়েছে? নাকি তা পুনরায় আদায় করতে হবে? নিয়ত সহীহ হওয়ার জন্য ফরজ হওয়ার কথা জানা থাকা কি জরুরী? সাধারণ নিয়ত করলেই যথেষ্ট?
খুবই দ্রুত জানালে উপকৃত হব। আল্লাহ আপনাদের সহায় হোন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৬ ফেব্রুয়ারী, ২০২২
খুলনা
১১৫৪৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি গত দুইদিন আগে এক জায়গায় পিকনিকে বেড়াতে গিয়ে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। আসরের নামাজের সময় আমার বুকে হঠাৎ প্রচুর ব্যথা হাত গুলো অবস হয়ে গিয়েছিলো, পিকনিকের খাবারগুলো খেতে পারি নাই, আমার বন্ধুরা সবাই ভয় পেয়ে গিয়েছিল, সবাই একটা আতংকের মধ্যে ছিলো, প্রায় ৮ ঘন্টার মতো ব্যথা ছিলো নিশ্বাস নিতে কষ্ট হয়েছিলো হাতগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিলো। কোন কাজ করার শক্তি ছিলোনা, সেদিন আমার আসর, মাগরিব ও এশার নামাজ পড়া হয়নি আমার খুবি আফসোস লাগছিলো নামাজগুলো আমি আদায় করতে পারি নি। এখন আমার কী করণীয় নামাজ গুলোকি কাজা আদায় করবো? প্রায় দুইদিন হয়ে গেলো, আমি এখন পুরো সুস্থ। যদি নামাজগুলো কাজা আদায় করতেই হয় তাহলে এশার নামাজের সময় কী বেতের নামাজও আদায় করতে হবে? দয়া করে আমার প্রশ্নগুলো খুব দ্রুত জানাবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
১৫ ডিসেম্বর, ২০২১
টাঙ্গাইল