প্রশ্নঃ ১১৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন ছাত্র। আমার পাঁচ ভরি স্বর্ণ আছে। বর্তমানে এছাড়া আমার অন্য কোনো সম্পদ নেই। তবে পড়ার জন্য সংগ্রহ করা অনেক কিতাব আছে, যার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। প্রশ্ন হল, আমার কি এই কিতাবগুলোর যাকাত দিতে হবে? যদি আদায় করতে হয় তাহলে কি উক্ত স্বর্ণের মূল্যের সাথে কিতাবের মূল্য যোগ করে মোট টাকার যাকাত আদায় করতে হবে, নাকি শুধু কিতাবের মূল্যের যাকাত দিতে হবে? বিস্তারিত জানালে উপকৃত হব।
৯ অক্টোবর, ২০২০
৩০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উপর যাকাত ফরয নয়। কারণ আপনার নিকট প্রয়োজন অতিরিক্ত যাকাতের নেসাব পরিমাণ সম্পদ নেই। স্বর্ণের নেসাব সাড়ে সাত ভরি। সেখানে আপনার কাছে রয়েছে পাঁচ ভরি, যা নেসাবের চেয়ে কম। আর আপনার কিতাবাদি যেহেতু পড়ার জন্য তাই এগুলো যাকাতের হিসাবে ধর্তব্য হবে না।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন