মসজিদের কাজ করতে গিয়ে অসুস্থ হলে তার চিকিৎসার খরচের বিধান
প্রশ্নঃ ১১৭৬৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাই মসজিদের খাদেম মসজিদের কাজ করতে গিয়ে আহত হলে মসজিদের ফান্ড থেকে চিকিৎসা করানো জায়েজ হবে কি না? কোরআন হাদিস এবং নির্ভরযোগ্য কিতাব থেকে দলিল দিয়ে আমাকে উপকৃত করবেন।
১১ সেপ্টেম্বর, ২০২৫
কমলগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে উল্লেখিত খাদেম যখন মসজিদের কাজ করতে গিয়েই অসুস্থ হয়েছেন তাই সেখানে মসজিদ কর্তৃপক্ষ এবং মহল্লাবাসীর জন্য নৈতিক দায়িত্ব হলো তারা নিজেদের অর্থ দিয়ে ওই খাদেমের চিকিৎসা করানো। প্রয়োজনে এই তাকাযা পেশ করে এলাকা থেকে সাহায্যের আবেদন করা। সরাসরি মসজিদের অর্থ ব্যয় করে খাদেমের চিকিৎসা করানো উচিত নয়। কেননা মসজিদে দানকারীদের উদ্দেশ্য থাকে একান্তই মসজিদের কাজে ওই টাকা ব্যয় করা।
তবে, যদি এই মসজিদে এমন একটি প্রথা থাকে যে মসজিদের কাজ করতে গিয়ে যদি কেউ অসুস্থ হয় তাহলে মসজিদের তহবিল থেকে চিকিৎসা করা হয়, তাহলে সেখান থেকে চিকিৎসাও প্রদান করা যেতে পারে, অন্যথায় উপরে উল্লেখিত পদ্ধতি গ্রহণ করা উচিত।
"شرط الواقف كنص الشارع أي في المفهوم والدلالة ووجوب العمل به". (فتاوی شامی، 4/433، کتاب الوقف، ط: سعید)
لا يجوز صرف وقف مسجد خرب إلى حوض وعكسه. وفي شرح الملتقى يصرف وقفها لأقرب مجانس لها
على أنهم صرحوا بأن مراعاة غرض الواقفين واجبة (رد المحتار، كتاب الوقف، مطلب: مراعاة غرض الواقفين يصلح مخصصا-6/665)
شرط الواقف كنص الشراع أى فى المفهوم والدلالة ووجوب العمل به (الدر المختار، كتاب الوقف، مطلب فى قولهم شرط الواقف كنص الشارع، ومطلب بيان مفهوم المخالفة-6/649، الأشباه والنظائر، كتاب الوقف، الفن الثانى، الفوائد-2/106، تنقيح الفتاوى الحامدية-1
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১