অন্যায়ভাবে আত্মসাৎকৃত টাকা ফেরত দিতে হবে তা সম্ভব না হলে সদকা করতে হবে
প্রশ্নঃ ১৫৬১৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১৫৪৮৭০প্রশ্নের সূত্র ধরে বলছি, আমি একজন এতিম সন্তান হিসেবে অভাবের তাড়নায় ৩/৪০০০টাকা সূদভিওিক সমিতি থেকে নিয়ে লেখাপড়া করেছি।সমিতির দায়িত্ব থাকা অবস্থায় কলমের খোঁচায় এ অন্যায় কাজটিকরি।এখন অামার করনীয় কী হবে।
১৫ জুন, ২০২৬
৩৫৯৩০-১৬৪
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে কোন কারণেই হোক অন্যায়ভাবে কারও সম্পদ আত্মসাৎ করা হারাম।
প্রশ্নোক্ত বিবরণ মোতাবেক আপনি এতিম অসহায় হওয়ার কারণে অভাবের তাড়নায় সমিতির টাকা নিয়ে থাকলেও তা হারাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেছেন-
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ
হে মুমিনগণ! তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। -সূরা নিসা, আয়াত নং ২৯
এছাড়া আবূ হুমাইদ আস-সাঈদী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
" لَا يَحِلُّ لِامْرِئٍ أَنْ يَأْخُذَ مَالَ أَخِيهِ بِغَيْرِ حَقِّهِ " وَذَلِكَ لِمَا حَرَّمَ اللهُ مَالَ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ.»
“কোনো ব্যক্তির জন্য তার ভাইয়ের (যে কোন কারও) সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হালাল নয়।” তারপর তিনি বলেন, “এটি এ কারণে যে, আল্লাহ মুসলমানের সম্পদকে অন্য মুসলমানের জন্য (অবৈধভাবে গ্রহণ করা) হারাম করে দিয়েছেন।”-মুসনাদে আহমাদ, হাদীস নং ২৩৬০৫, ২০৬৯৫
আপনার করণীয়
সমিতি থেকে অন্যায়ভাবে নেওয়া সকল টাকা অবশ্যই আপনাকে সমিতির নিকট ফেরত দিতে হবে। সমিতি না থাকলে টাকা নেওয়ার সময় যারা সদস্যবৃন্দ ছিলেন তাদেরকে ফেরত দিতে হবে। সমিতির সদস্যবৃন্দ-মূল পাওনাদারদেরকে না পেলে তার ওয়ারিশ-আত্মীয় স্বজনকে দিতে হবে।
তাদের কাউকে কোনভাবেই পাওয়া না গেলে দায়মুক্তির জন্য আত্মসাৎকৃত টাকা সদকা করে দেওয়া আবশ্যক।
সেইসাথে এ অন্যায় ও গুনাহের কাজের জন্য আল্লাহর নিকট তাওবা-ইস্তেগফার করতে হবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রথমত আপনার করণীয় হলো, সাধ্যমতো সম্ভাব্য সকল মাধ্যমে মূল পাওনাদার বা তাদের ওয়ারিশ-আত্মীয় স্বজনকে অনুসন্ধান করে বের করা। সম্ভাব্য সকল মাধ্যমে খোঁজ করার পরও যদি পাওয়া না যায় এবং তাদের খোঁজ পাওয়ার সম্ভাবনাও না থাকে, তাহলে আত্মসাৎকৃত হারাম সম্পদের দায় থেকে মুক্তির জন্য তা গরিব মিসকীনদেরকে সদকা করে দেওয়া জরুরি। এক্ষেত্রে যাকাতের হকদার গরিব-মিসকীনদেরক দান করতে হবে। এভাবে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হতে পারবেন। অন্যথায় আপনি দায়মুক্ত হতে পারবেন না।
-সুনানে তিরমিযী, হাদীস নং ৬১৮; মুসনাদে আহমাদ, হাদীস নং ৩৬৭২; রদ্দুল মুহতার : ৬/৩৮৫, ৫/৯৯, ২/৩৩৯, ৪৩৯; আলবাহরুর রায়েক : ২/২৬৩, ২৬৫; ফাতাওয়া হিন্দিয়া : ৩/২১৫, ১/১৮৯; আলহাবী-আলকুদসী : ১/৩০০; বজলুল মাজহুদ-হল্লে সুনানে আবু দাউদ : ১/৩৫৯
** «سنن الترمذي» (2/ 149): 618
«يا كعبَ بن عُجْرةَ! إنَّه لا يَرْبو لَحْمٌ نَبَتَ من سُحْتٍ إلَّا كانتِ النَّارُ أوْلَى به»
** «مسند أحمد» (6/ 189 ط الرسالة): 3672
«وَلَا يَكْسِبُ عَبْدٌ مَالًا مِنْ حَرَامٍ، فَيُنْفِقَ مِنْهُ فَيُبَارَكَ لَهُ فِيهِ، وَلَا يَتَصَدَّقُ بِهِ فَيُقْبَلَ مِنْهُ، وَلَا يَتْرُكُ خَلْفَ ظَهْرِهِ إِلَّا كَانَ زَادَهُ إِلَى النَّارِ،»
** «بذل المجهود في حل سنن أبي داود» (1/ 359):
«فالحاصل أن التصدق من مال حرام غير مقبول، حتى قال بعض علمائنا: من تصدق بمال حرام يرجو الثواب كفر.
قلت: فإن قيل: صرح الفقهاء بأن من اكتسب مالاً بغير حق، فإما أن يكون كسبه بعقد فاسد، كالبيوع الفاسدة والاستئجار على المعاصي والطاعات، أو بغير عقد، كالسرقة والغصب والخيانة والغلول، ففي جميع الأحوال المال الحاصل له حرام عليه، ولكن إن أخذه من غير عقد ولم يملكه يجب عليه أن يرده على مالكه إن وجد المالك، وإلَّا ففي جميع الصور يجب عليه أن يتصدق بمثل تلك الأموال على الفقراء،»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১