মাকরূহ ওয়াক্তে তাওয়াফের নামায আদায়
প্রশ্নঃ ১০১৩৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফজর ও আছরের নামাযের পর নফল নামায পড়া যায় না? তাহলে ঐ সময় তাওয়াফ করলে তাওয়াফের নামায পড়তে হবে কি?
৩০ এপ্রিল, ২০২৫
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কয়েকজন আস্থাভাজন ব্যক্তি আমার কাছে যাঁদের মধ্যে শ্রেষ্ঠ হলেন উমর (রাযিঃ) আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ ﷺ ফজরের পর সূর্য উজ্জ্বল হয়ে না উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত নামায আদায় করতে নিষেধ করেছেন। সহিহুল বুখারী: হাদিস নং ৫৮১
হযরত উমর রাযি. ফজরের পরে তাওয়াফ করেছেন। এই সময় মাকরূহ ওয়াক্ত চলছিল বিধায় আবতাহ নামক স্থানে গিয়ে ইশরাকের সময় তাওয়াফের দুই রাকাত আদায় করেছেন।
কাজেই ফজরের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত, কিংবা আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত তাওয়াফের নামায আদায় করবে না। বরং সূর্যাস্তের পর বা মাগরিবের পর তাওয়াফের দুই রাকাত নফল পড়বে।
উল্লেখ্য, তাওয়াফের দুই রাকাত ওয়াজিব নামায ছেড়ে দেওয়ার কারণে কোনো দম/জরিমানা আবশ্যক হয় না। তবে ছেড়ে দেওয়া উচিত নয়। ফতোয়া হিন্দিয়া: ১/২২৬; রদ্দুল মুহতার: ২/৪৭০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১