হাসিল কম দিলে কি কুরবানী বাতিল হয়ে যাবে?
প্রশ্নঃ ১৫৫১১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত, আমার ৪ চাচা মিলে এবার একটি গরু কোরবানি দিচ্ছেন। আমার বড় চাচা প্রবাস থেকে বাকিদের সাথে কুরবানীতে শরিক হয়েছেন।গরু কেনার পর আমরা জানতে পারি গরু কেনার সময় যে সিটের(রশিদের যা মূলত টেক্স )টাকা দিতে হয় তা তারা সঠিক ভাবে দেন নাই।৭৪,৫০০ টাকার গরু কিনে ৫০,০০০ টাকার গরুর শিট প্রদান করেছেন। এখন আমার বড় চাচা বলছেন যতক্ষণ না বাকি টাকা পরিশোধ করা না হবে এ কোরবানি বাতিল বলে গণ্য হবে।ইনশাআল্লাহ আমরা পরিশোধ করবো। আমি জানতে চাচ্ছি আমার চাচার উক্তি টি কি যথার্থ?
২৬ মে, ২০২৬
৯VVH+JM৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আমাদের জানা মতে হাট থেকে গরু কিনলে হাটের হাসিল দিতে হয়। আপনি যদি তা-ই বুঝিয়ে থাকেন, তাহলে এর উত্তর হলো-
হাসিল হলো, হাটের ভাড়া। হাসিল গরুর প্রকৃত মূল্যের অনুপাতে দিতে হয়। যা হাট কর্তৃপক্ষের পাওনা। হাসিল মূলত ক্রেতা বিক্রেতা হাটের সুবিধা গ্রহণের ভাড়া বা বিনিময় হিসেবে নেওয়া হয়। তাই হাট কর্তৃপক্ষকে এ টাকা পরিশোধ করা জরুরি। অন্যথায় হাট কর্তৃপক্ষের পাওনা পরিশোধ না করার গুনাহ হবে। তাই তা পরিশোধ করা আবশ্যক। তবে এ কারণে কুরবানী বাতিল হবে না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচাদের দায়িত্ব, গরুর মূল্য কম দেখিয়ে যে পরিমাণ হাসিল কম দেওয়া হয়েছে তা পরিশোধ করে দেওয়া। অন্যথায় এ দায় থেকে যাবে। তবে সর্বাবস্থায় কুরবানী সহীহ হয়ে যাবে। কুরবানী বাতিল হবে না। অতএব আপনার চাচার কথাটি (কুরবানী বাতিল বলে গণ্য হবে) সঠিক নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১