ঋণের বিনিময়ে অতিরিক্ত অর্থ প্রদান: সুদি লেনদেনের বিধান
প্রশ্নঃ ১৬৪৬১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজনের কাছ থেকে ১ লক্ষ টাকা নিলাম এই শর্তে যে, প্রতি মাসে তাকে ৫০০০ টাকা করে কিস্তি দিবো। যে মাসে ১ লক্ষ টাকা পরিশোধ করতে পারবো ঐ মাস পর্যন্ত এভাবে ৫০০০ করে কিস্তি দিবো। তারপর ১ লক্ষ পরিশোধের মাধ্যমে কিস্তি শেষ হবে। কিস্তিগুলো ফিরত পাবোনা। এটা জায়েজ??
১৩ আগস্ট, ২০২৬
Kaluma Kanda
৬৯ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঋণের বিনিময়ে ঋণদাতার জন্য চুক্তির মাধ্যমে কোনো ধরনের অতিরিক্ত অর্থ, সুবিধা বা ফায়দা নির্ধারণ করা হলে তা সুদের অন্তর্ভুক্ত। আর সুদি লেনদেন করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। এ ধরনের লেনদেনে সুদদাতা ও সুদগ্রহীতা উভয়েই গুনাহগার হয়।
সুতরাং প্রশ্নোক্ত পদ্ধতিতে ১ লক্ষ টাকা ঋণ নেওয়ার বিনিময়ে ঋণ পরিশোধের পূর্ব পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা করে দেওয়ার শর্ত করা সম্পূর্ণ নাজায়েয। কারণ, এই ৫,০০০ টাকা ঋণের আসল টাকার অতিরিক্ত একটি নির্ধারিত অর্থ, যা ঋণের কারণে ঋণদাতাকে প্রদান করা হচ্ছে। অতএব, এটি স্পষ্টতই সুদ।
সুতরাং প্রশ্নোক্ত চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫,০০০ টাকা করে দেওয়া এবং পরবর্তীতে ১ লক্ষ টাকা ফেরত দেওয়া- সুদি লেনদেন হিসেবে গণ্য হবে। এভাবে ঋণ নেওয়া ও দেওয়া কোনোভাবেই জায়েয নয়।
উল্লেখ্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ সম্পর্কে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন এবং সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের চুক্তি লিখনকারী ও সাক্ষীদ্বয়ের ব্যাপারে লা‘নতের কথা উল্লেখ করেছেন। তাই মুসলমানের কর্তব্য হলো, সুদের সব ধরনের লেনদেন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা এবং সুদমুক্ত পদ্ধতিতে প্রয়োজন পূরণ করা।
সুদ বা সুদি লেনদেনের নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু প্রমাণ পেশ করা হলো-
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
** وَاَحَلَّ اللّٰہُ الۡبَیۡعَ وَحَرَّمَ الرِّبٰوا ؕ
অথচ আল্লাহ বিক্রিকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। -সুরা বাকারা, আয়াত নং ২৭৫
প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ আরও দু’টি আয়াত
** یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَذَرُوۡا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ * فَاِنۡ لَّمۡ تَفۡعَلُوۡا فَاۡذَنُوۡا بِحَرۡبٍ مِّنَ اللّٰہِ وَرَسُوۡلِہٖ ۚ وَاِنۡ تُبۡتُمۡ فَلَکُمۡ رُءُوۡسُ اَمۡوَالِکُمۡ ۚ لَا تَظۡلِمُوۡنَ وَلَا تُظۡلَمُوۡنَ.
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাক, তবে সুদের যে অংশই (কারও কাছে) অবশিষ্ট রয়ে গেছে, তা ছেড়ে দাও।
তবুও যদি তোমরা (তা) না কর, তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর তোমরা যদি (সুদ থেকে) তাওবা কর, তবে তোমাদের মূল পুঁজি তোমাদের প্রাপ্য। তোমরাও (কারও প্রতি) জুলুম করবে না এবং তোমাদের প্রতিও জুলুম করা হবে না। -সুরা বাকারা, আয়াত নং ২৭৮-২৭৯
সুদি লেনদেনের সরাসরি জড়িত সকলের উপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত করেছেন।
এ প্রসঙ্গে হাদীসে বর্ণিত হয়েছে-
** عَنْ جَابِرٍ، قَالَ: لَعَنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَكَلَ الربا، وموكله، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ.» (صحيح مسلم : رقم الحديث 1598)
হযরত জাবের রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত করেছেন- সুদখোর, যে সুদ দেয়, যে সুদ লেখে এবং এর (সুদি লেনদেনের) উভয় সাক্ষী- এদের উপর। -সহীহ মুসলিম, হাদীস নং ১৫৯৮
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন