একাধিক পথ বিশিষ্ট গন্তব্যে সফরের ক্ষেত্রে কসর নামাযের বিধান
প্রশ্নঃ ১৬৪১৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কসর নামাজ আদায়ের ক্ষেত্রে সফরের দূরত্ব কীভাবে নির্ধারণ করবো? যেমন একই স্থানে সফরের ক্ষেত্রে যদি দুটি পথ থাকে তাহলে কোন পথের দূরত্ব হিসাব করবো? সর্বোচ্চ দূরত্বের পথ না সর্বনিম্ন দূরত্বের পথ? জাযাকাল্লাহ।
১০ আগস্ট, ২০২৬
রাজাপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
যদি কোন ব্যক্তি ৪৮ মাইল (৭৭.২৩২ কিলোমিটার) রাস্তা অতিক্রম করে কোন স্থানে যাওয়ার উদ্দেশ্যে নিজ এলাকার লোকালয় থেকে বের হয়, তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলা হয়। ইসলামী বিধান মোতাবেক তখন তাকে মুসাফিরের নামাজ আদায় করতে হয়। সেক্ষেত্রে তার সফরের ক্লান্তি থাকুক বা না থাকুক। নামাজের সুন্দর ব্যবস্থা থাকুক বা না থাকুক উভয় ক্ষেত্রেই বিধান অপরিবর্তিত থাকবে।
একই স্থানে সফরের একাধিক পথ থাকলে আপনি যেই পথে যাবেন সেই পথের দূরত্বই বিবেচিত হবে। কাজেই যদি কোথায় যেতে দুইটি পথ থাকে একটি সফরসম। আরেকটি সফরের দূরত্বের কম। আর আপনি সফরসম দূরত্বের পথ দিয়ে সফর করেন; তাহলে আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন। পক্ষান্তরে সফরসম দূরত্ব নেই এমন পথ দিয়ে সফর করলে আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন না। তাই পূর্ণ নামাজ আদায় করবেন।
در المختار :
"ولو لموضع طريقان أحدهما مدة السفر والآخر أقل قصر في الأول لا الثاني."
(کتاب الصلوۃ ، باب صلوۃ المسافر جلد ۲ ص : ۱۲۳ ط : دارالفکر)
فتاوی عالمگیری:
"فإذا قصد بلدة وإلى مقصده طريقان أحدهما مسيرة ثلاثة أيام ولياليها والآخر دونها فسلك الطريق الأبعد كان مسافرا عندنا، هكذا في فتاوى قاضي خان."
(کتاب الصلوۃ ، الباب الخامس عشر فی صلوۃ المسافر جلد ۱ ص : ۱۳۸ ط : دار الفکر)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১