স্কুলে শিক্ষকতা করে বেতন নেওয়ার হুকুম
প্রশ্নঃ ১৫৯৮৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, যেখানে অধিকাংশ শিক্ষার্থী মেয়ে। ব্যক্তিগতভাবে এ কাজ ছেড়ে দিতে চাই, কিন্তু বর্তমানে কিছু বাস্তব কারণে পারছি না। এ অবস্থায় শিক্ষকতা করে যে বেতন গ্রহণ করছি, তা কি হালাল? কুরআন-সুন্নাহর আলোকে দিকনির্দেশনা জানালে উপকৃত হব।
৪ জুলাই, ২০২৬
Ronokali
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শিক্ষকতা মূলত একটি জায়েজ ও বৈধ পেশা। কিন্তু পারিপার্শিক কারণে তা নাজায়েজ হতে পারে। যেমন প্রশ্নোল্লিখিত স্থানে যদি নারীদের স্কুল কলেজে বা সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে চাকুরী করলে চোখের হিফাযত না হয়, পর্দার সাথে থাকা না যায়, তাহলে এমন প্রতিষ্ঠানে চাকুরী করা জায়েজ হবে না। যদি পরিপূর্ণ পর্দার সাথে ক্লাস করানো যায়, তাহলে নারীদের স্কুল-কলেজে বা সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে শিক্ষকতা করা জায়েজ আছে।
এভাবে মেয়েদেরকে পড়ানো শরীয়ত অনুমোদিত নয়। তবে এর কারণে তার ইনকাম হারাম হয়ে যাবে না। উপার্জন হালাল হবে। এমন পরিস্থিতিতে একজন শিক্ষককে পড়ানোর জন্য বিবেচনা করতে হবে, যতটা সম্ভব দৃষ্টি সংযত রাখা। মেয়েদেরকে পর্দার গুরুত্ব সম্পর্কে উৎসাহিত করা। নিজের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী মেয়েদের জন্য একটি পৃথক শিক্ষা ব্যবস্থার জন্য আওয়াজ তোলা। ভালো সাহচর্যে থাকার চেষ্টা করা।
কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে এসব প্রতিষ্ঠানে চাকুরী করা যাবে না।
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ وَمَا كَانَ لَكُمْ أَنْ تُؤْذُوا رَسُولَ اللَّهِ وَلَا أَنْ تَنْكِحُوا أَزْوَاجَهُ مِنْ بَعْدِهِ أَبَدًا إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللَّهِ عَظِيمًا
র্অথ : আর তোমরা তাঁর (রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রীগণরে কাছে কছিু চাইলে র্পদার আড়াল থকেে চাইব। এটা তোমাদরে অন্তররে জন্য এবং তাঁদরে অন্তররে জন্য অধকিতর পবত্রিতার কারণ। {সূরা আহযাব-৫৩}
হাদিসে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بنى إسرائيل كانت فى النساء. صحيح مسلم : 7124
“দুনিয়া (নয়ন-মন আকর্ষণকারী) সুমিষ্ট ও সুসজ্জিত বস্তু। পূর্ববর্তীদের প্রতিনিধি করে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দেখতে চান তোমরা কেমন আমল কর। অতএব, দুনিয়ার ফাঁদ থেকে বেঁচে থাকবে। বেঁচে থাকবে নারীদের ফাঁদ থেকে। বনী ইসরাইলের সর্বপ্রথম ফিতনা নারীদের নিয়েই সংঘটিত হয়েছিল।” -সহীহ মুসলিম: ৭১২৪
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. (৭২৮ হি.) বলেন,
اختلاط أحد الصنفين بالآخر سبب الفتنة فالرجال إذا اختلطوا بالنساء كان بمنزلة اختلاط النار والحطب. -الاستقامة (1/ 361)
“নারী-পুরুষ এ দুই শ্রেণীর পরস্পরের সংমিশ্রণ ফিতনার জনক। যখন বেগানা নারী-পুরুষের পরস্পর সংশ্রব ঘটে, তখন তা আগুন-লাকড়ির সংশ্রবের মতোই ভয়ঙ্কর হয়।” -আল ইস্তেকামা: ১/৩৬১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১