বসতবাড়ি নির্মাণের জন্য রাখা জমির যাকাতের বিধান
প্রশ্নঃ ১৫৪৭১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১১ লক্ষ টাকার ফসলের জমি রেখেছি বাসা করার উদ্দেশ্যে কিন্তু এখন এই জায়গা বিক্রি করে ময়মনসিংহের জমি কিনে বাসা করব এখন এই জমির ব্যাপারে যাকাতের বিধান কি?
২৩ মে, ২০২৬
মদন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত জমিটি যদি শুরু থেকেই নিজের বসবাসের জন্য বাড়ি নির্মাণের উদ্দেশ্যে ক্রয় করে রেখে থাকেন, তাহলে এ জমির ওপর যাকাত ফরজ হবে না। কারণ ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য ক্রয়কৃত জমি যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত নয়।
তবে বর্তমানে যদি এ জমি বিক্রি করে অন্যত্র জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করার ইচ্ছা থাকে, তাহলেও শুধু এ কারণে জমিটি যাকাতযোগ্য হয়ে যাবে না। যতক্ষণ পর্যন্ত এটি ব্যবসা বা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রাখা না হবে, ততক্ষণ এর মূল্যের ওপর যাকাত দিতে হবে না।
অবশ্য জমিটি বিক্রি করার পর প্রাপ্ত অর্থ- যদি বাড়ি নির্মাণ বা নতুন জমি কেনার আগে আপনার কাছে অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সাথে মিলে নিসাব পরিমাণ হয়ে যায় এবং যাকাত বর্ষও পূর্ণ হয়, তাহলে সে অর্থের ওপর যাকাত প্রযোজ্য হবে। অর্থাৎ অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সাথে জমি বিক্রয় করা টাকারও যাকাত দিতে হবে।
সারকথা: বসতবাড়ি নির্মাণের উদ্দেশ্যে রাখা জমির ওপর যাকাত নেই; তবে বিক্রয়লব্ধ অর্থ যাকাতের অন্যান্য শর্ত পূরণ করলে তার ওপর যাকাত ফরজ হবে।
-সুনানে আবু দাউদ, হাদীস নং ১৫৬২; সুনানে কুবরা বায়হাকী, হাদীস নং ৭৬৭২; বাদায়েউস সানায়ে’ : ২/১১; আদ্দুররুল মুখতার-রদ্দুল মুহতার : ২/২৭৩; ফাতাওয়া হিন্দিয়া : ১/১৭৯
من المستندات الشرعية
قوله تعالى : سورة البقرة 219
وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
** سنن أبي داود : رقم الحديث 1562، السنن الكبرى بيهقي : رقم 7672
عن سمرة بن جندب، قال: أما بعد فإن رسولَ الله صلى الله عليه وسلم كان يأمُرُنا أن نُخْرِجَ الصَدقة مِن الذي نُعِدُّ للبيع.
** «بدائع الصنائع في ترتيب الشرائع» (2/ 11):
«دليلنا؛ لأن الزكاة عبارة عن النماء وذلك من المال النامي على التفسير الذي ذكرناه وهو أن يكون معدا للاستنماء وذلك بالإعداد للإسامة في المواشي والتجارة في أموال التجارة،»
** «حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (2/ 273):
«والأصل أن ما عدا الحجرين والسوائم إنما يزكى بنية التجارة»
«قوله ما عدا الحجرين) هذا علم بالغلبة على الذهب والفضة ط وقوله: والسوائم بالنصب عطفا على الحجرين وما عدا ما ذكر كالجواهر والعقارات والمواشي العلوفة والعبيد والثياب والأمتعة ونحو ذلك من العروض»
** « الفتاوى الهندية» (1/ 179):
«الزكاة واجبة في عروض التجارة كائنة ما كانت إذا بلغت قيمتها نصابا من الورق والذهب كذا في الهداية.»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১