তৃতীয় ব্যক্তির কাছে পণ্য বিক্রি করে নগদ গ্রহণের বিধান (তাওয়াররুক)
প্রশ্নঃ ১৬৫২৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাইয়ে ইনার হচ্ছে।রাশেদের নগদ টাকা দরকার ৫০০০০।ওমর রাশেদের কাছে ফ্রিজ বাকিতে ৬০০০০রে বিক্রি করল অতপর সে আবার ওমরের কাছে নগদে ৫০০০০ বিক্রি করে। এটা সুদ তবে যদি রাশেদ ওমরের কাছে বিক্রি না করে অন্য তৃতীয় জনের কাছে বিক্রি করে সেটার হুকুম কি হবে বিস্তারিত জানাবেন!
১৮ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে রাশেদের ৫০,০০০ টাকা নগদ প্রয়োজন। ওমর তাকে একটি ফ্রিজ ৬০,০০০ টাকায় বাকিতে বিক্রি করার পর রাশেদ যদি সেটি আবার ওমরের কাছেই ৫০,০০০ টাকায় নগদে বিক্রি করে, তাহলে তা বাইয়ে ‘ঈনা’-এর অন্তর্ভুক্ত এবং নাজায়েয। কারণ এর মাধ্যমে মূলত ৫০,০০০ টাকা নগদ নিয়ে ৬০,০০০ টাকা পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ অতিরিক্ত দশ হাজার টাকা লেনদেনের চুক্তি করা হলো।
তবে রাশেদ যদি ফ্রিজটি হস্তগত করে নিজ যিম্মায় নিয়ে ওমরের কাছে বিক্রি না করে কোনো তৃতীয় ব্যক্তির কাছে নগদে বিক্রি করে, তাহলে তা মূলনীতিগতভাবে জায়েয হতে পারে। তবে শর্ত হলো- তৃতীয় ব্যক্তির সঙ্গে ওমরের কোনো পূর্ব-যোগাযোগ, বোঝাপড়া, শর্ত বা গোপন সমঝোতা থাকা যাবে না। অর্থাৎ আগে থেকেই এমন ব্যবস্থা করা যাবে না যে, রাশেদ ফ্রিজটি কিনবে এবং অমুক তৃতীয় ব্যক্তি তা কিনে ৫০,০০০ টাকা দিয়ে দেবে।
এভাবে তৃতীয় ব্যক্তি যদি বাস্তবেই সম্পূর্ণ স্বাধীনভাবে পণ্যটি ক্রয় করে এবং তার সঙ্গে পূর্ব কোনো সমঝোতা না থাকে, তাহলে এটি তাওয়াররুক হিসেবে বৈধ হবে। পক্ষান্তরে, তৃতীয় ব্যক্তিকে শুধু মাধ্যম বানিয়ে পূর্বপরিকল্পিতভাবে নগদ টাকা সংগ্রহের ব্যবস্থা করা হলে তা প্রকৃত ক্রয়-বিক্রয় নয়; বরং সুদি লেনদেনের অপকৌশল হিসেবে গণ্য হবে, যা কোনোভাবেই বৈধ নয়।
সুতরাং, শুধু তৃতীয় ব্যক্তির উপস্থিতিই যথেষ্ট নয়; বরং তার সঙ্গে পূর্ব কোনো সম্পর্ক, যোগাযোগ বা বোঝাপড়া না থাকার বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি।
** «الموسوعة الفقهية الكويتية» (14/ 147):
«والتورق في الاصطلاح أن يشتري سلعة نسيئة، ثم يبيعها نقدا - لغير البائع - بأقل مما اشتراها به؛ ليحصل بذلك على النقد.»
** الموسوعة الفقهية الكويتية148 (14/ 147):
«حكم التورق: جمهور العلماء على إباحته سواء من سماه تورقا وهم الحنابلة أو من لم يسمه بهذا الاسم وهم من عدا الحنابلة . لعموم قوله تعالى:{وأحل الله البيع} ولقوله صلى الله عليه وسلم لعامله على خيبر: بع الجمع بالدراهم ثم ابتع بالدراهم جنيبا ولأنه لم يظهر فيه قصد الربا ولا صورته.
** بحوث في قضايا فقهية معاصرة : 2/56-57
(وحيلة أخرى : أن يبيع المُقرِض من المُستقرض سلعة بثمن مؤجل ويدفع السلعة إلى المستقرض، ثم إن المُستقرِض يبيعها من غيره بأقل مما اشترى، ثم ذلك الغير يبيعها من المقرض بما اشترى لتصل السلعة إليه بعينها، ويأخذ الثمن ويدفعه إلى المستقرض فيصل المستقرض إلى القرض ويحصل الربح للمقرض. وهذه الحيلة هي العينة التي ذكرها محمد رحمه لله ) (۳).
ومعروف أن قاضي خان من متقني المشايخ الحنفية، توفي في القرن السادس ؛ فهو أعلم بأقوال أئمة الحنفية .
فظهر بهذا أن الصور التي كرهها الإمام محمد بن الحسن الشيباني هي العينة التي ترجع فيها السِّلعة إلى البائع الأول نفسه. أما ما يسمى التورق عند الحنابلة، والذي يشتري فيه الرجل سلعة إلى أجل، ثم يبيعها في السوق ليحصل على نقد أقلّ، فلم يكرهه أحد من أئمة الحنفية، وأجازه ابن الهمام، والعيني، وابن نجيم، وصـاحـب الـنـهـر»، والشرنبلالي، وأبو السُّعود، وارتضاه ابن عابدين رحمهم الله .
وهو الذي يظهر من قول قاضي خان تخلله ، حيث إنه لم يذكر التورق في جملة الحيل التي يلجأ إليها الناس فراراً من الربا، وقصر قول الكراهة المنسوب إلى الإمام محمد تظلله على الصُّور التي ترجع فيها السلعة إلى البائع .
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১