মসজিদে দান করে খোটা দিলে তাকে সেই জিনিস ফেরত দেওয়ার বিধান
প্রশ্নঃ ১৭০৩৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদে মাইক দান করছে দানকারী খোটা দেয় এতে জনগণ ফিরত দিতে চায়,সমাধান কি? দানকারী ফিরতও নিতে চায়
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদে কোনো জিনিস দান করে দেওয়ার পর তা দানকারীর মালিকানা থেকে সম্পূর্ণ বের হয়ে আল্লাহর হক ও মসজিদের সম্পদে ওয়াকফ পরিণত হয় । সওয়াবের উদ্দেশ্যে কৃত দান ও ওয়াকফ ফেরত নেওয়া হারাম। আর মসজিদ কমিটির জন্য মসজিদের কোনো জিনিস দানকারীকে ফিরিয়ে দেওয়া জায়েয নয় । কারণ কমিটি কেবল আমানতদার ও রক্ষণাবেক্ষণকারী; মসজিদের মাল নষ্ট করা বা অনধিকার কাউকে দিয়ে দেওয়ার অধিকার তাদের নেই। খোঁটা দেওয়ার কারণে যদি মসজিদে ফেতনা, বিবাদ ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকে এবং মুসল্লিরা এই মাইক ব্যবহার করতে একেবারেই রাজি না হন, তবে শরয়ী সমাধান হলো: মসজিদ কমিটি প্রয়োজনে নতুন মাইক ক্রয় করে তা ব্যবহার করবে। আর এই মাইকটি দানকারীকে ফেরত না দিয়ে আশপাশের অন্য কোনো অভাবী মসজিদে ব্যবহারের জন্য দিয়ে দেওয়া হবে অথবা মসজিদের স্বার্থে বিক্রি করে সেই টাকা এই মসজিদের অন্য উন্নয়নমূলক কাজে খরচ করা হবে।
البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري 5/ 272
هو مسجد أبدا إلى قيام الساعة لا يعود ميراثا ولا يجوز نقله ونقل ماله إلى مسجد آخر سواء كانوا يصلون فيه أو لا وهو الفتوى كذا في الحاوي القدسي وفي المجتبى وأكثر المشايخ على قول أبي يوسف ورجح في فتح القدير قول أبي يوسف بأنه الأوجه قال وأما الحصر والقناديل فالصحيح من مذهب أبي يوسف أنه لا يعود إلى ملك متخذه بل يحول إلى مسجد آخر أو يبيعه قيم المسجد للمسجد
দান করে খোঁটা দেওয়া একটি কবীরা গুনাহ এবং এর দ্বারা দানের সওয়াব নষ্ট হয়ে যায়। দান করে খোঁটা দেওয়া ও কষ্ট দেও
য়ার ব্যাপারে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ
"হে মুমিনগণ! তোমরা খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে নিজেদের দান-সদকা বরবাদ করো না, যেমন ওই ব্যক্তি (তার দান বরবাদ করে) যে মানুষের দেখানোর জন্য নিজের ধন-সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের ওপর ঈমান রাখে না।" –সূরা বাকারা, ২৬৪
আবু যার (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
ثلاثة لا يكلمهم الله عز وجل يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم المنان بما أعطى والمسبل إزاره والمنفق سلعته بالحلف الكاذب
অর্থ: তিন ব্যক্তির সাথে আল্লাহ্ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না আর তাদের পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। (তারা হল) দানকৃত বস্তুর খোঁটাদানকারী, পায়ের গিরার নীচে কাপড় পরিধানকারী এবং মিথ্যা কসম খেয়ে মাল বিক্রয়কারী।–নাসাঈ, ২৫৬৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন