আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১৯৯৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার কথা গুলো ধৈর্য্য ধরে শোনার অনুরোধ রইলো , আমার বয়স ১৫ বছর আমি পাঁচ ওয়াকত নামাজ করি আমি সব কিছু তেই আল্লাহ র উপর ভরসা রাখি তবে একদিন আমার দিন টা অনেক খারাপ কাটে ফলে আমি ভরষা হারিয়ে আল্লাহ কে উল্টা পাল্টা কথা বলেছি আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুক আবার আমি হিন্দু ও হয়ে গেছিলাম তারপর বুঝতে পেরে আবার আমি মুসলিম হয়ে আল্লাহ র কাছে মাফ চাই, হুজুর আল্লাহ কী আমাকে মাফ করবে? কারণ আমি ছোট বুজি না পড়ে বুঝতে পেরে আল্লাহ র কাছে মাফ চাই। হুজুর বলবেন যে আল্লাহ কি আমাকে জীবনেও ক্ষমা করবেন না আমি তো কুফরী করেছি আমি তো শিরক করেছি আল্লাহ কী মাফ করবে? দয়া করে উত্তর টা দিবেন। দোয়া করবেন আমার জন্য।
আসসালামুয়ালাইকুম
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৪ জুলাই, ২০২২
ঢাকা
১৮৬০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
আমি একটি দোকানে চাকরি করি। সারাদিনের হিসাব রাতে মালিক কে বুজিয়ে দেই এবং সারাদিন এর খরচ ও বুজিয়ে দেই। এই খরচ এর টাকার সাথে আমার নিজের নাস্তা খাওয়ার টাকাও যোগ করে মোট খরচ এতো টাকা এইভাবে হিসাব দেয়া হয়। মালিক আলাদা করে জিজ্ঞেস করে না যে কিভাবে কতো টাকা খরচ হলো এবং আমার এই নাস্তা খাওয়ার টাকার কথা মালিক জানেন না বা ওনি আমাকে এমনটা বলেননি নাস্তা খাওয়ার টাকা লাগলে নেয়ার জন্য। এখন আমার এইভাবে নাস্তার টাকা নেয়াটা জায়েজ হচ্ছে কি বা আমি কোনো অপরাধ করছি কি..?
দয়া করে জানালে খুব উপকৃত হবো।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২১ মে, ২০২২
কংশনগর
১৭০০৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
★আমি জেনারেল লাইন এর ছাত্র। এখন এখানে প্রতিটা পদে পদে নারী ফিতনা। স্কুল, প্রাইভেট এ গেলেই যেনো ঈমান কমায় নিয়ে বাড়ি আসি। তাই আমার ভালো লাগে না এমন পড়ালেখার জীবন। আবার বাড়ি থেকেও ঝামেলা করে। এখন ক্বওমি মাদ্রাসায় কি আমি এমনভাবে ssc দিয়ে কোথাও ভর্তি হতে পারব?আর যদি ভর্তি হবার সুযোগ থাকে তো বাবা মার আদের উপেক্ষা করে কি তা পারব?।।এইস এস সি তে আরো বড় ফিতনা ছেলে মেয়ে একই বেঞ্চে বসে...
★চার বা তিন রাকাত বিশিষ্ট নামাজে আমি ভুলে ১ম বৈঠক না করে ঊঠে গেলে, বসা উচিত না। কিন্তু কেউ যদি সাথে সাথে বসে অথবা কিছুদুর কিরাত পড়ার পর বা কিরাত না পড়ে কিছুক্ষন ভেবে তারপর বসে তাহলে কি নামাজ ফাসিব বা সাহু সেজ, দিতে হবে?[আর কিছুদুর কিরাত পাঠ ও কিছুক্ষন ভাবার ক্ষেত্রে মোট কত সময় হলে দেরি হলে?]
★দোয়া কুন্নুত,দোয়া মাসূরা ও তাশাহহুদ এ ওয়াকফ কি যেকোন স্থানে করে না মিলিয়ে পড়া যায়? [ যেমনঃ কুন্নুত এ যদি নাস্তা'ইনুক এ যদি থামি।তাহলে কি আবার মিলাতে হবে?]
★বালতির পানিতে নাপাক কাপড় ভিজালে পানি নাপাক হয়ে যায়। এখন কতটুকু নাপাকি বা কোন নাপাকি?[যেমন ধরুন মযি..বা পেসাব এর ছিটা ফোটা লাগা কাপড়,,বা পেসাব কতটুকু লাগলে? এবং মল ও মানির ক্ষেত্রে কি বিধান?]...এমনভাবে বালতির পানি নাপাক হওয়ার পর সেই পানি ফেলে দেওয়ার পর যে পানি বালতির গায়ে থাকে তা কি নাপাক? আর ঐ নাপাক পানিতে হাত চোবানোর পর হাতে যে নাপাক পানি লাগে তার ক্ষেত্রে?
★বিপদগ্রস্ত ব্যক্তি ক্ষেত্রে সাহায্যে-সামর্থ্যবান এর সাহায্য পাওয়া কি অধিকার? আর তা হোক বা না হোক বিপদগ্রস্ত ব্যক্তি যদি ঐ ব্যাক্তিকে গালি বা অনির্দিষ্ট ভাবে অভিসম্পাত করে[ যেমন, সকল সাহায্যে সামর্থ্যবান ব্যাক্তি যারা সাহায্য করে না তাদের উপর অভিসাপ -এমন],, তাহলে তা কতটুকু শরিয়ত সম্মত?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৯ এপ্রিল, ২০২২
ফুলতলা
১৬১৬৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। কিছুদিন আগে আমি একটি হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম, এবং সম্পর্কটা আমার অনিচ্ছা সত্ত্বেও যিনা পর্যন্ত গড়িয়ে যায়। আমি আমার কাজের জন্য খুবই অনুতপ্ত, আমি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
যার সাথে আমি এ পাপ করেছি, এখন তার সাথে আমার কোনোপ্রকার যোগাযোগ নেই, আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি তাকে ছাড়া কোনোভাবে থাকতে পারছিনা, একদম ছন্নছাড়া হয়ে গেছে আমার জীবন। অপরাধবোধ প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি সবসময় এ পাপের ভয় করেছি, কিন্তু কিভাবে যেনো নিজেই এ পাপে জড়িয়ে পড়েছিলাম।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে আমি কি এই ব্যক্তিকে আমার জীবনে হালাল ভাবে স্বামী হিসেবে চেয়ে দোয়া করতে পারবো?
আমি তাকে স্বামী হিসেবে পেতে‌ চাই, শুধুমাত্র শারীরিক সম্পর্কের কারণে।আমি আবার অন্য একটা লোকের সাথে সংসার করবো এটা ভাবলেই আমার সব উলটপালট হয়ে আসে‌, নিজেকে খুব ঘেন্না লাগে। সবসময় চোখের সামনে মনেহয় ওসব ভাসতে থাকে।
এসব ভাবতে ভাবতে আমি অসুস্থ হয়ে পড়েছি, শারীরিক মানসিক দুইভাবেই আমি একদম বিধ্বস্ত হয়ে পড়েছি। আমার মনে হচ্ছে এখন আমার বিয়ে করা দরকার, আর সেজন্য আমি কি করবো এখন।
আমি এ অবস্থায় কি করবো কিছু বুঝে উঠতে পারছিনা। আমাকে প্লিজ একটু পরামর্শ দিন, একটু সাহায্য করুণ, এ অবস্থায় আমার করণীয় কি? আমি সুস্থ একটা জীবনে কিভাবে ফিরতে পারবো
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৬ এপ্রিল, ২০২২
ঢাকা