মহিলাদের খাবার খাওয়ার সময় মাথায় কাপড় দেওয়ার বিধান!
প্রশ্নঃ ১৩৩১৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাসায় কোনো পুরুষ না থাকলে মহিলাদের খাবার খাওয়ার সময় মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে?
১৪ জানুয়ারী, ২০২৬
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বাসায় পরপুরুষ না থাকলে খাবার খাওয়ার সময় বা অন্য যেকোনো সময় মহিলাদের মাথা খোলা রাখা জায়েজ এবং এতে কোনো গুনাহ নেই।
রাসূলুল্লাহ (সা.) খাবার খাওয়ার যে আদবগুলো শিখিয়েছেন। হাদীসে এসেছে,
أَخْبَرَنِي أَنَّهُ سَمِعَ وَهْبَ بْنَ كَيْسَانَ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، يَقُولُ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ
وَقَالَ أَنَسٌ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْكُرُوا اسْمَ اللَّهِ، وَلْيَأْكُلْ كُلُّ رَجُلٍ مِمَّا يَلِيهِ»
উমর ইবনে আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ছোট ছেলে হিসাবে রাসূলুল্লাহ (ﷺ) -এর তত্ত্বাবধানে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করতো। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছের থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ পদ্ধতিতেই আহার করতাম। যার যার কাছ থেকে আহার করা।
আনাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলেছেনঃ তোমরা বিসমিল্লাহ বলবে এবং প্রত্যেকে তার কাছ থেকে আহার করবে।
আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ (সহীহ বুখারী)
হাদীস নং: ৪৯৮৪ আন্তর্জাতিক নং: ৫৩৭৬
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/4984
পর্দার বিধান কেবল পরপুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, মাহরাম বা একাকী অবস্থায় নয়।
খাবার খাওয়ার সময় মাথায় কাপড় দেওয়া একটি সামাজিক আদব বা ব্যক্তিগত পছন্দ হতে পারে, কিন্তু এটি দ্বীনি কোনো বাধ্যবাধকতা নয়। অনেক মুরুব্বি বা আলেম আদব হিসেবে মাথায় কাপড় রাখার কথা বলেন, যা মূলত লজ্জা ও শ্লীলতার বহিঃপ্রকাশ। তবে এটি না করলে গুনাহ হবে, এমন কথা কুরআন বা হাদিসের কোথাও নেই।
তাই মাথায় কাপড় না দিলে খাবার নাপাক হয় না এবং ইবাদতেও কোনো ক্ষতি হয় না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি জাওয়াদ তাহের
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১