হারাম টাকা থেকে ঋণ গ্রহণ করা
প্রশ্নঃ ১৫৭৬৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কেহ সুদে টাকা নেয় তাহলে কী তার কাছ থেকে ওই টাকা সুদ বিহীন ধার নেওয়া যাবে কী না
১৬ জুন, ২০২৬
X৫৪X+J৯F
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, অবৈধ বা হারাম ব্যবসা থেকে অর্জিত মুনাফা এবং অন্যান্য অবৈধ উপার্জনকে (যেমন সুদ, ঘুষ, চুরি ইত্যাদির টাকাকে) ফিকহের পরিভাষায় ‘মিলকে খাবিস’ বা অপবিত্র মালিকানা বলা হয়। এ ধরনের সম্পদ নিজ ব্যবহার করা নাজায়েয। বরং এর গুনাহ ও কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য সম্ভব হলে তা তার আসল মালিকের কাছে পৌঁছে দেওয়া। অন্যথায় সওয়াবের নিয়ত ছাড়া দরিদ্রদের মাঝে সদকা করে দেওয়া ওয়াজিব।
তবে কেউ যদি এ ধরনের অর্থ অন্য কাউকে ঋণ হিসেবে দেয়, তাহলে ঋণদাতা উক্ত হারাম সম্পদ ব্যবহার করার কারণে গুনাহগার হবে। কিন্তু ঋণগ্রহীতা যেহেতু তা ঋণদাতার মালিকানা থেকেই গ্রহণ করেছে, তাই তার জন্য এ ঋণ গ্রহণ করা, তা ব্যবহার করা বা এ অর্থ দ্বারা অর্জিত মুনাফাকে নাজায়েয বলা হবে না।
তবুও, যদি ঋণগ্রহীতা আগে থেকেই নিশ্চিতভাবে জানে যে, ঋণদাতা ব্যক্তি অবৈধ ব্যবসা বা হারাম উপার্জন থেকেই এ ঋণ দিচ্ছে, তাহলে তার কাছ থেকে ঋণ গ্রহণ না করাই উত্তম এবং তাকওয়া কাজ। কারণ, এতে হারাম ও অবৈধ কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা এবং এ ধরনের কাজের প্রতি সামাজিকভাবে নিরুৎসাহ সৃষ্টি করা সম্ভব হবে।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (5 / 99):
"وينبغي تقييده بما إذا كان عين الحرام ليوافق ما نقلناه، إذ لو اختلط بحيث لايتميز يملكه ملكًا خبيثًا، لكن لايحلّ له التصرف فيه ما لم يؤد بدله كما حققناه قبيل باب زكاة المال فتأمل."
(وفيه أيضاً : کتاب الحظر والاباحة، فصل فی البیع، ج: 6، ص: 385، ط: سعید)
"ويردونها على أربابها إن عرفوهم، وإلا تصدقوا بها لأن سبيل الكسب الخبيث التصدق إذا تعذر الرد على صاحبه."
(وفيه أيضاً: کتاب البیوع، باب البیع الفاسد، مطلب فیمن ورث مالاحراما، ج: 5، ص: 99، ط: سعید)
"والحاصل أنه إن علم أرباب الأموال وجب رده عليهم، وإلا فإن علم عين الحرام لا يحل له ويتصدق به بنية صاحبه."
(وفيه أيضاً : كتاب البيوع، باب البيع الفاسد، مطلب الحرمة تتعدد، ج: 5، ص: 99،98، ط: سعيد)
"الحرمة تتعدد مع العلم بها.
(قوله الحرمة تتعدد إلخ) نقل الحموي عن سيدي عبد الوهاب الشعراني أنه قال في كتابه المنن: وما نقل عن بعض الحنيفة من أن الحرام لا يتعدى ذمتين، سألت عنه الشهاب ابن الشلبي فقال: هو محمول على ما إذا لم يعلم بذلك، أما لو رأى المكاس مثلا يأخذ من أحد شيئا من المكس ثم يعطيه آخر ثم يأخذ من ذلك الآخر آخر فهو حرام اهـ."
(البحر الرائق : كتاب الزكاة، شروط وجوب الزكاة، ج: 2، ص: 221، ط: دار الكتاب الإسلامي)
"ويجب عليه تفريغ ذمته برده إلى أربابه إن علموا وإلا إلى الفقراء."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১