ট্যালিপ্যাথি শেখার বিধান
প্রশ্নঃ ১৫৮৮১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ট্যালিপ্যাথি জিনিসটা কি সত্যি? ইসলাম এই বিষয়ে কি বলে? অনেকবারই এটার সত্যতা আমার নিজের জীবনেই পেয়েছি।যেমন কারো কথা মনে করলে সেও আমার কথা ভাবে। এককথায় দূর থেকেই মানুষের মনের সাথে মিল। এটাতে বিশ্বাস করা কি ইমান নষ্টের কারন হবে?
২৫ জুন, ২০২৬
ময়মনসিংহ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ট্যালিপ্যাথি বলতে বোঝায় কোনো দৃশ্যমান মাধ্যম ছাড়াই একজনের চিন্তা বা অনুভূতি অন্যজনের কাছে পৌঁছে যাওয়া। আপনি যে অভিজ্ঞতার কথা বলেছেন (কারো কথা ভাবলে সেও মনে করা), এটি অনেক সময় আত্মার সংযোগের কারণে হয়ে থাকে।
ইসলামি দৃষ্টিকোণ
ইসলামে 'ফিরাসা' বা মুমিনের অন্তর্দৃষ্টির কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
اتَّقُوا فِرَاسَةَ الْمُؤْمِنِ فَإِنَّهُ يَنْظُرُ بِنُورِ اللَّهِ " . ثُمَّ قَرَأَ : ( إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِلْمُتَوَسِّمِينَ
মুমিনের অন্তর্দৃষ্টি সম্পর্কে সতর্ক থাকবে। কেননা সে আল্লাহর নূর দেখে। এরপর তিনি পাঠ করলেনঃ (إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِلْمُتَوَسِّمِينَ) অবশ্যই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য (১৫ঃ ৭৫)।
হাদীস নংঃ ৩১২৭
আন্তর্জাতিক নং: ৩১২৭
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/32773
অনেক সময় নেককার বান্দাদের অন্তরে আল্লাহ এমন কিছু ঢেলে দেন যা অন্য কেউ বুঝতে পারে না। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দান হতে পারে।
আর বর্তমান সময়ে মনোবিজ্ঞান ও আধ্যাত্মিক চিকিৎসার ক্ষেত্রে ‘টেলিপ্যাথি’ আলোচিত বিষয়। ইসলামী শরীয়তের মানদণ্ডে এগুলোর ব্যবহার ও চর্চার বিধান নিম্নরূপ।
টেলিপ্যাথি এর বৈধতা নির্ভর করে এটি অর্জনের পদ্ধতি এবং ব্যবহারের উদ্দেশ্যের ওপর।
বৈধতার শর্তাবলি: যদি কোনো ব্যক্তি কেবল বৈধ চিকিৎসার উদ্দেশ্যে টেলিপ্যাথি শেখে এবং অনুশীলনের ক্ষেত্রে নিচের শর্তগুলো মেনে চলে, তবে তা জায়েজ হওয়ার অবকাশ রয়েছে।
প্রক্রিয়াটি কেবল মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
এতে কোনো প্রকার শিরকি বাক্য বা শিরকি আকিদা থাকতে পারবে না।
শয়তান বা আল্লাহ ছাড়া অন্য কোনো অদৃশ্য শক্তির সাহায্য প্রার্থনা করা যাবে না।
কোনো প্রকার শরীয়তবিরোধী কাজ (যেমন: পরনারীর সাথে নির্জনতা বা পর্দার লঙ্ঘন) করা যাবে না।
ব্যবহৃত শব্দগুলোর অর্থ ও মর্ম স্পষ্টভাবে জানা থাকতে হবে।
আর যদি এটি কোনো অবৈধ উদ্দেশ্যে শেখা হয়, কিংবা এতে শিরক ও কুফরির সংমিশ্রণ থাকে, অথবা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অলৌকিক সাহায্য চাওয়া হয়, তবে এই বিদ্যা অর্জন ও প্রয়োগ করা সম্পূর্ণরূপে নাজায়েজ ও হারাম।
مرقاة المفاتيح شرح مشكاة المصابيح:
رقية فيها اسم صنم أو شيطان أو كلمة كفر أو غيرها مما لايجوز شرعاً، ومنها ما لم يعرف معناها.
(كتاب الطب والرقى، ج:7، ص:2827، ط:دارالفكر. بيروت)
الموسوعة الفقهية :
أَجْمَعَ الْفُقَهَاءُ عَلَى جَوَازِ التَّدَاوِي بِالرُّقَى عِنْدَ اجْتِمَاعِ ثَلاَثَةِ شُرُوطٍ: أَنْ يَكُونَ بِكَلاَمِ اللَّهِ تَعَالَى أَوْ بِأَسْمَائِهِ وَصِفَاتِهِ، وَبِاللِّسَانِ الْعَرَبِيِّ أَوْ بِمَا يُعْرَفُ مَعْنَاهُ مِنْ غَيْرِهِ، وَأَنْ يَعْتَقِدَ أَنَّ الرُّقْيَةَ لاَ تُؤَثِّرُ بِذَاتِهَا بَل بِإِذْنِ اللَّهِ تَعَالَى. فَعَنْ عَوْفِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَال: كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا: يَا رَسُول اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ؟ فَقَال: اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ، لاَ بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ وَمَا لاَ يُعْقَل مَعْنَاهُ لاَ يُؤْمَنُ أَنْ يُؤَدِّيَ إِلَى الشِّرْكِ فَيُمْنَعُ احْتِيَاطًا.
(باب التداوى بالرقى والتمائم، ج:11، ص:123، ط:دارالسلاسل)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১