নিয়ত ছাড়া ইহরামের কাপড় পরে মাতাফে প্রবেশ করা
প্রশ্নঃ ১০১০৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সৌদি সরকারের আইন অনুযায়ী ইহরাম ছাড়া মাতাফে প্রবেশ নিষেধ। আমি যদি শুধু নফল তাওয়াফের নিয়তে ইহরামের কাপড় পরে মাতাফে যাই, তাহলে কি এটা অন্যায় হবে?
২৮ এপ্রিল, ২০২৫
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হজ্ব অথবা উমরাকারীদের ফরয তাওয়াফের সুবিধার্থে সাধারণ তাওয়াফকারীদের ভিড় কমানোর নিমিত্তে মাতাফের শৃঙ্খলা রক্ষার্থে, সৌদি সরকার আইন করেছে যে, ইহরামবিহীন কাউকে মাতাফে(১) নামতে দিবে না। ওলামায়ে কেরামের মতে এই আইনকে শ্রদ্ধা জানানো উচিত। ইহরাম অবস্থায় না থাকলে শুধুমাত্র ইহরামের কাপড় পরিধান করে মাতাফের নামা উচিত নয়। উমরার নিয়ত ছাড়া শুধু শুধু ইহরামের কাপড় পরে মাতাফে নামা সিকিউরিটি গার্ডদের চোখে ধুলো দেওয়া; যা বাইতুল্লাহর ন্যায় পবিত্র জায়গায় মোটেও সমীচীন নয়।
সার্বিক বিবেচনায় সরকারের এই নিয়ম রক্ষা করার মধ্যেই ঈমানের নিরাপত্তা ও তাকওয়ার পরিপূর্ণতা রয়েছে। তবে যদি কেউ অসুস্থ হন এবং তিনি দ্বিতীয়, তৃতীয় তলায় তাওয়াফ করতে অক্ষম হন তাহলে তার জন্য বিষয়টি ভিন্ন হতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। যদিও এ ব্যাপারে কোনো কোনো ওলামায়ে কেরামের ভিন্ন মত রয়েছে।
বাদায়েউস সানায়ে: ৭/৯৯-১০০
ইহরামের পোশাকের ক্ষেত্রে মহিলাদের জন্য ভিন্ন পোশাক না থাকায় এই সুযোগে মহিলারা ব্যাপকভাবে মাতাফে ভীড় জমায়, যার ফলে ওমরার তাওয়াফকারীদের তাওয়াফে কষ্ট বৃদ্ধি হয়।
টিকা: (১) মাতাফ শব্দের অর্থ হলো ‘তাওয়াফ করার স্থান’। এটি কাবা শরিফের চারপাশে অবস্থিত সেই বিশেষ এলাকা, যেখানে হাজ্বী ও উমরা পালনকারীরা কাবার চারপাশে ঘুরে তাওয়াফ করেন। খলিফা উমর (রাযি.) ও উসমান (রাযি.)-এর সময়ে মাতাফের জায়গা বড় করা হয়। বর্তমান সৌদি সরকার মসজিদে হারামের সম্প্রসারণের অংশ হিসেবে মাতাফকে বহুস্তরে রূপান্তর করেছে। এতে প্রতিদিন লাখো হাজি তাওয়াফ করতে পারেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১