শিরক থেকে তাওবা
প্রশ্নঃ ১৪৩৬৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শিরক এর গুনাহ মাফ হবে কি আল্লাহ কে বোকা দিয়েছি রাগের মাথায় এই গুনাহ কি আমাল করলে মাফ হবে বলে দিয়েন?
৭ মার্চ, ২০২৬
G৮WG+৯GV
৩৫ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়েছে, তার সামনে তওবার দরজা উন্মুক্ত; সে মূলগতভাবেই মুশরিক হোক অথবা (পূর্বে) মুসলিম থেকে থাকুক। সুতরাং কায়মানুবাক্যে আল্লাহর কাছে তাওবা করুন। অতীতের গুনাহের জন্য লজ্জিত হোন এবং ভবিষ্যতে এমনটি না করার দৃঢ় প্রতিজ্ঞা করুন।
আল্লাহ তায়ালা বলেন:
قُل لِّلَّذِينَ كَفَرُوا إِن يَنتَهُوا يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ
"কাফিরদেরকে বলে দিন, যদি তারা বিরত হয়, তবে অতীতে যা হয়েছে তা তাদেরকে ক্ষমা করা হবে।" {সূরা আল-আনফাল: ৩৮}
অন্য আয়াতে বলেন:
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
"বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।" {সূরা আয-যুমার: ৫৩}
মৃত্যুর আলামত স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত বান্দার জন্য তাওবার দরজা খোলা থাকে, আল্লাহ তাআলা বলেন,
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ
"আর তওবা তাদের জন্য নয়, যারা পাপ কাজ করতেই থাকে, পরিশেষে যখন তাদের কারও মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, আমি এখন তওবা করছি।" {সূরা আন-নিসা: ১৮}
হাদিসে এসেছে:
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ .
৩৫৩৭. ইবরাহীম ইবনে ইয়াকুব (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ রুহ কন্ঠায় না পৌছা পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা অবশ্যই কবুল করবেন।ইবনে মাজাহ হাদীসটি হাসান-গারিব। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণনা করেছেন। জামে' তিরমিযী, হাদীস নংঃ ৩৫৩৭
শিরক সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংযুক্ত প্রশ্নোত্তরটি দেখুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন