পশু দানের মান্নত করে মূল্য দান করা
প্রশ্নঃ ১৪৯৪১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা জানি কেউ পশু সদকা করার মান্নত করলে সেই পশুটি গরু হলে ২বছর ছাগল হলে ১বছর বয়সের হতে হবে অথবা এই পরিমাণ টাকা সদকা করতে হবে, এখন কেউ যদি একটি ১বছরের একটি ছাগি (মহিলা ছাগল) যা দামে কম , এটা সদকা করে বা এই পরিমাণ টাকা সদকা করে মান্নত আদায় হবে?
১১ মে, ২০২৬
V২WF+৮M৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরবানী বা মান্নত নর বা মাদি যে কোন পশু দ্বারা করা যায়। এমনিভাবে পশু দেওয়ার মান্নত করে সমপরিমাণ মূল্য দিয়েও মান্নত আদায় করা যায়। সেক্ষেত্রে পশুর বয়স পূর্ণ হওয়া এবং কুরবানীর উপযুক্ত ত্রুটিমুক্ত হওয়া বাধ্যতামূলক।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ছাগল দানের মান্নত করে যদি ছাগী বা তার মূল্য দান করে, তাহলে এ মান্নত আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে দাম তুলনামূলক কম হলেও ছাগী অবশ্যই কুরবানীর উপযুক্ত হতে হবে। অর্থাৎ বয়স পূর্ণ হতে হবে এবং ত্রুটিমুক্ত হতে হবে। তবে অন্তত মধ্যম মানের ছাগী বা তার মূল্য হওয়া বাঞ্ছনীয়। একেবারে নিম্নমানের না হওয়া উচিত। কেননা সামর্থবান হলে উত্তম মানের বস্তুই দান করা কাম্য।
من المستندات الشرعية
** «بدائع الصنائع في ترتيب الشرائع» (5/ 90):
- أما أصل الحكم فالناذر لا يخلو من أن يكون نذر وسمى، أو نذر ولم يسم، فإن نذر وسمى فحكمه وجوب الوفاء بما سمى، بالكتاب العزيز والسنة والإجماع والمعقول.
(أما) الكتاب الكريم فقوله - عز شأنه - {وليوفوا نذورهم} [الحج: 29] ، وقوله تعالى: {وأوفوا بالعهد إن العهد كان مسئولا} [الإسراء: 34] ، وقوله - سبحانه -: {وأوفوا بعهد الله إذا عاهدتم} [النحل: 91] ، والنذر نوع عهد من الناذر مع الله - جل وعلا - فيلزمه الوفاء بما عهد، وقوله - جلت عظمته - {أوفوا بالعقود} [المائدة: 1] أي العهود، وقوله - عز شأنه -: {ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن} [التوبة: 75] إلى قوله تعالى: {بما أخلفوا الله ما وعدوه} [التوبة: 77] ألزم الوفاء بعهده حيث أوعد على ترك الوفاء.
(وأما) السنة فقول النبي عليه الصلاة والسلام: «من نذر أن يطيع الله تعالى فليطعه» ، وقوله عليه الصلاة والسلام: «من نذر وسمى فعليه الوفاء بما سمى» ، وعلى كلمة إيجاب، وقوله عليه الصلاة والسلام: «المسلمون عند شروطهم» ، والناذر شرط الوفاء بما نذر فيلزمه مراعاة شرطه، وعليه إجماع الأمة.
** الدر المختار : (3/ 741)
«(نَذَرَ أَنْ يَتَصَدَّقَ بِعَشَرَةِ دَرَاهِمَ مِنْ الْخُبْزِ فَتَصَدَّقَ بِغَيْرِهِ جَازَ إنْ سَاوَى الْعَشَرَةَ) كَتَصَدُّقِهِ بِثَمَنِهِ.»
** فتاوى قاضي خان : (1/269)
رجل قال إن نجوت من هذا الغم فلله علي أن أتصدق بهذه الدراهم خبزا ثم أراد أن يتصدق بالقيمة لا بالخبز جاز.
** الفتاوى التاتارخانية : (6/283)
رجل قال إن نجوت من هذا الغم الذي أنا فيه فعلي أن أتصدق بعشرة دراهم فاشترى بعشرة دراهم خبزا فتصدق بعين الخبز أو ثمن الخبز يجزيه.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১