সোসাইটির মসজিদে বহিরাগতদের জুমার নামাযে অংশগ্রহণের বিধান
প্রশ্নঃ ১৬৫২৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো সোসাইটির অধীনে একটি মসজিদ থাকে, সেখানে যদি জুমা চালু করা হয় সোসাইটির নিরাপত্তা এবং নিয়ম-কানুন রক্ষা করে, চেক করে বাইরের মানুষকে জুমাতে অনুমতি দেওয়া হয়, এবং মসজিদ ভরে গেলে বাইরের কাউকে ঢুকতে না দেওয়া জায়েজ এতে জুমার কোনো ক্ষতি হবে না,,,এই ফতওয়া কি সঠিক । ফতওয়ায়ে আলমগিরি
১৮ আগস্ট, ২০২৬
Dhaka
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, প্রশ্নোক্ত ফতোয়াটি সহীহ। কেননা জুমার নামায সহীহ হওয়ার জন্য ‘ইযনে আম’ (সাধারণভাবে প্রবেশের অনুমতি) শর্ত হওয়ার অর্থ এই নয় যে, পৃথিবীর সকল মানুষের জন্য মসজিদের দরজা উন্মুক্ত রাখতে হবে; বরং সংশ্লিষ্ট এলাকার লোকজনের জন্য জুমায় অংশগ্রহণের সাধারণ সুযোগ থাকা উদ্দেশ্য।
সুতরাং কোনো সোসাইটির বাসিন্দাদের জন্য জুমার নামাযে অংশগ্রহণের সাধারণ অনুমতি থাকলে এবং নিরাপত্তা ও সোসাইটির নিয়ম-কানুনের কারণে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রিত করা হলে এতে জুমার কোনো ক্ষতি হবে না। বিশেষত, বহিরাগতদের প্রবেশ একেবারে নিষিদ্ধ না করে প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে তাদেরও প্রবেশের অনুমতি দেওয়া হলে ‘ইযনে আম’-এর শর্ত পূরণে কোনো অসুবিধা নেই।
আর মসজিদ পূর্ণ হয়ে যাওয়ার পর জায়গার সংকটের কারণে অতিরিক্ত বহিরাগতদের প্রবেশে অনুমতি না দেওয়া তো অপারগতার কারণে। এতে জুমা সহীহ হওয়ার ওপর কোনো প্রভাব পড়বে না।
অতএব, প্রশ্নোক্ত সোসাইটির মসজিদে নিরাপত্তা ও নিয়ম-কানুনের স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রিত করা এবং মসজিদ পূর্ণ হয়ে গেলে তাদের প্রবেশে বাধা দেওয়া- এতে জুমার নামাযের কোনো ক্ষতি হবে না।
«البحر الرائق شرح كنز الدقائق (2/ 162):
«(قوله والإذن العام) أي شرط صحتها الأداء على سبيل الاشتهار حتى لو أن أميرا أغلق أبواب الحصن وصلى فيه بأهله وعسكره صلاة الجمعة لا تجوز كذا في الخلاصة، وفي المحيط، فإن فتح باب قصره وأذن»«
«(قوله حتى إن أميرا لو أغلق إلخ) ينبغي حمله على ما إذا منع الناس من الصلاة وإلا فالإذن العام يحصل بفتح أبواب الجامع للواردين كما عزاه في الدر المختار إلى الكافي وفيه عن مجمع الأنهر»
** «حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (2/ 151): (2/ 152):
«(و) السابع: (الإذن العام) «من الإمام، وهو يحصل بفتح أبواب الجامع للواردين كافي فلا يضر غلق باب القلعة لعدو أو لعادة قديمة لأن الإذن العام مقرر لأهله وغلقه لمنع العدو لا المصلي، نعم لو لم يغلق لكان أحسن كما في مجمع الأنهر معزيا لشرح عيون المذاهب قال: وهذا أولى مما في البحر والمنح فليحفظ»
«حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (2/ 151):
«(قوله الإذن العام) أي أن يأذن للناس إذنا عاما بأن لا يمنع أحدا ممن تصح منه الجمعة عن دخول الموضع الذي تصلى فيه وهذا مراد من فسر الإذن العام بالاشتهار،»
«(قوله لأن الإذن العام مقرر لأهله) أي لأهل القلعة لأنها في معنى الحصن والأحسن عود الضمير إلى المصر المفهوم من المقام لأنه لا يكفي الإذن لأهل الحصن فقط بل الشرط الإذن للجماعات كلها كما مر عن البدائع»
** «حاشية ابن عابدين = رد المحتار (2/ 152):
«فلا يضر غلق باب القلعة لعدو أو لعادة قديمة لأن الإذن العام مقرر لأهله وغلقه لمنع العدو لا المصلي،»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১