প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা
প্রশ্নঃ ১৭৩৭০৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটি ফার্মেসি আছে সরকারের আইন হচ্ছে ওষুধের দোকানে শুধু ঔষধ বিক্রি করবে এবং কোন এন্টিবায়োটিক বিক্রি করতে পারবেনা কিন্তু দেখা যায় এখন এন্টিবায়োটিক বিক্রি করতে হয় এখানে তো সরকার আইন মানা হয়নি তাহলে কি এটা হারাম হবে
১৩ নভেম্বর, ২০২৬
ঢাকা
৩ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী! অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবেনা এমন কোন আইন নেই। মূলত ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা নিষেধ।
ইসলামের দৃষ্টিতে জনস্বাস্থ্য ও জনকল্যাণের স্বার্থে সরকার যদি শরিয়তবিরোধী নয়, এমন কোনো বৈধ আইন প্রণয়ন করে, তাহলে তা মেনে চলা জরুরি।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ
হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার দায়িত্বশীলদের আনুগত্য করো। (সূরা আন-নিসা: ৫৯)
অনলাইন তথ্যমতে, বর্তমানে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এর ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হয়, যার কারণে পরবর্তী সময়ে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে পড়তে পারে। তাই চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ করার মতো জনকল্যাণমূলক সরকারি বিধান মেনে চলা জরুরি। তবে উপার্জিত অর্থ হারাম না হলেও সংশ্লিষ্ট ব্যক্তি আইন ভঙ্গ ও সমাজে ক্ষতি ছড়ানোর কারণে গুনাহগার হবে।
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,

لَا ضَرَرَ وَلَا ضِرَارَ
নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না এবং অন্যের ক্ষতিও করা যাবে না। (সুনানে ইবনে মাজাহ: ২৩৪০)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/27631
সুতরাং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা আইনবিরোধী এবং শরিয়তের দৃষ্টিতেও অন্যায় ও গুনাহের কাজ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন