বিবাহপূর্ব প্রেমের সম্পর্ক ও তা প্রমাণের চেষ্টা : শরিয়তের দৃষ্টিভঙ্গী
প্রশ্নঃ ১৫৯৭৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুরআন শরীফ বুকে নিয়ে জায়নামাজে বসে ছবি তুলে বয়ফ্রেন্ডকে দেওয়া এবং তাকে যে ভালোবাসে সেটার সত্যতা প্রমাণ করতে চাওয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটা যৌক্তিক?
৩ জুলাই, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিবাহপূর্ব প্রেমের সম্পর্ক (বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড) শরিয়তের দৃষ্টিতে বৈধ নয় বরং নাজায়েয। আল্লাহ তাআলা বলেন,
وَلَا تَقۡرَبُوا الزِّنٰۤی اِنَّہٗ کَانَ فَاحِشَۃً ؕ وَسَآءَ سَبِیۡلًا
এবং তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয়ই তা অশ্লীলতা ও বিপথগামিতা। -সূরা আল-ইসরা, ১৭:৩২
অন্য আয়াতে পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ তায়ালা বলেন-
قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَیَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ
মুমিন পুরুষদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর। তারা যা-কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত।
-সূরা নূর, আয়াত নং ৩০
এমনিভাবে মুমিন নারীদেরকেও দৃষ্টি হেফাজতের সাথে তাদের সৌন্দর্য প্রকাশ করতেও নিষেধ করা হয়েছে। পরের আয়াতে আল্লাহ তায়ালা বলেন-
وَقُلۡ لِّلۡمُؤۡمِنٰتِ یَغۡضُضۡنَ مِنۡ اَبۡصَارِہِنَّ وَیَحۡفَظۡنَ فُرُوۡجَہُنَّ وَلَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ اِلَّا مَا ظَہَرَ مِنۡہَا وَلۡیَضۡرِبۡنَ بِخُمُرِہِنَّ عَلٰی جُیُوۡبِہِنَّ ۪ وَلَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ
এবং মুমিন নারীদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজেদের ভূষণ অন্যদের কাছে প্রকাশ না করে, যা আপনিই প্রকাশ পায় তা ছাড়া এবং তারা যেন তাদের ওড়নার আঁচল নিজ বক্ষদেশে নামিয়ে দেয় এবং নিজেদের ভূষণ যেন (গায়রে মাহরামদের নিকট) প্রকাশ না করে। -সূরা নূর, আয়াত নং ৩১
এ আয়াতের মধ্যে নারীদের সৌন্দর্য গায়রে মাহরামদের নিকট প্রকাশ করতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে।
এছাড়া হাদীসের মধ্যেও দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে। আবু বুরায়দা রাহ. তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন,
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِعَلِيٍّ " يَا عَلِيُّ لاَ تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ " .
রাসূলুল্লাহ (ﷺ) আলী রাযি.-কে বলেন, হে আলী! দৃষ্টির পর দৃষ্টি দিবে না। কেননা, প্রথমবার দৃষ্টিপাত তোমার জন্য ক্ষমাযোগ্য, আর দ্বিতীয়বার (ইচ্ছাকৃতভাবে) দৃষ্টিপাত করা তেমার জন্য বৈধ নয়। -সুনানে আবু দাউদ, হাদীস নং ২১৪৯; সুনানে তিরমিযী, হাদীস নং ২৭৭৭
তাই এমন অবৈধ সম্পর্কের সত্যতা প্রমাণের জন্য কুরআন শরীফ বুকে নিয়ে ছবি তোলা বা কুরআনকে মাধ্যম বানানো কোনোভাবেই বৈধ বা যৌক্তিক হতে পারে না।
কুরআনুল কারীম আল্লাহর মহান কালাম। এটি হিদায়াত ও আমলের জন্য নাযিল হয়েছে, ব্যক্তিগত প্রেমের সম্পর্কের সত্যতা প্রমাণ বা আবেগ প্রকাশের উপকরণ হিসেবে ব্যবহারের জন্য নয়। আল্লাহ তাআলা বলেন, “এটি এক মহাসম্মানিত কুরআন।” -সূরা আল-ওয়াকিয়াহ, ৫৬:৭৭
অতএব, অবৈধ সম্পর্কের স্বপক্ষে বা ব্যক্তিগত আবেগ প্রকাশের উদ্দেশ্যে কুরআনকে ব্যবহার করা কুরআনের মর্যাদার পরিপন্থী এবং তা পরিত্যাজ্য। মুসলিমের কর্তব্য হলো এমন সম্পর্ক থেকে তাওবা করা এবং বৈধ পন্থায় বিবাহের ব্যবস্থা করা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১