আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
প্রশ্নঃ ১৫৮৭৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হলো- আজকে রাতেই তো সেহরি খাবো? আশুরার রুজার সাথে নিজের কোনো নির্দিষ্ট নিয়ত করতে পারব কিনা? যদি আলাদা কোনো নিয়ত করি তাহলে কি আশুরার রোজা পালন হবে নাকি ওই আমার মান্নাতের রোজা পালন হবে? জাযাকাল্লাহ🤲
২৫ জুন, ২০২৬
সিলেট
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
আশুরার রোযা ৯ তারিখ ও ১০ তারিখ অথবা ১০ তারিখ ও ১১ তারিখ রাখতে হয়।
বিধানগতভাবে আশুরার রোযা নফল। নফল রোযা একটি স্বতন্ত্র ইবাদত, আর ফরয কাজা রোযাও একটি পৃথক ও স্বতন্ত্র ইবাদত। তাই নফল রোযার নিয়ত করলে তা নফল রোযাই হবে, আর কাজা/মান্নত রোযার নিয়ত করলে তা কাজা/মান্নতের রোযাই হবে। এক রোযার মধ্যে একই সঙ্গে নফল ও কাজা/মান্নত, উভয়টির নিয়ত করা যায় না।
অতএব, আশুরার রোযার সাথে কাজা/মান্নতের রোযা আদায়ের নিয়ত করা সঠিক নয়। তাই যদি ১০ মুহাররমের আশুরার রোযার নিয়ত করা হয়, তাহলে তা নফল রোযা হিসেবে গণ্য হবে, কাজা রোযা হিসেবে নয়। আর যদি ঐ দিনগুলোতে কাজা/মান্নতের রোযার নিয়ত করা হয়, তাহলে তা কাজা/মান্নতের রোযা হবে; তবে আশুরার নফল রোযার সওয়াব অর্জিত হবে না।
যদি আশঙ্কা থাকে যে ১০ মুহাররমে নফল রোযা রাখলে পরে কাজা রোযা আদায় করা কঠিন হয়ে যাবে, তাহলে আগে কাজা রোযাগুলো আদায় করে নেওয়া উচিত। অন্যথায়, ১০ মুহাররমে আশুরার নফল রোযা রাখতে পারেন, এরপর সুবিধামতো কাজা রোযাগুলো আদায় করে নিবেন।
শরঈ দলীল:
البحر الرائق شرح كنز الدقائق :
"ولو نوى قضاء رمضان والتطوع كان عن القضاء في قول أبي يوسف، خلافاً لمحمد فإن عنده يصير شارعاً في التطوع، بخلاف الصلاة فإنه إذا نوى التطوع والفرض لايصير شارعاً في الصلاة أصلاً عنده، ولو نوى قضاء رمضان وكفارة الظهار كان عن القضاء استحساناً، وفي القياس يكون تطوعاً، وهو قول محمد، كذا في الفتاوى الظهيرية."
(كتاب الصوم،باب ما يفسد الصوم وما لا يفسده،ج،2،ص، 299،ط:دار الكتاب الإسلامي)
فتاوى ہندیہ :
"ومتى نوى شيئين مختلفين متساويين في الوكادة والفريضة، ولا رجحان لأحدهما على الآخر بطلا، ومتى ترجح أحدهما على الآخر ثبت الراجح، كذا في محيط السرخسي. فإذا نوى عن قضاء رمضان والنذر كان عن قضاء رمضان استحساناً، وإن نوى النذر المعين والتطوع ليلاً أو نهاراً أو نوى النذر المعين، وكفارة من الليل يقع عن النذر المعين بالإجماع، كذا في السراج الوهاج. ولو نوى قضاء رمضان، وكفارة الظهار كان عن القضاء استحساناً، كذا في فتاوى قاضي خان. وإذا نوى قضاء بعض رمضان، والتطوع يقع عن رمضان في قول أبي يوسف - رحمه الله تعالى -، وهو رواية عن أبي حنيفة - رحمه الله تعالى - كذا في الذخيرة."
(كتاب الصوم،الباب الأول في تعريفه وتقسيمه وسببه ووقته وشرطه،ج،1،ص،196،ط:دار الفکر)
تبيين الحقائق شرح كنز الدقائق :
"ولو نوى صوم القضاء والنفل أو الزكاة والتطوع أو الحج المنذور والتطوع يكون تطوعاً عند محمد؛ لأنهما بطلتا بالتعارض فبقي مطلق النية فصار نفلاً، وعند أبي يوسف يقع عن الأقوى ترجيحاً له عند التعارض، وهو الفرض أو الواجب."
(کتاب الطلاق ،فصل فی کفارۃ الظھار،ج،3،ص،13،ط:دار الكتاب الإسلامي)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১