দ্রুত হজ ও উমরার তাওফিকের জন্য আমল
প্রশ্নঃ ১২২০৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুরআন সুন্নাহে অথবা কোন বুজুর্গদের বাতলানো এমন কোন আমল আছে যেগুলা করলে দ্রুত হজ্জ বা ওমরা করা যায়?
১২ অক্টোবর, ২০২৫
নবাবগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, কিছু আমল বা ওযীফা এমন আছে, যেগুলোর সম্পর্ক বুযুর্গদের অভিজ্ঞতা ও পরীক্ষিত প্রমান রয়েছে।
* তাই যদি কেউ কোনো নির্ভরযোগ্য কিতাবে এ ধরনের ওযীফা পড়ে, তবে সেটি আমল করার মধ্যে কোনো আপত্তি নেই।
*হজ ও উমরার তাওফিকের জন্য পরীক্ষিত আমল*
* কিছু বুযুর্গ ব্যক্তি বলেছেন যে, যারা হরমাইন শরীফাইন (মক্কা ও মদীনা)-এর হাজিরা বা সফরের তাওফিক কামনা করেন, তারা যেন প্রতিটি আজানের সময় নিম্নোক্ত আমলগুলো নিয়মিত করেন,
১ - আজানের উত্তর দেওয়া,
২ - আজানের পরের মাসনূন দোয়া পড়া,
৩ - দরূদ শরীফ পাঠ করা,
৪ - এরপর তিনবার তালবিয়া (لَبَّيْكَ اللّٰهُمَّ لَبَّيْك) পড়া
* এটি বুযুর্গদের পরীক্ষিত আমল (مجربات) এর অন্তর্ভুক্ত। তাই হজ ও উমরার তাওফিকের জন্য নিয়মিত এটির আমল করা এবং নিচের দু'আটিও পড়ার অভ্যাস গড়ে তোলা,
“لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ الْعَظِیْمُ الْحَلِیْمُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ”
* এছাড়া, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. তাঁর বই “আ’মালুল কুরআনী”-তে একটি বিশেষ আমল বর্ণনা করেছেন, যা হাজতের পূর্ণতার জন্য অত্যন্ত উপকারী। তিনি লিখেছেন,
“بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ” বারো হাজার (১২,০০০) বার পড়া। প্রতি এক হাজার (১,০০০) বার পড়া শেষ হলে দুই রাকাআত নামাজ পরা এবং নিজের হাজত বা প্রয়োজনের জন্য দু'আ করা। তারপর আবার পড়া শুরু করা।
* এভাবে প্রত্যেক এক হাজারের পর দুই রাকাআত নামাজ পড়া ও দু'আ করা। যখন বারো হাজার পূর্ণ হবে — ইনশাআল্লাহ, আপনার প্রয়োজন পূর্ণ হবে এবং হাজিরার তাওফিক মিলবে।
এটি বুযুর্গদের পরীক্ষিত আমল। যদি কেউ এভাবে নিয়মিত আমল করে, ইনশাআল্লাহ হজ ও উমরার সৌভাগ্য অর্জন হবে।
"عن قتادة، عن أبي العالية، عن ابن عباس، أن نبي الله صلى الله عليه وسلم كان يقول عند الكرب: «لا إله إلا الله العظيم الحليم، لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم»".
(صحیح مسلم ,کتاب الذکر والدعاء والتوبۃ والاستغفار،باب دعاء الکرب،ج:8،ص:85،رقم الحدیث:2730،ط:دار الطباعۃ العامرۃ)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১