মাথা বিচ্ছিন্ন করে জবাই করা মাকরুহ হলেও পশুর গোশত হালাল
প্রশ্নঃ ১৫৩০২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কেউ গরু,ছাগল,মুরগির কল্লা ফেলে দেয় তাহলে জবায় সহীহ হবে কী? এবং তা খাওয়া হালাল হবে না হারাম?
২১ মে, ২০২৬
তুলাগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হালাল পশুকে এমনভাবে জবাই করতে হবে যেন, প্রাণীটির প্রয়োজনের অতিরিক্ত কষ্ট দেওয়া না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ. قَالَ: ثِنْتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ (إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ. فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ. وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ. وَلْيُحِدَّ أَحَدُكُمْ شفرته. فليرح ذبيحته).
হযরত আবু ইয়া'লা শাদ্দাদ ইবন আওস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তা'আলা প্রতিটি জিনিসের উপর সদয় আচরণের বিধান দিয়েছেন। সুতরাং তোমরা যখন হত্যা করবে, তখন হত্যাকর্ম উত্তমভাবে করবে। আর যখন জবাই করবে, উত্তমভাবে জবাই করবে। তোমরা প্রত্যেকে তার ছুরি ধার দিয়ে নেবে এবং নিজ জবাইয়ের পশুকে (যথাসম্ভব) আরাম দেবে। - (সহীহ মুসলিম: ১৯৫৫; সুনানে আবূ দাউদ: ২৮১৫; জামে' তিরমিযী: ১৪০৯; সুনানে নাসাঈ : ৪৪০৫; সুনানে ইবন মাজাহ: ২৬৮২; সুনানে দারিমী: ২০১৩; মুসান্নাফে আব্দুর রাযযাক : ৮৬০৩; মুসনাদে আবূ দাউদ তয়ালিসী: ১২১৫; মুসনাদুল বাযযার: ৩৪৬৮; মুসনাদে আহমাদ, হাদীস নং ১৭১১৩)
সুতরাং জবাই করতে গিয়ে প্রাণীর মাথা বিচ্ছিন্ন হয়ে যায়- এমনভাবে জবাই করা মাকরুহ। কেননা এতে প্রাণীকে প্রয়োজনের অতিরিক্ত কষ্ট দেওয়া হয়। তবে এভাবে জবাই করা মাকরুহ হলেও জবাই সহীহ হয়ে যায়, ফলে এভাবে জবাইকৃত প্রাণীর গোশত খাওয়া মাকরুহ বা নাজায়েয হয় না। বরং এমন পশুর গোশত খাওয়া হালাল। এক্ষেত্রে সংশয় বা সন্দেহের কোন কারণ নেই।
-আলবাহরুর রায়েক : ৮/৩১১ ; রদ্দুল মুহতার : ৬/২৯৬
** الدر المختار : (6/296)
(و) كره كل تعذيب بلا فائدة مثل (قطع الرأس والسلخ قبل أن تبرد) أي تسكن عن الاضطراب وهو تفسير باللازم كما لا يخفى
** «البحر الرائق شرح كنز الدقائق (8/ 311):
وفي قطع الرأس زيادة تعذيب فيكره ويكره أن يجر ما يريد ذبحه وأن يسلخ قبل أن يبرد، ويؤكل في جميع ذلك لأن الكراهة لمعنى زائد وهو زيادة الألم فلا يوجب الحرمة ويكره أن يذبحها موجهة لغير القبلة لمخالفة السنة في توجيهها للقبلة وتؤكل،
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১