মুসলিম সন্তান কি অমুসলিম পিতামাতার মিরাস পাবে?
প্রশ্নঃ ১৬৩২৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম, একজন নওমুসলিম সে তার বাবা ১ বছর আগে মারা গেছে। তারা ২ভাই মুসলিম বাকি সব হিন্দু। মা তার মেয়েকে সব দিয়ে দিতেছে নমনী ও করিয়েছে। এই নওমুসলিমকে জায়গা দিচ্ছে না। টাকা আছে ১৮ লাখ সেখান থেকে ও দিচ্ছে না। কৌশলে মা থেকে টাকা ও জায়গা নেওয়ার সহজ কিছু পন্থা বাতলিয়ে দিন।
২৯ জুলাই, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
যেমনিভাবে কোনো কাফির কোনো মুসলিমের উত্তরাধিকারী হতে পারে না তেমনিভাবে মুসলমানও কোনো কাফিরের উত্তরাধিকারী হতে পারে না। সহিহুল বুখারীসহ অন্যান্য হাদিসের কিতাবে “উসামা বিন যায়েদ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত বর্ণিত আছে— যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন,
لَا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ وَلَا الْكَافِرُ الْمُسْلِمَ»
মুসলমান কোনো কাফিরের উত্তরাধিকারী হতে পারে না, আর কাফিরও কোনো মুসলমানের উত্তরাধিকারী হতে পারে না।’”
হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/37988
ফিকহের কিতাবসমূহ, যেমন আল বাহরুর রায়েক, ফতোয়া হিন্দিয়া ইত্যাদিতে উল্লেখ আছে:
و اختلاف الدين أيضا يمنع الإرث والمراد به الاختلاف بين الإسلام والكفر بقوله صلى الله عليه وسلم "لا يرث المسلم الكافر ولا الكافر المسلم" (تبيين الحقائق شرح كنز الدقائق، ج 06، ص240 ، مطبوعہ قاہرۃ)
এবং ধর্মের পার্থক্য উত্তরাধিকারের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে, এবং ইসলাম ও কুফরের মধ্যে পার্থক্য বলতে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর এই বাণীকে বোঝানো হয়েছে, “কোনো মুসলিম কোনো কাফিরের উত্তরাধিকারী হতে পারে না, আর কোনো কাফিরও কোনো মুসলিমের উত্তরাধিকারী হতে পারে না।”
وفي المحيط البرهاني في الفقه النعماني، 03/586 دار الكتب العلمية، بيروت”و اختلاف الدینین يمنع الوراثة“
অর্থাৎ, ধর্মের পার্থক্যও উত্তরাধিকারের প্রতিবন্ধকতার অন্তর্ভুক্ত। এখানে পার্থক্য বলতে ইসলাম ও কুফরকে বোঝানো হয়েছে, কারণ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর এই উক্তি যে, কোনো মুসলিম কোনো অমুসলিমের উত্তরাধিকারী হতে পারে না এবং কোনো অমুসলিম কোনো মুসলিমের উত্তরাধিকারী হতে পারে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১