ইসলামী ব্যাংকে টাকা রেখে মুনাফা খাওয়া হালাল কিনা?
প্রশ্নঃ ১৪৬৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামী ব্যাংকে টাকা রেখে মুনাফা খাওয়া হালাল কিনা।
২৭ ফেব্রুয়ারি, ২০২২
কোনাবাড়ী
৪১১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেহেতু ইসলামী ব্যাংকগুলো এব্যাপারে পরিপূর্ণ প্রতিশ্রুতি দেয় যে, তারা সুদের ভিত্তিতে নয়; বরং লাভ-ক্ষতির ভিত্তিতে ইসলামের পূর্ণ রীতি মেনে ব্যাংকিং করে, সেহেতু তাদের কাছ থেকে প্রাপ্ত মুনাফা- গ্রহণ করে নিজেদের জন্য খরচ করাটা কিছু আলেম নাজায়েয মনে করেন না।
কিন্তু যেহেতু বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো ইসলামের পূর্ণ রীতি মেনে ব্যাংকিং করে কিনা–এ নিয়ে ব্যাপক অভিযোগ আছে। তাই তাদের সঙ্গে কোনো ধরণের মুনাফা-চুক্তি না করাটাই হল তাকওয়ার পরিচায়ক। তবে প্রয়োজনের খাতিরে একাউন্ট খোলা নিষেধ নয়। আর যে লভ্যাংশ দিবে, তা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দেওয়াটাই উত্তম হবে। কেননা الضرورات تبيح المظورات তীব্র প্রয়োজন নিষিদ্ধ বিষয়কে বৈধ করে দেয়। (শরহুল কাওয়ায়িদিল ফিক্বহ লিজ জারক্বা, কায়দা নং-২০)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন