ক্যাশ ম্যামোতে অন্যায়ভাবে পণ্যের মূল্য বাড়িয়ে লেখার সুযোগ নেই
প্রশ্নঃ ১৫১৮৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব আমি একজন দোকানদার।পণ্য ক্রয়ের সময় কিছু ক্রেতা গাড়ি ভাড়া বাবদ পণ্যের দাম বিক্রয় রশিদে কিছুটা বাড়িয়ে লেখাতে চান।কারণ হিসেবে তারা বলে তাদেরকে নাকি তাদের মালিক যাতায়াতের ভাড়া দেয় না।এভাবে কি পণ্যের দাম বাড়িয়ে লেখা যাবে?বাড়িয়ে লিখলে এর দায় কি ক্রেতার উপর বর্তাবে?
২৩ মে, ২০২৬
চট্টগ্রাম ৪২০৯
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাতায়াতের ভাড়া দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণ ক্রেতা এবং তার মালিকের ব্যাপার। এটা তাদের ব্যক্তিগত লেনদেনের বিষয়। যা তারা নিজেরা পরস্পরে সমাধান করবে। ক্রেতা তার মালিকের কাছে যাতায়াত ভাড়া দাবি করবে এবং উসূল করে নিবে। এ লেনদেনের সাথে সংশ্লিষ্ট নয়- এমন কারও কোন দায় নেই।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি পণ্যের মূল্য বাড়িয়ে লেখার কোন সুযোগ নেই। প্রথমত ক্রেতার কথা যদি বাস্তবও হয় তথাপিও এ ভাড়া উসুলের ক্ষেত্রে আপনার কোন দায় নেই; তাই বাড়িয়ে লেখারও কোন সুযোগ নেই। তবে হ্যাঁ, মালিক নিজে যদি আপনাকে সরাসরি বলে তাহলে ভিন্ন কথা।
দ্বিতীয়ত যদি ক্রেতার কথা অসত্য হয় এবং সে অন্যায়ভাবে কিছু ‘উপরি’ কামাই করতে চায়, তাহলে এ অন্যায় কাজে সহযোগিতা করা আরেকটি অন্যায় বলে বিবেচিত হবে। এই বেশি লেখার দায় যেমনিভাবে ক্রেতার উপর বর্তাবে, সেইসাথে আপনার উপরও বর্তাবে। আল্লাহ তায়ালা বলেন-
﴿وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴾
তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন। -সূরা মায়িদাহ, আয়াত নং ২
** صحيح مسلم : رقم 1017
... فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ. مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ. وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ. مِنْ غَيْرِ أَنْ ينقص من أوزارهم شيء".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১