বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির দেশে এসে নামাজ কসর করার বিধান
প্রশ্নঃ ১৬৪০৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, amr chacha sosur bidesh theke aschen bideshe unar bari achen ebong bd te babar sompotti peyechrn. emn obosthay bd te uni 1 mnth ba 15 din er jonno asle namaz kivabe aday korben? sudhu foroz aday korben naki sonpurno ektu bujhiye bolben
৯ আগস্ট, ২০২৬
Bandar, Bangladesh
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উত্তর
এ ক্ষেত্রে প্রথমে দেখতে হবে, দেশে আপনার চাচা-শশুরের স্থায়ী বসবাসের কোনো স্থান (ওতনে আসলী) আছে কি না। তিনি বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন এবং বাংলাদেশে তাঁর বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে সম্পত্তি পেয়েছেন- শুধু এ কারণে বাংলাদেশ তাঁর স্থায়ী আবাস হয়ে যাবে না। বরং তিনি বাংলাদেশকে নিজের স্থায়ী আবাস হিসেবে বহাল রেখেছেন কি না, সেটিই মূল বিষয়।
১. দেশে স্থায়ী বসবাসের বাড়ি থাকলে:
যদি তিনি বিদেশে স্থায়ীভাবে বসবাস করলেও বাংলাদেশে নিজের স্থায়ী বসবাসের বাড়ি থাকে এবং সেটিকে নিজের স্থায়ী আবাস হিসেবে বহাল রাখেন, তাহলে সেই বাড়িতে প্রবেশ করার পর তিনি মুকীমের হুকুমে থাকবেন। তিনি সেখানে যত দিনের জন্যই আসুন না কেন (১৫ দিনের কম হলেও), পূর্ণ নামায আদায় করবেন এবং সুন্নতে মুয়াক্কাদাগুলোও যথারীতি আদায় করবেন। এ ক্ষেত্রে ১৫ দিনের কম-বেশি হওয়ার কোনো প্রভাব নেই।
২. দেশে স্থায়ী বসবাসের ইচ্ছা সম্পূর্ণরূপে বাতিল করে থাকলে:
যদি তিনি বিদেশে স্থায়ীভাবে বসবাসের কারণে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেন, তাহলে বাংলাদেশে বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি সেখানে ১৫ দিনের কম সময় থাকলে মুসাফিরের হুকুমে থাকবেন।
তবে এখানে বা অন্য কোনো একটি স্থানে ১৫ দিন বা তার বেশি সময় থাকার পাকা নিয়ত করলে সেখানে তিনি মুকীম হয়ে যাবেন। তখন পূর্ণ নামায আদায় করবেন এবং সুন্নতে মুয়াক্কাদাগুলোও যথারীতি আদায় করবেন।
আর যদি কোনো একটি স্থানে ১৫ দিনের কম থাকার নিয়ত করেন, তাহলে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন এবং যোহর, আসর ও এশার চার রাকাত ফরজ দুই রাকাত করে কসর করবেন।
আবার, স্থায়ী আবাস না থাকা অবস্থায় তিনি যদি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অবস্থান করেন এবং কোনো এক জায়গায়ই ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত না করেন, তাহলে তিনি মুসাফিরই থাকবেন এবং কসর করবেন।
المستندات الشرعية
** قوله تعالى : وَإِذَا ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَقۡصُرُواْ مِنَ ٱلصَّلَوٰةِ إِنۡ خِفۡتُمۡ أَن يَفۡتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓاْۚ إِنَّ ٱلۡكَٰفِرِينَ كَانُواْ لَكُمۡ عَدُوّٗا مُّبِينٗا [النساء: 101]
** صحيح البخاري : رقم 1472، وصحيح مسلم : رقم 690
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه:أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بالمدينة أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ،
(1) البحر الرائق (٢/٢٣٩) زكريا
والوطن الأصلي هو وطن الإنسان في بلدته أو بلدة أخرى اتخذها دارا وتوطن بها مع أهله وولده، وليس من قصده الارتحال عنها بل التعيش بها وهذا الوطن يبطل بمثله لا غير، وهو أن يتوطن في بلدة أخرى وينقل الأهل إليها فيخرج الأول من أن يكون وطنا أصليا حتى لو دخله مسافرا لا يتم.
(2) الدر المختار مع رد المحتار (٢/١٣٢) سعيد
(الوطن الاصلي) هو موطن ولادته أو تأهله أو توطنه (يبطل بمثله).
(3) الفتاوى التاتارخانية (٢/٥١٠) زكريا
ومن حكم الوطن الاصلي ان ينتقض بالوطن الاصلي لانه مثله والشيء ينتقض بما هو مثله حتى اذا انتقل من البلد الذي تأهل به اهله وعياله وتوطن ببلدة اخرى بأهله وعياله لا تبقى البلد المنتقل عنها وطن له.
فاليراجع أيضا – حاشية الطحطاوي على مراقي الفلاح (٤٢٩) دار الكتب العلمية، فتح القدير (٢/٤١) دار الفرقان، تبيين الحقائق (١/٥١٧) زكريا، المحيط البرهاني (٢/٤٠١) ادارة التراث، المحيط الرضوي (١/٣٨٦) دار الكتب العلمية، مجمع الانهر (١/٢٤٢) دار الكتب العلمية، فتح باب العناية (١/٣٩٧) دار الارقام،
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১