সূরা ক্বাফ-এর ৩৮ নং আয়াত এবং মুসলিমের ২৭৮৯ নং হাদিসের মাঝে সমন্বয়
প্রশ্নঃ ১৫৯৬৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সূরা ক্বাফ আয়াত ৩৮, বলা হয়েছে আল্লাহ ছয় দিনে সবকিছু সৃষ্টি করেছেন। আবার সহীহ মুসলিমের একটি হাদিসে শনিবার মাটি সৃষ্টি,পাহাড় সৃষ্টি রবিবার ,এবং শুক্রবারে আদমকে এরকম বার হিসাব করে সাতদিন হয়ে যায় সবকিছু। তাহলে দুটি বিপরীত হয়ে গেল না? এর ব্যাখ্যা জানতে চাই আমি।
২ জুলাই, ২০২৬
CQGC+৯৯৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার জিজ্ঞাসিত আয়ত এবং তার অনুবাদ,
وَلَقَدْ خَلَقْنَا ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍۢ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍۢ
অর্থ: আকাশ, যমীন আর এ দু’য়ের মাঝে যা আছে তা আমি ছ’ দিনে সৃষ্টি করেছি; ক্লান্তি আমাকে স্পর্শ করেনি। (আমি সকল মানুষকে বিচারের জন্য হাজির করবই)।
আপনার জিজ্ঞাসিত হাদিস এবং তার অনুবাদ,
حَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِي فَقَالَ " خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الاِثْنَيْنِ وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاَثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلاَمُ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِي آخِرِ الْخَلْقِ وَفِي آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ " .
قَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الْبِسْطَامِيُّ، - وَهُوَ الْحُسَيْنُ بْنُ عِيسَى - وَسَهْلُ بْنُ عَمَّارٍ وَإِبْرَاهِيمُ ابْنُ بِنْتِ حَفْصٍ وَغَيْرُهُمْ عَنْ حَجَّاجٍ، بِهَذَا الْحَدِيثِ .
সুরায়জ ইবনে ইউনুস ও হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন। রোববার দিন তিনি এতে পর্বত সৃষ্টি করেন। সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন। মঙ্গলবার দিন তিনি আপদ বিপদ সৃষ্টি করেন। বুধবার দিন তিনি নূর সৃষ্টি করেন। বৃহস্পতিবার দিন তিনি পৃথিবীতে পশু-পাখি ছড়িয়ে দেন এবং জুমআর দিন আসরের পর তিনি আদম (আলাইহিস সালাম) কে সৃষ্টি করেন। অর্থাৎ জুমআর দিনের সময়সমূহের শেষ মুহূর্তে (মাখলূক) আসর থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে তিনি সৃষ্টি করেছেন। সহীহ মুসলিম, হাদীস নং ৬৭৯৭, আন্তর্জাতিক নং: ২৭৮৯
ব্যাখ্যা:
সম্মানিত প্রশ্নকারী!
সূরা ক্বাফের ৩৮ নম্বর আয়াত এবং সহীহ মুসলিমের ২৭৮৯ নং হাদিসের মাঝে মুহাদ্দিস এবং মুফাস্সিরগণ বিভিন্নভাবে সমন্বয় করেছেন।
এক. সূরা ক্বাফের ৩৮ নম্বর আয়াতে যে ৬ দিনের কথা বলা হয়েছে, তা হলো মহাবিশ্বের মূল কাঠামো—আসমান, জমিন এবং এর মধ্যবর্তী মূল উপাদানগুলোর প্রাথমিক সৃষ্টির সময়কাল। তখন আমাদের চব্বিশ ঘণ্টার দিন-রাত বা সপ্তাহের শনি-রবির অস্তিত্বই ছিল না। এই ৬ দিন মূলত ৬টি সুদীর্ঘ "মহাজাগতিক পর্যায় বা যুগ"।
সহীহ মুসলিমের হাদিসটি (২৭৮৯) মহাবিশ্বের মূল সৃষ্টি নিয়ে নয়, বরং মূল সৃষ্টি সম্পন্ন হওয়ার পরবর্তী সময়ে আমাদের এই পৃথিবীতে জীবনের উপযোগী পরিবেশ তৈরির বিবরণ। আল্লাহ তাআলা যখন আমাদের এই পৃথিবীকে মানুষের বসবাসের যোগ্য করতে মাটি, পাহাড়, নদী-নালা, আলো এবং সবশেষে আদম (আ.)-কে সৃষ্টি করলেন, সেই বাহ্যিক সাজসজ্জার সময়টিকে আমাদের চেনা সপ্তাহের ৭টি দিনের সাথে মিলিয়ে উল্লেখ করা হয়েছে।
দুই. আল্লাহ তাআলা শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন উপাদান তৈরি করেছেন এবং শুক্রবারের একেবারে শেষ মুহূর্তে (আসর থেকে মাগরিবের মাঝের এক ঘণ্টায়) আদম (আ.)-কে সৃষ্টি করেছেন। অর্থাৎ, মূল সৃষ্টির কাজ ৬ দিনেই শেষ হয়েছিল, আর সপ্তম দিনের শেষ এক ঘণ্টা ছিল মানব সৃষ্টির বিশেষ সূচনা। এইভাবে আয়াত এবং হাদিসের মাঝে সমন্বয় সাধিত হয়েছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১