হিন্দুদের পূজার পোস্টার বানানোর বিধান
প্রশ্নঃ ১৭১৭১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব আমি ছাপাখানার প্রিন্টের দোকানে কাজ করি তো আমি হিন্দুদের মূর্তি পূজার ব্যানার প্লেস্টোন ইত্যাদি প্রিন্ট করে থাকি। তো আমার জানার বিষয় হল এর মাধ্যমে উপার্জিত অর্থ আমার জন্য কতটুকু জায়েজ হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানালে অনেক উপকৃত হতাম।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের দৃষ্টিতে মূর্তিপূজার প্রচার-প্রসারে সহায়তা করা এবং সরাসরি শিরক ও মূর্তিপূজা সংশ্লিষ্ট উপাদান (যেমন: মূর্তির ছবিযুক্ত ব্যানার, ফেস্টুন, পূজার প্রচারপত্র ইত্যাদি) তৈরি বা প্রিন্ট করা সম্পূর্ণ হারাম। এটি সরাসরি শিরক ও পাপকাজে সহায়তা করার অন্তর্ভুক্ত। অতএব, এ ধরনের পূজার ব্যানার ও ফেস্টুন প্রিন্ট করার মাধ্যমে উপার্জিত অর্থও হারাম। একজন মুসলিমের জন্য এ ধরনের কাজ থেকে বিরত থাকা অপরিহার্য এবং এই নির্দিষ্ট খাত থেকে অর্জিত অর্থ ভোগ না করে নিঃস্বার্থভাবে সদকা করে দেওয়া ও তাওবাহ করা আবশ্যক।
المحيط البرهاني في الفقه النعماني (7/ 481)
لو استأجر رجلاً ينحت له أصناماً أو يزخرف له بيتاً بتماثيل والأصباغ من رب البيت فلا أجر؛ لأن فعله معصية، وكذلك لو استأجر نائحة أو مغنية فلا أجر لها؛ لأن فعلها معصية
الفتاوى الهندية (4/ 450)
ولو استأجر رجلا ينحت له أصناما أو يجعل على أثوابه تماثيل والصبغ من رب الثوب لا شيء له. كذا في الخلاصة.
استأجر رجلا ليزخرف له بيتا بتماثيل والأصباغ من المستأجر فلا أجر له. كذا في السراجية، وإن استأجره لينحت له طنبورا أو بربطا ففعل طاب له الأجر إلا أنه يأثم به
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন