টেইলার্সে বেঁচে যাওয়া টুকরো কাপড়ের বিধান
প্রশ্নঃ ১৬৩৪৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলাদের কামিজ পায়জামা ভালো নাকি গোল জামা যা পরলে পিছন দিক খারাপ দেখা যায় কোনটা শরিয়তের আলোকে বলবেন সব সময় পরার জন্য? আর একটা বিষয় আমি পেশাদার দজি আমার কাছে যে টুকরা কাপড় গুলো মানুষের অবশিষ্ট তার বিধান কি হবে শরিয়তের আলোকে জানতে চাই।
৫ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
(উত্তর:০১)
শরঈ দৃষ্টিতে মহিলাদের জন্য সালোয়ার-কামিজ বা পায়জামা-কামিজ এবং গোল জামা (উভয়ই সতর ও হিজাবের শর্ত পূরণ করলে) জায়েজ আছে। তবে কাপড়ের নকশার চেয়ে বড় কথা হলো পোশাকটি যেন ঢিলেঢালা হয়, শরীর ও শরীরের গোপন অঙ্গ (সতর) ঢেকে রাখে এবং পরনের পর শরীরের আকৃতি বোঝা না যায়।
তবে কোনটি বেশি ভালো? এই প্রশ্নের জবাব হলো, গোল জামা বেশি ভালো। কারণ এটি পায়জামা-কামিজের চেয়ে বেশি ঢিলেঢালা হয়। এবং এটি শরীরের কোনো অংশের মাপ বা আকৃতি প্রকাশ করে না। তবে আপনি যেই চিত্রের কথা উল্লেখ করেছেন সেটা হওয়ার কারণ জামা গোল কিংবা কামিজ হওয়া নয় বরং আঁটসাঁট হওয়া। সুতরাং পোশাক যেটাই হোক ঢিলেঢালা হওয়া আবশ্যক।
(উত্তর:০২)
শরীয়তের দৃষ্টিতে দর্জি হলো, আজির-ই মুশতারাক (এমন স্বাধীন কর্মী বা পেশাজীবী যিনি সাধারণ জনগণের কাজ করে দেন)। আর আজির-ই মুশতারাকের নিকট মানুষের মালামাল 'আমানত' হিসেবে রক্ষিত থাকে। অতএব, পোশাক সেলাই করার পর ব্যবহারযোগ্য যে কাপড় অবশিষ্ট থাকবে, তাও আপনার কাছে আমানত হিসেবে গণ্য হবে। এর বিধান হলো, উক্ত কাপড় মালিককে ফেরত দিতে হবে। মালিকের অনুমতি ব্যতিরেকে তা নিজের ব্যবহারে আনা, বিক্রি করা নাজায়েয ও হারাম। হ্যাঁ, মালিক যদি তা ব্যবহারের অনুমতি প্রদান করেন, অথবা কাপড়টি যদি ব্যবহারযোগ্য না হয়ে অত্যন্ত সামান্য পরিমাণের হয়—যেমন কাপড়ের ছাঁট বা টুকরো যেগুলো সাধারণত মানুষ ফেরত নেয় না বরং অপ্রয়োজনীয় অংশ মনে করে ফেলে রেখে যায় সেগুলো ব্যবহারে কোনো অসুবিধা নেই।
الدر المختار:
" (الأجراء على ضربين: مشترك وخاص، فالأول من يعمل لا لواحد) كالخياط ونحوه (أو يعمل له عملا غير مؤقت) كأن استأجره للخياطة في بيته غير مقيدة بمدة كان أجيرا مشتركا وإن لم يعمل لغيره (أو موقتا بلا تخصيص).....(ولا يضمن ما هلك في يده وإن شرط عليه الضمان) ؛ لأن شرط الضمان في الأمانة باطل كالمودع (وبه يفتى) كما في عامة المعتبرات، وبه جزم أصحاب المتون فكان هو المذهب خلافا للأشباه."
(کتاب الاجارۃ،باب ضمان الأجير،ج6،ص65،ط؛سعید)
فتاوی رحیمیہ:
"درزی کے پاس کپڑا بچ گیا اس کا کیا حکم ہے:
اگر بچا ہوا کپڑا اتنی مقدار میں ہے کہ اس کو واپس کرنے کا عرف ہے تو اس بچے ہوئے کپڑے کا مالک وہی ہے جس کا کپڑا ہے اس کو ہی واپس کرنا چاہیے......"
(متفرقات حظر والاباحۃ،ج10،ص238،ط؛دار الاشاعت)
আরো দেখুন: ফতোয়া দারুল উলুম দেওবন্দ:
https://darulifta-deoband.com/home/ur/clothing-lifestyle/152404
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১