ভার্সিটির পরিবেশে আমলের উপর মজবুত থাকার উপায়
প্রশ্নঃ ১৬৭০০৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ক্যাম্পাসের নানা রকম ফিতনার পরিবেশে থেকেও কিভাবে নিজের আত্মশুদ্ধি, ইসলাহ করা যেতে পারে, জীবনের প্রতিটা ক্ষেত্রে দুনিয়ামুখী চিন্তাধারা থেকে বের হয়ে আখিরাতমুখী করা যেতে পারে?
৩১ আগস্ট, ২০২৬
খুলনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত নাজুক। সেখানে দ্বীনী মেজায নিয়ে থাকা বড় কঠিন। পড়ালেখা করার জন্য সেখানে অবস্থান করতে হয়। তাই এই প্রতিকূল পরিবেশে নিজের ঈমান আমল হেফাজত করার জন্য কয়েকটি কাজ গুরুত্বের সাথে করা উচিত।
১. নেক মানুষদের সোহবতে বেশি আসা যাওয়া করা। নেককারদের পরিবেশে নিজের মন ভালো থাকে। গুনাহের পরিবেশ অন্তর কলুষিত করে। কুরআনে কারীমে আল্লাহ তায়ালা বলেন,
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَکُوۡنُوۡا مَعَ الصّٰدِقِیۡنَ
অর্থঃ হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাক। সূরাঃ আত তাওবাহ্ - আয়াত, ১১৯
২. পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা। নামাজের উপর মজবুত ভাবে জমে থাকতে পারলে অনেক গুনাহ ছুটে যাবে। আল্লাহ তায়ালা বলেন,
اُتۡلُ مَاۤ اُوۡحِیَ اِلَیۡکَ مِنَ الۡکِتٰبِ وَاَقِمِ الصَّلٰوۃَ ؕ اِنَّ الصَّلٰوۃَ تَنۡہٰی عَنِ الۡفَحۡشَآءِ وَالۡمُنۡکَرِ ؕ وَلَذِکۡرُ اللّٰہِ اَکۡبَرُ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ مَا تَصۡنَعُوۡنَ
অর্থঃ (হে নবী!) ওহীর মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে, তা তিলাওয়াত কর ও নামায কায়েম কর। নিশ্চয়ই নামায অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর যিকিরই তো সর্বাপেক্ষা বড় জিনিস। তোমরা যা-কিছু কর, আল্লাহ তা জানেন। সূরাঃ আল আনকাবুত - আয়াত নংঃ ৪৫
৩. বেপর্দা পরিবেশে ইচ্ছে করে নজর হেফাজত করে চলাচল করা। একটু ভুল জায়গায় দৃষ্টিপাত মানুষের ইবাদতের আগ্রহ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া। আল্লাহ তায়ালা বলেন,
قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَیَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ
অর্থঃ মুমিন পুরুষদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর। তারা যা-কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত। সূরাঃ আন নূর - আয়াত নংঃ ৩০
৪. শুক্রবার বা অন্য সময় কোনো হক্কানী আলেমের কাছে সর্ব বিষয়ে পরামর্শ গ্রহণ করা। এতে করে কুরআন হাদীসের নূরে জীবন চালানো সহজ হয়। আল্লাহ তায়ালা বলেন,
فَسۡـَٔلُوۡۤا اَہۡلَ الذِّکۡرِ اِنۡ کُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ
অর্থঃ তোমরা নিজেরা যদি না জান তবে উপদেশ সম্পর্কে জ্ঞাতদেরকে জিজ্ঞেস কর। সূরাঃ আল আম্বিয়া - আয়াত নংঃ ৭
৫. আলেমদের পরামর্শ নিয়ে আমলে আগ্রহের জন্য দ্বীনি কিতাবাদী পড়তে থাকা। এতে অনেক অজানা বিষয় জানা হয়। শরীয়তের মাসায়েলের ইলম অর্জন হয়।
আল্লাহ তাআলা আপনাকে এই প্রতিকূল পরিবেশে ঈমান আমলের উপর মজবুত রাখেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী সিরাজুল ইসলাম
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১