ফেসবুক পেজের মনিটাইজেশন, এ্যাড রান ও ফলোয়ার বিক্রি করে ইনকাম করার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬১৭২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেসবুকে এড রান করা যাবে কিনা ফেসবুক পেজ মনিটাইজেশন করা যাবে কিনা অথবা ফেসবুক পেজে লাইক ফলোয়ার অথবা ফেসবুক রিলেটেড ফেসবুক কভার লোগো এই কাজগুলো করে টাকা ইনকাম করা যাবে কিনা
১৮ জুলাই, ২০২৬
Jeddah
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. ফেসবুকে এ্যাড রান তথা বিজ্ঞাপন চালানো
ফেসবুক এ্যাড পরিচালনা করে টাকা আয় করা জায়েয, যদি বিজ্ঞাপনটি কোনো হারাম পণ্য, সেবা বা অশ্লীল/নিষিদ্ধ বিষয় প্রচারের জন্য না হয়। যেমন: বৈধ ব্যবসার পণ্য, পোশাক, বই, মোবাইল, শিক্ষা, হালাল খাবার ইত্যাদির বিজ্ঞাপন চালানো জায়েয।
তবে মদ, জুয়া, পর্নোগ্রাফি, সুদভিত্তিক কার্যক্রম বা অন্য কোনো হারাম বিষয়ের বিজ্ঞাপন প্রচার করা জায়েয হবে না।
আল্লাহ তাআলা বলেন:
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
অর্থ : তোমরা গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না।
[সূরা আল-মায়িদাহ: ২]
২. ফেসবুক পেজ মনিটাইজেশন
আমাদের জানা মতে ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে যে টাকা আয় করা হয় তার উৎস হলো—অর্থের বিনিময়ে ফেসবুক বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন সম্প্রচার করে থাকে এবং সেখান থেকে নির্ধারিত একটি অংশ অ্যাকাউন্টধারীকে দিয়ে থাকে।
সুতরাং বিজ্ঞাপনগুলো যদি অশ্লীল, হারাম ও প্রতারণামূলক পণ্যের হয়, তবে তা থেকে প্রাপ্ত অর্থ হালাল হবে না। বরং তা হারাম অর্থ হওয়ার পাশাপাশি হারামের প্রচার ও সহযোগিতার গুনাহ হবে। এক্ষেত্রে আপনার কনটেন্ট ইসলামিক এবং জায়েজ হওয়া সত্ত্বেও সেগুলোর মাঝে থাকা বিজ্ঞাপনের কারণে হারাম বিষয়ও প্রচারিত হচ্ছে। তাছাড়া কী ধরনের বিজ্ঞাপন চালানো হবে তা অ্যাকাউন্টধারীর সম্পূর্ণ ইচ্ছাধীন থাকে না; বরং ফেসবুক কর্তৃপক্ষের ইচ্ছা মতো হালাল-হারাম সব ধরনের বিজ্ঞাপনই এসে থাকে।
মহান আল্লাহ বলেন:
إِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ أَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِي الَّذِيْنَ آمَنُوْا لَهُمْ عَذَابٌ أَلِيْمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
অর্থ : যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, নিশ্চয়ই তাদের জন্য ইহকালে ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
[সূরা আন-নূর: ১৯]
সুতরাং আমাদের কাছে নিরাপদ মনে হয়, এহেন ইনকাম থেকে বেঁচে থাকা এবং মনিটাইজেশন অফ রাখাই বাঞ্ছনীয়।
৩. ফেসবুক পেজে লাইক-ফলোয়ার বাড়ানোর কাজ
কোনো পেজের বৈধ ও বাস্তব প্রচারণার মাধ্যমে লাইক, ফলোয়ার ও রিচ বাড়ানোর কাজ করে পারিশ্রমিক নেওয়া জায়েয।
তবে ভুয়া অ্যাকাউন্ট, বট, প্রতারণামূলক পদ্ধতি বা মিথ্যা সংখ্যার মাধ্যমে ফলোয়ার/লাইক বাড়ানো হলে তা জায়েয হবে না। কারণ এতে প্রতারণা ও ধোঁকা রয়েছে।
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
অর্থ: যে আমাদের ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
[সহিহ মুসলিম, হাদীস: ১০১]
৪. ফেসবুক কভার, লোগো ইত্যাদি ডিজাইন
ফেসবুক কভার, লোগো, পোস্ট ডিজাইন, ব্যানার ইত্যাদির কাজ করে টাকা আয় করা মূলত জায়েয। তবে যে প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন বা যে কনটেন্ট তৈরি করছেন তা যদি হারাম পণ্য, সেবা, কোনো নারীর ছবি বা অশ্লীল/নিষিদ্ধ বিষয়ের সঙ্গে যুক্ত হয়, তবে সে ক্ষেত্রে কাজ করা জায়েয হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১