মিউজিকযুক্ত নিউজ দেখা যাবে?
প্রশ্নঃ ১৪২৯৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বর্তমানে সকলে নিউজের সাথেই মিউজিক লাগানো থাকে।বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে নিউজ দেখা কি হারাম হবে না? মিউজিক ছাড়া কোনো নিউজও তো পাইনা যে বিশ্বের খবর জানব।
৮ মার্চ, ২০২৬
ফরিদপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং মুসলিম উম্মাহর অবস্থা জানা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে এটি প্রয়োজনের অন্তর্ভুক্ত। যেমনটি শামায়েলে তিরমিযী শরীফের হাদিসে রয়েছে্, তিনি তাঁর সাহাবীদের খোঁজখবর নিতেন এবং মানুষের অবস্থা সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করতেন। তিনি ভালো কাজকে ভালো বলতেন ও তাকে শক্তিশালী করতেন এবং মন্দ কাজকে মন্দ বলতেন ও তাকে তুচ্ছ জ্ঞান করতেন। শামাঈলে তিরমিযী
হাদীস নংঃ ৩৩৬
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/52711
তবে এর জন্য শর্ত হলো, এই খবরাখবর রাখার জন্য শরীয়তবিরোধী কোনো কাজে লিপ্ত হওয়া চলবে না। বর্তমানকালে টিভিতে যেসব খবর প্রচার করা হয়, তাতে শরীয়ত কর্তৃক নিষিদ্ধ বেশ কিছু কারণ বিদ্যমান থাকায় তা নাজায়েজ ও হারামের অন্তর্ভুক্ত হবে।
টিভিতে সংবাদ পাঠিকারা সাধারণত নারী হয়ে থাকেন, যাদের দিকে তাকানো হারাম এবং এ বিষয়ে হাদিস শরীফে কঠোর সতর্কতা এসেছে। হযরত হাসান (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, রাসূলুল্লাহ ﷺ এরশাদ করেছেন, আল্লাহ তাআলা লানত (অভিশাপ) বর্ষণ করুন দৃষ্টিপাতকারী (যে পরনারীর দিকে তাকায়) এবং যার দিকে দৃষ্টিপাত করা হয় (বেপর্দা নারী) উভয়ের ওপর।
মিশকাতুল মাসাবীহ
হাদীস নংঃ ৩১২৫
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/38070
মুফতি তকি উসমানী সাহেব লিখেছেন,
أما التلفزیون والفیدیو، فلا شك فی حرمة استعمالهما بالنظر إلی ما یشتملان علیه من المنکرات الکثیرة، من الخلاعة والمجون، والکشف عن النساء المتبرجات أو العاریات، وما إلی ذلک من أسباب الفسوق․
এর অর্থ হচ্ছে, ‘আর টেলিভিশন ও ভিডিওর ক্ষেত্রে এগুলোর ব্যবহারে (হারাম হওয়ার ব্যাপারে) কোনো সন্দেহ নেই, কারণ এতে অনেক ধরনের মুনকারাত বা নিষিদ্ধ কাজ থাকে, যেমন অশ্লীলতা ও নির্লজ্জতা, বেপর্দা বা নগ্ন নারীদের প্রদর্শন এবং পাপাচারের অনুরূপ অন্যান্য কারণসমূহ ‘ (তাকমিলাতু ফাতহিল মুলহিম, কিতাবুল লিবাস ওয়াজ যিনাহ : ৪/১৬৪, মাকতাবাতু দারুল উলূম করাচি)
আপনি ভিডিও নিউজের বদলে পত্রিকা পড়া বা টেক্সট নিউজ পড়ার অভ্যাস করুন। এতে মিউজিকের গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত থাকা সম্ভব।
আবার এমন কিছু চ্যানেল বা ইউটিউব পোর্টাল আছে যারা সংবাদে মিউজিক ব্যবহার করে না, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করুন।
আল্লাহ আমাদের সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দান করু।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১