NGO (এনজিও) থেকে সাহায্য নেওয়ার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৭১৬৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Barack বা অন্য কোনো এনজিও থেকে টাকা সাহায্য নেওয়া জায়েজ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
Barack বা অন্য কোনো NGO-এর লোকেরা যদি সহিহ আকীদার মুসলমান হয়, তাহলে তাদের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণ করতে কোনো অসুবিধা নেই এবং এতে শরীয়তের দৃষ্টিতে কোনো খারাবিও নেই।
পক্ষান্তরে, যদি তারা ভ্রান্ত আকীদা পোষণকারী হয় অথবা মুসলমান না হয়ে কাফের হয়, তাহলে তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে; এ সাহায্য গ্রহণের কারণে বর্তমানে বা ভবিষ্যতে ইসলাম ও মুসলমানদের স্বার্থের কোনো ক্ষতি হয় কি না।
যদি তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার কারণে ইসলাম ও মুসলমানদের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকে অথবা তা ইসলাম ও মুসলমানদের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে এ ধরনের সাহায্য গ্রহণ করা জায়েয হবে না।
আর যদি দ্বীনি ক্ষতির প্রবল আশঙ্কা না থাকে এবং তাদের কাছ থেকে সাহায্য গ্রহণের মধ্যে মুসলমানদের কল্যাণ ও স্বার্থ নিহিত থাকে, তাহলে সে সাহায্য গ্রহণ করা জায়েয হবে।
الأدلة الشرعية
(أحکام القرآن، للجصّاص، آل عمران، باب الاستعانة بأهل الذمة، ج: 2، ص: 47، ط: دار الكتب العلمية)
"و في هذه الآیة دلالة علی أنه لاتجوز الاستعانة بأهل الذمة في أمور المسلمین من العمالات و الکتبة."
(تکملہ فتح الملہم : ج: 3، ص: 269)
"والذي یتخلص من مجموع الروایات أنّ الأمر في الاستعانة بالمشرکین موکول إلی مصلحة الإسلام والمسلمین، فإن کان یؤمن علیهم من الفساد، وکان في الاستعانة بهم مصلحة فلا بأس بذلك إن شاء اللہ إذا کان حکم الإسلام هو الظاهر، و یکون الکفار تبعًا للمسلمین، و إن کان للمسلمین عنهم غنی أو کانوا هم القاد ة و المسلمون تبعًا لهم أو یخاف منهم الفساد فلایجوز الاستعانة بهم."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন