কাউকে কাফের বলার বিধান
প্রশ্নঃ ১৬৩৬৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামে কাউকে সরাসরি কাফের বলা নিষেধ কিন্তু কাউকে কাফের মনে করা যাবে তো যারা কোরআনকে অস্বীকার করেও মুশরিক এ বিষয়ে বিস্তারিত বলুন
৬ আগস্ট, ২০২৬
West Bengal ৭০০০৬৬
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো মুসলিমকে কাফের বা 'মুশরিক' আখ্যা দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর। যদি বক্তা পূর্ণ বিশ্বাস নিয়ে কাউকে কাফির বলে অথচ ওই ব্যক্তি বাস্তবে তেমন না হয়, তবে হাদিসের ভাষ্য অনুযায়ী বক্তা নিজেই কুফরির অন্তর্ভুক্ত হয়ে যায়। তবে বিশ্বাসগত কারণে নয় বরং ক্রোধের বশবর্তী হয়ে গালি হিসেবে এমন শব্দ ব্যবহার করলে বক্তা কাফির হবে না ঠিকই, তবে সে বড় ধরনের পাপে লিপ্ত হয়েছে বলে গণ্য হবে।
আর যদি অকাট্য প্রমাণ দ্বারা অথবা কোনো ব্যক্তির নিজস্ব স্বীকারোক্তির মাধ্যমে তার কাফির হওয়া প্রমাণিত হয়, তাকে কাফির বলা সঠিক; এমন ব্যক্তিকে মুসলমান বলা নাজায়েজ।
তবে কোনো কাফেরকে গালি হিসেবে কাফের বলা জায়েজ নয়; আর যদি তুচ্ছতাচ্ছিল্য করা উদ্দেশ্য না হয়, বরং বাস্তবতা প্রকাশের জন্য কোনো কাফেরকে কাফের বলা হয়, তবে তাতে কোনো অসুবিধা নেই।
الفتاوى التاتارخانية (٥١٣/٥):«ولو قال لمسلم أجنبي: يا كافر، أو لأجنبية: يا كافرة، ولم يقل المخاطب شيئًا، أو قال لامرأته: يا كافرة ولم تقل المرأة شيئًا … والمختار للفتوى في جنس هذه المسائل: أن القائل بمثل هذه المقالات إن كان أراد الشتم ولا يعتقده كافرًا لا يكفر، وإن كان يعتقده كافرًا فخاطبه بهذا بناءً على اعتقاده أنه كافر يكفر.»
’’وفي القنیة: قال: یهودي أو مجوسي یا کافر، یأثم إن شق علیه، ومقتضاه أن یعزر لارتکابه الإثم، الدرر‘‘.
وفي الرد․․․: «إلا أن يفرّق بأن اليهودي مثلاً لا يعتقد في نفسه أنه كافر».(الدر مع الرد: ٦/١٢٨)
«لو قال ليهودي أو مجوسي: يا كافر، يأثم إن شق عليه.»
(البحر الرائق: ٥/٤٤)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১