হজ্বের আগে সায়ী করা (মিনায় যাওয়ার পূর্বে ফরয তাওয়াফের সায়ী করে রাখা)
প্রশ্নঃ ১০১৩৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যিলহজ্ব মাসের ৭ তারিখে ইহরাম করে একটি নফল তাওয়াফ এর সাথে সায়ী সম্পন্ন করে সেই ইহরাম বহাল রেখেই যদি ১০ই যিলহজ্ব এর ফরয তাওয়াফের পর আর সায়ী করা না হয় তাহলে কি ৭ই জিলহজ্বের সায়ী অগ্রীম হিসেবে গণ্য হবে?
২৭ এপ্রিল, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হজ্বে ইফরাদকারী মক্কায় পৌঁছে তাওয়াফে ক্বুদূমের পর যদি সায়ী করে নেয়, এমনিভাবে হজ্বে ক্বিরান আদায়কারী ব্যক্তি উমরা করার পর তাওয়াফে ক্বুদূমের সাথে যদি সায়ী করে নেয় তাহলে ১০ তারিখে তাওয়াফে যিয়ারাহ করে আর সায়ী করতে হবে না।
রাসূলুল্লাহ ﷺ বিদায় হজের সফরে চার যিলহজ্ব মক্কায় পৌঁছে তাওয়াফে ক্বুদূমের সাথে (হজের ওয়াজিব) সায়ী অগ্রিম করেছিলেন। যার কারণে দশ তারিখে তাওয়াফে যিয়ারাহ/তাওয়াফে ইফাযাহ/ফরয তাওয়াফের পরে সায়ী করেননি/করার প্রয়োজন হয়নি।
[মূলত মিনায় যাওয়ার আগে অগ্রিম সায়ী করা ইফরাদ এবং ক্বিরান হজ্বের ক্ষেত্রে বিশেষ সুযোগ।]
(১০ তারিখের ফরয তাওয়াফের পর সাফা মারওয়া সায়ী করা ওয়াজিব। মিনায় যাওয়ার আগে এই সায়ী অগ্রিম আদায় করার) এই সুযোগ তামাত্তু হজ্ব আদায়কারীগণও গ্রহণ করতে পারবেন বলে অনেক ওলামায়ে কেরামের মতামত রয়েছে। কিন্তু যদি হজ্বের ইহরামের পর তাওয়াফ এবং সায়ী না করে অথবা ইহরামের আগেই সায়ী করে তাহলে সেটা তাওয়াফে যিয়ারতের সায়ী হিসেবে গণ্য হবে না।
[কোন কোন ওলামায়ে কেরাম হজ্জে তামাত্তু আদায়কারীদের জন্য সায়ী অগ্রিম আদায় করা পছন্দ করেন না। বিধায় বিতর্ক থেকে বাঁচার জন্য ১০ তারিখে ফরয তাওয়াফের পরে সায়ী করাই উত্তম হবে। অগ্রিম করা থেকে বিরত থাকবে।]
রদ্দুল মুহতার:৩/৬৪৪ (রাশিদিয়াহ), আল বাহরুর রায়েক: ২/৫৮২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১