নফল আমলে ছাত্র শিক্ষকদের বাধ্য করা
প্রশ্নঃ ১৬৪২৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল আমাদের মাদ্রাসার নাজেম সাহেব হুজুর নামাজের পরে মসজিদে দরওয়াজা লাগিয়ে দেয়। তাই কোন শিক্ষকও বের হতে পারে না। ছাত্ররা আগে থেকেই নামাজের পরে তালিম হয় সেখানে তারা বসে কিন্তু ইদানিং শিক্ষকদেরকেও বের হতে দেওয়া হচ্ছে না। এটা কতটুকু শরীয়ত সম্মত?
১১ আগস্ট, ২০২৬
গাজীপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
নফল ইবাদত ফরজের পরিপূরক। আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করা এবং রাসূলুল্লাহ সা. এর ইশক ও মুহাব্বাতের পরিচায়ক। কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা তাঁর প্রিয় হাবিবকে রাতের কিয়দাংশে তাহাজ্জুাদের নির্দেশ দিয়ে বলেন
“রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে, যা তােমার জন্য এক অতিরিক্ত ' ইবাদত। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে মাকামে মাহমুদ ’ - এ পৌছাবেন।। সুরা বানি ইসরাঈল-৭৯
হাদিস শরিফে ইরশাদ হয়েছে রাসূলুল্লাহ সা. শেষ রাতে ঘরের অন্যান্য সদস্যদের জাগিয়ে দিতেন। এছাড়াও নফল রোজা, দান সদকা ইত্যাদীর ব্যাপারেও অসংখ্য রেওয়ায়াত বর্ণিত হয়েছে। এতে বোঝা যায় শরিয়তের দৃষ্টিতে ফরজের সাথে সাথে নফলের গুরুত্বও অপরিসীম। কিন্তু নফলের জন্য কাউকে প্রহার করা কিংবা শাস্তি দেওয়া শরীয়তসম্মত নয়।
তবে কোনো প্রতিষ্ঠানে যদি নফল নামাজ-রোজা, জিকির, তেলাওয়াত, তাসবিহাত ইত্যাদীর নিয়মিত রূটিন থাকে এবং কোনো ছাত্র বিনা কারণে কিংবা ঔদ্ধত্য প্রদর্শণপূর্বক সেগুলো আদায় না করে তাহলে এর কারণে যদি তার ওপর শরীয়তের সীমার মধ্যে থেকে কোনো ধরণের প্রাতিষ্ঠানিক শাস্তি প্রয়োগ করা হয় তাহলে তা না জায়েজ হবে না। কেননা এই আমলগুলো মূলত তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই।
সুতরাং ইন্তেজামিয়া যদি মনে করে ছাত্রদের শেখার স্বার্থে উস্তাদদেরও বাধ্যতামূলক উপস্থিত থাকেতে হবে; তাহলে সেটাও করতে পারে। তবে আপনি যেই পদ্ধতির কথা বলেছেন সেটা পুরোপুরিই অসুন্দর। বরং পালাক্রমে উস্তাদদের দায়িত্ব বণ্টন করে দেওয়া যেতে পারে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১