নিষিদ্ধ সময়ে নামাজ পড়া করা জায়েজ নয়
প্রশ্নঃ ১০৫২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে করণীয় কি।কি করতে পারি😰
১৪ নভেম্বর, ২০২১
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, তিনটি সময়ে সব ধরনের নামাজ পড়া নিষিদ্ধ, তা ফরজ নামাজ হোক কিংবা নফল, ওয়াক্তিয়া নামাজ হোক কিংবা কাজা নামাজ।
* তিনটি সময় হচ্ছে,
১. সূর্যোদয়ের সময়।
২. দ্বিপ্রহর ঠিক দুপুরের সময়।
৩. সূর্যাস্তের সময় (তবে ঐদিনের আসর নামাজ না পড়া হলে সূর্যাস্তের সময় পড়লেও আদায় হয়ে যাবে)
* এই তিন সময়ে যদি কোনো নফল নামাজ পড়া হয়, তবে তা 'মাকরুহে তাহরীমির' সাথে আদায় হয়ে যাবে; কিন্তু যদি কোনো ফরজ, ওয়াজিব কিংবা কাজা নামাজ পড়া হয়, তবে তা আদায় হবে না। এবং তা পুনরায় পড়া আবশ্যক হবে।
* উল্লেখ্য, তবে ওই দিনের আসরের নামাজের বিষয়টি ভিন্ন; আসরের নামাজ যদি সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে শুরু করা হয় এবং নামাজ পড়া অবস্থায়ই সূর্য ডুবে যায়, তবে তা করাহতের সাথে আদায় হয়ে যাবে; কিন্তু নামাজ আদায়ে এতটা দেরি করা গুনাহের কাজ।
(فتاوی شامی، کتاب الصلاۃ ج:1،ص:370، ط: سعید)
"( وكره ) تحريماً...( صلاة ) مطلقاً ( ولو ) قضاء أو واجبة أو نفلا أو ( على جنازة وسجدة تلاوة وسهو ) ( مع شروق ) ( واستواء ) ( وغروب ، إلا عصر يومه ) فلا يكره فعله لأدائه كما وجب."
(فتاوی ہندیہ، کتاب الصلوۃ، الفصل الثالث في بيان الأوقات التي لا تجوز فيها الصلاة وتكره فيها، ج:1، ص:52، ط:مکتبہ رشیدیہ)
"ثلاث ساعات لاتجوز فيها المكتوبة و لا صلاة الجنازة و لا سجدة التلاوة إذا طلعت الشمس حتى ترتفع و عند الانتصاف إلى أن تزول و عند احمرارها إلى أن يغيب إلا عصر يومه ذلك فإنه يجوز أداؤه عند الغروب، هكذا في فتاوى قاضي خان. قال الشيخ الإمام أبو بكر محمد بن الفضل: ما دام الإنسان يقدر على النظر إلى قرص الشمس فهي في الطلوع،كذا في الخلاصة. هذا إذا وجبت صلاة الجنازة و سجدة التلاوة في وقت مباح و أخرتا إلى هذا الوقت؛ فإنه لايجوز قطعًا، أما لو وجبتا في هذا الوقت و أديتا فيه جاز؛ لأنها أديت ناقصة كما وجبت، كذا في السراج الوهاج و هكذا في الكافي و التبيين. لكن الأفضل في سجدة التلاوة تأخيرها و في صلاة الجنازة التأخير مكروه، هكذا في التبيين. و لايجوز فيها قضاء الفرائض و الواجبات الفائتة عن أوقاتها كالوتر، هكذا في المستصفى والكافي."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১