নেসাব কি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য
প্রশ্নঃ ১৫৪৫১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কাছে স্বর্ণ রুপা কিছুই নাই এই অবস্থায় নগদ টাকায় যাকাতের মূল্য নির্ধারণ করতে মহাজনরা স্বর্ণকারদের কাছে যে দামে রুপা বিক্রয় করে সেই বিক্রয় মূল্য ধর্তব্য? নাকি স্বর্ণকাররা সাধারণ পাবলিকের কাছে যেই দরে রুপা বিক্রি করে সেই বিক্রয় মূল্য ধরা হবে। মনে করেন মহাজনরা স্বর্ণকারদের কাছে রুপা বিক্রয় করছে এখন বর্তমানে প্রতি ভরি 3500 থেকে 3800 এর মধ্যে আর স্বর্ণকাররা স্বর্ণকাররা বিক্রি করছে একই মানের রুপা 5300 একটু বেশি। কোন বিক্রয় মূল্য দিয়ে আমার নগদ টাকা নেসাব ধরা হবে।
২৪ মে, ২০২৬
ঈশ্বরদী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বর্ণ ও রূপার ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য হলে বিক্রয়মূল্য হিসাব করে যাকাত আদায় করবেন। অর্থাৎ আপনি আপনার স্থানীয় বাজারে বা দোকানে বিক্রি করলে যে মূল্য পাবেন সে মূল্য হিসাব করে যাকাত আদায় করবেন। তবে বাজার থেকে যে মূল্যে ক্রয় করতে হয়- সে হিসাব করে যাকাত দিতে চাইলেও দেওয়া যাবে। এতে যাকাত আদায়ে কোন সমস্যা হবে না। বরং এতে দানের পরিমাণ বেশি হবে।
والمعتبر وزنها أداء وجوبها
فى رد المحتار: يعنى يعتبر أن يكون المؤدى قدر الواجب وزنا عند الإمام والثانى… واعتبر محمد الأنفع للفقراء (رد المحتار، كتاب الزكاة، باب زكاة المال، زكريا-3\227، كرتاشى-2\297)
وجاز دفع القيمة فى زكاة،
وفى رد المحتار: ثم إن المعتبر عند محمد الأنفع للفقراء من القدر والقيمة (رد المحتار، كتاب الزكاة، باب وزكاة الغنم، زكريا-3\210-211، كرتاشى-2\285، حاشية الطحطاوى على مراقى الفلاح-724)
وتعتبر القيمة يوم الوجوب وقال: يوم الأداء (الدر المختار مع رد المحتار، زكريا-3\211، كرتاشى-2\276، فتح القدير، كتاب الزكاة، فى العروض-2\219، مصرى)
ويعتبر فيهما أن يكون المؤدى قدر الواجب وزنا… ولو أدى من خلاف جنسه يعتبر القيمة بالإجماع، كذا فى التبينن (الفتاوى الهندية-1\178)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১