অন্যকে দিয়ে তেলাওয়াত পূর্ণ করার বিধান
প্রশ্নঃ ১৪৫৪৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বেচে থাকা অবস্থায় আমার কুরআনে খতম অন্য কেউ করে দিতে পারবে? মানে আমার পনেরো পারা পড়া হইছে। রমাদানের ভিতরে খতম করার জন্য আমি কি আমার ভাইকে দিয়ে বাকি পনেরো পারা পড়িয়ে খতম করার পর ঐ খতমে কুরআনের সওয়াব কি আমি পাবো?
২৬ মার্চ, ২০২৬
লাকসাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মূলত যিনি তিলাওয়াত করবেন তিনিই তেলাওয়াতের সাওয়াব পাবেন। তিলাওয়াতকারীকে যিনি উদ্বুদ্ধ করেছেন তিনি নেক কাজের পরামর্শক হিসেবে সাওয়াব পাবেন। কেননা শারীরিক ইবাদতের বদল হয় না।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدَّالُّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ»
অনুবাদ: হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ভাল কাজের দিকে পথ প্রদর্শনকারী তার আমলকারীর সমান ফল পাবে।
হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/53259
তাছাড়া কুরআনুল কারিমের তেলাওয়াত একটি অতিগুরুত্বপূর্ণ আমল। এটা কেবল রমজান মাসের মধ্যেই সীমাবদ্ধ নয় যে, রমজানেই তেলাওয়াত শেষ করতে হবে এবং রমজানের পর আর তেলাওয়াত করা যাবে না। বরং এটা সারা বছর, সারা জীবন চলমান রাখার মতো আমল।
কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যদি আপনার ভাইকে দিয়ে তেওলাওয়াত পূর্ণ করান তাহলে তিনি তিলাওয়াতের সাওয়াব পাবেন; আর আপনি তাকে এই আমলের পরামর্শক হিসেবে সাওয়াব পাবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১