জুমার ফরজের পর জানাজা নাকি সুন্নত পড়ার পর
প্রশ্নঃ ১৬২৭১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাজার নামাজ কি জুমার ফরজ নামাজের পরপরই পরা উত্তম নাকি সুন্নত আদায় করে মোনাজাত শেষ করার পরে আদায় করা উত্তম?
২৬ জুলাই, ২০২৬
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জুমার ফরজ নামাজের পরপরই জানাজা শুরু না করে পরবর্তী সুন্নত নামাজসমূহ আদায়ের পর জানাজা পড়া উত্তম।
জুমার জামাতে অনেক মানুষ বিলম্বে শরিক হন (মসবুক)। ইমাম সাহেব সালাম ফেরানোর পর তারা নিজ নিজ অবশিষ্ট নামাজ পূর্ণ করেন। ফরজের পরপরই জানাজা শুরু করলে ওই সকল মুসল্লিদের একাগ্রতা নষ্ট হয় এবং মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকে।
তাছাড়া ফরজের পরপরই জানাজা শুরু করলে অনেক মুসল্লি জানাজা ধরার তাড়াহুড়োয় জুমার পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দেন অথবা অবহেলা করেন। সুন্নতের এই গুরুত্ব রক্ষার খাতিরে জানাজাকে কিছুটা বিলম্বিত করা শ্রেয়।
وفي الدر المختار وحاشية ابن عابدين :
"(وتقدم) صلاتها (على صلاة الجنازة إذا اجتمعا)؛ لأنه واجب عينًا والجنازة كفايةً (و) تقدم (صلاة الجنازة عن الخطبة) و على سنّة المغرب و غيرها و العيد على الكسوف، لكن في البحر قبيل الأذان عن الحلبي: الفتوى على تأخير الجنازة عن السنة، و أقرّه المصنف، كأنه إلحاق لها بالصلاة ..." الخ
(رد المحتار2/ 167ط:سعيد)
وفي البحر الرائق شرح كنز الدقائق :
"و قد قدمنا أنه يبدأ بصلاة المغرب، ثم يصلون على الجنازة، ثم يأتون بالسنة و لعله بيان الأفضل، و في شرح المنية معزيًا إلى حجة الدين البلخي: أن الفتوى على تأخير صلاة الجنازة عن سنّة الجمعة و هي سنّة، فعلى هذا تؤخر عن سنّة المغرب؛ لأنها آكد." (1/ 266الناشر: دار الكتاب الإسلامي)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১