কুরবানীর পশুতে আরোহন করার বিধান
প্রশ্নঃ ১৫৪২০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুরবানির মহিষের উপরে উঠার বিধানটা জানিয়ে বাধিত করবেন।
২৫ মে, ২০২৬
নবীনগর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
কুরবানির পশু থেকে কোনো প্রকারে উপকৃত হওয়া বা সুবিধা গ্রহণ করা নিষেধ। তাই কুরবানির পশুর পিঠে আরোহণ করাও (সওয়ার হওয়া) নিষেধ, কারণ এটিও এক ধরণের উপকার গ্রহণ।
যদি কেউ সওয়ার হয়েই থাকে এবং সওয়ার হওয়ার কারণে পশুর কোনো ক্ষতি বা ঘাটতি হয়, তাহলে যতটুকু ক্ষতি হয়েছে, সেই পরিমাণ অর্থ সদকা করে দিবে।
‘‘তানভীরুল আবসার’’ এবং ‘‘আদ দুরররুল মুখতার’’ গ্রন্থদ্বয়ে আছে -
“ جاء في التنوير و الدرالمختار : (وکرہ جز صوفھا قبل الذبح) لینتفع بھا فان جزہ تصدق بہ ولا یرکبھا ولا یحمل علیھا شیئا
অর্থাৎ, জবেহ করার পূর্বে পশুর পশম কেটে নেওয়া—যাতে তা দ্বারা উপকৃত হওয়া যায়—মাকরুহ। সুতরাং, কেউ যদি এর পশম কেটে ফেলে, তবে তা সদকা করে দিবে। আর কুরবানির পশুর পিঠে আরোহণ করবে না। এবং তার ওপর কোনো কিছু বোঝাই (লোড) করবে না।
ওপরোক্ত বক্তব্যের ব্যাখ্যায় আল্লামা ইবনে আবিদিন শামী রহ. বলেন,
”اما اذا رکبھا او حمل علیھا تصدق بما نقصتہ کما فی الخلاصۃ“
যখন কেউ তার ওপর সওয়ার হলো কিংবা কোনো কিছু বোঝাই করলো, তখন পশুর যে ক্ষতি বা ঘাটতি হলো, সে ততটুকু পরিমাণ সদকা করে দিবে; যেমনটি ‘খুলাসাতুল ফতোয়াতেও রয়েছে।
رد المحتار علی الدر المختار، جلد9،صفحہ 544، مطبوعہ:کوئٹہ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১